হার্দিক ও অভিষেক জ্বলে উঠতেই ভারতের স্কোরবোর্ড পৌঁছে গেল ২৫৬ রানে, মাত্র ২৩ বলে অর্ধশতরান করলেন 'কুংফু' পান্ডেয়া!
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই ৭৬ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহা চাপে পড়ে যান সূর্যকুমার যাদবেরা। তাই সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই ৭৬ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে মহা চাপে পড়ে যান সূর্যকুমার যাদবেরা। তাই সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেন করতে নেমেছিলেন সঞ্জু এবং অভিষেক। মাপোসার ওভার থেকে আসে ২৩ রান। নো বলে বাউন্ডারি হওয়ার পর দুটি ওয়াইডো করেন তিনি। আর তারই সুযোগ নিলেন ভারতের ব্যাটারেরা। তবে ভালো শুরু করেও আউট হয়ে যান সঞ্জু স্যামসন। চালিয়ে খেলছিলেন, কিন্তু বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট খোয়ালেন। ১৫ বলে ২৪ রান করে ক্রিজে ফেরেন তিনি।
আরো পড়ুন: ঝোড়ো ব্যাটিং দিয়ে শুরু করেও টিকতে পারলেন না সঞ্জু!
খারাপ সময় কাটিয়ে ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন অভিষেক শর্মা। সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে হয়ে যান আউট ঈশান কিষাণ (৩৮)। বলের বাউন্স বুঝতে ভুল করেই ক্রিজে ফিরতে হল ঈশানকে। এরপথ ছয় মারতে গিয়ে সময়ের একটু ভুলে আউট হন অধিনায়ক সূর্য। তিনি আজকের ম্যাচে করেন ৩৩ রান। ১৬.৪ ওভারে ভারত পৌঁছায় ২০১/৪। শেষ ওভারগুলিতে হার্দিক ও অভিষেকের ব্যাটের উপর ভর করে ভারত পৌঁছে গেল ২৫৬ রানে। জিম্বাবোয়েকে জিততে হলে ২০ ওভারে করতে হবে ২৫৭ রান। মাত্র ২৩টি বল খেলেই হার্দিক পৌঁছে গেলেন অর্ধশতরানে।
Souvik Das
editor


