<![CDATA[সেমিফাইনাল ম্যাচে তৃতীয় ওভারের হ্যারি ব্রুক বাচ্চাদের মতো যে ভুলটা করলেন তাতে ইংল্যান্ডকে মাশুল গুনতে হল বিশ্বকাপে!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 13:16:56 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[সেমিফাইনাল ম্যাচে তৃতীয় ওভারের হ্যারি ব্রুক বাচ্চাদের মতো যে ভুলটা করলেন তাতে ইংল্যান্ডকে মাশুল গুনতে হল বিশ্বকাপে!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/how-harry-brook-mistake-changed-world-cup-semi-final/ https://www.cricketwinner.com/bn/cricket-news/how-harry-brook-mistake-changed-world-cup-semi-final/ Fri, 06 Mar 2026 14:03:49 GMT souvik-das Sanju Samson-Harry Brook
Sanju Samson-Harry Brook

গতকাল, বৃহস্পতিবার সেমিফাইনাল খেলতে মুখোমুখি হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের একটা ভুল। তাতেই ইংরেজদের বিশ্বকাপ অভিযান শেষ! গতকাল ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসনকে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে জীবনদান করলেন হ্যারি ব্রুক। এরপর সেই ম্যাচ সঞ্জু ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নিলেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে ভারতের ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে (জোফরা আর্চারের ওভার) ব্রুক একটি সহজ ক্যাচ ফেলেন। আর তখন স্যামসনের স্কোর ছিল ৭ বলে ১৫ রান।

আরো পড়ুন: সেঞ্চুরি একেবারে জলে গেল বেথেলের, ৭ রানের ব্যবধানে দুর্ধর্ষ জয় হাসিল করে ফাইনালে এন্ট্রি নিল 'ভারতীয় বাহিনী'!

এমন কী ভুল করলেন ব্রুক?

সঞ্জু চতুর্থ বলেই আর্চারকে ছক্কা মারেন। তারপর ওভারের শেষ বলে চার রান মারেন। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাটিং করে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

ভারতের ওপেনার সঞ্জু স্যামসন তাঁর ইনিংস শুরু করেন আর্চারের বিরুদ্ধে চার রান দিয়ে। দ্বিতীয় ওভার বোলিং করছিলেন জ্যাকস, তিনি অভিষেক শর্মাকে ষষ্ঠ বলেই আউট করতে গিয়ে সক্ষম হন। ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে বিশ্বের নম্বর ওয়ান টি-২০ ব্যাটসম্যান অভিষেক ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে দেন। তিনি মাত্র ৭ বলে ৯ রান করতে সক্ষম হন।

এবার বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সুপার এইট ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। গ্রুপ স্টেজে তিনি ধারাবাহিকভাবে তিন-তিনটি শূন্য রান করেন। গত ১ মার্চ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১০ রানের ইনিংস খেলেন। ওদিকে, সঞ্জু স্যামসন ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় খেলা ম্যাচে তিনি ৫০ বলে ৯৭ রান করেছিলেন।

সেই ম্যাচে স্যামসন ১২টি চার এবং ৪টি ছক্কা হাঁকিয়ে ১৯.২ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে ভারতীয় দলকে সাহায্য করেছিলেন। সুতরাং, এটা খুব স্পষ্ট যে,‌ সঞ্জু এখন তাঁর ফর্মেই রয়েছেন।

আরো পড়ুন: বহুদিন পর আবার একসাথে সেমিফাইনালের গ্যালারিতে উচ্ছ্বাসে মাতলেন ধোনি ও রোহিত! দর্শকরা মুখরিত!

]]>
U/A 13+