<![CDATA[বড় করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, টিকিটের জন্য হাহাকারের দিন শেষ হতে চলেছে! ]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 09:54:45 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[বড় করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন, টিকিটের জন্য হাহাকারের দিন শেষ হতে চলেছে! ]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/kolkata-eden-gardens-to-expand-seating-capacity/ https://www.cricketwinner.com/bn/cricket-news/kolkata-eden-gardens-to-expand-seating-capacity/ Tue, 03 Mar 2026 23:00:04 GMT souvik-das Eden Gardens
Eden Gardens

ইডেন গার্ডেন মানেই কালোবাজারি। চলতি বিশ্বকাপের রবিবারের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইডেনে। কিন্তু তাতেও শোনা গিয়েছিল যে, এবারেও টিকিটের কালোবাজারি হয়েছে। ৯০০-র টিকিট নাকি বিক্রি হয়েছে ৩০০০ টাকায়। তবে এবার হয়ত এই সমস্যা আর থাকবে না। এবার পাকাপাকিভাবে এই সমস্যার সমাধান হতে চলেছে। 

১৮ হাজার দর্শকাশন বাড়তে চলেছে ইডেনে?

হ্যাঁ, ৬৭ হাজার থেকে দর্শক আসন বেড়ে হচ্ছে ৮৫ হাজার, তাই যদি ১৮ হাজার দর্শকাসন বাড়ে, তা হলে বড় ম্যাচ পাওয়ার ক্ষেত্রে ইডেন এবার পাল্লা দিতে পারবে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। কারণ, এখন যেকোনও বড় প্রতিযোগিতার ফাইনাল অহমদাবাদেই অনুষ্ঠিত হয়। ২০২৩-এর বিশ্বকাপ ফাইনালও সেখানে হয়েছে। আর আগামী রবিবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ফাইনাল অনুষ্ঠিত হবে সেটাও নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে। যদিও এর পরেও অহমদাবাদ, যেখানে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন অনেকটাই এগিয়ে থাকবে ৮৫ হাজারের ইডেন গার্ডেনের থেকে। 

আরো পড়ুন: এবার পাকিস্তানের নির্বাচকদের উপর ক্ষেপে গেলেন মহম্মদ আমির, বলে ফেললেন বড় কথা!

ইডেনকে বড় করার জন্য‌ কী পরিকল্পনা নেওয়া হচ্ছে?

ইতিমধ্যেই ইডেনকে আধুনিক করার জন্য এবং দর্শকাসন বাড়ানোর জন্য সিএবি টেন্ডার ডেকেছে। আর যে সংস্থা এই দায়িত্ব পাবে, তাদের কাজ শুরু করার দেড় বছরের মধ্যে তা শেষ করতে হবে। মনে করা হচ্ছে, এই বছরের আইপিএল শেষ হলেই ইডেনে সংস্কারের কাজ পুরো দমে শুরু হয়ে যাবে। অর্থাৎ, সব পরিকল্পনা মাফিক হলে ২০২৭ সালের মধ্যেই নতুন সাজে সেজে উঠবে বাঙালির প্রিয় ইডেন গার্ডেন।

ইডেনের নতুন সংস্করণে নতুন কী কী সুবিধা থাকবে?

আর শুধুমাত্র ক্রিকেটই নয়, ইডেনে খেলাধুলো ছাড়াও অন্য অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে। আর সেই সমস্ত বিষয় মাথায় রেখেই হবে সংস্কারের কাজ। এযাবৎ দরপত্রে বলা হয়েছে যে, যুগোপযোগী বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হবে। পাশাপাশি বলা হয়েছে, ‘মাল্টি-পারপাস স্পোর্টস’-এর সুযোগ-সুবিধাও থাকতে হবে। এই সবে আনুমানিক খরচ হবে প্রায় ২৫০ কোটি টাকা।

ইডেনের গ্যালারির চারটি ব্লক বি, সি, কে, এল এবং ক্লাব হাউস অক্ষতই থাকছে। গ্যালারির বাকি অংশগুলিতে আসন সংখ্যা বাড়ানো হবে। যদিও ইডেনের ক্লাব হাউসকে এই কয়েক বছর আগেই নতুন করে তৈরি করা হয়েছে।

আরো পড়ুন: প্রকাশিত হয়ে গেল সেমিফাইনালের আম্পায়ারদের তালিকা, বিরাট চমক দিল আইসিসি!

ইডেন সংস্কারের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। শেষ দিন হল আগামী ১৪ মার্চ। মোট দু’টি ভাগে দরপত্র জমা দিতে হবে বলেই জানা গিয়েছে। একটি টেকনিক্যাল প্রস্তাব, আর দ্বিতীয়টি হল আর্থিক প্রস্তাব। তবে এযাবৎ মনে করা হচ্ছে যে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজ শুরু হবে এই মরসুমের আইপিএলের পর।

]]>
U/A 13+