<![CDATA['ঝোপ বুঝে‌ কোপ মেরে দিয়েছে' কলকাতা নাইট রাইডার্স, নাইট শিবিরে এল বিরাট খুশির খবর!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 10:00:37 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA['ঝোপ বুঝে‌ কোপ মেরে দিয়েছে' কলকাতা নাইট রাইডার্স, নাইট শিবিরে এল বিরাট খুশির খবর!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/kolkata-knight-riders-big-boost-good-news-for-kkr-camp/ https://www.cricketwinner.com/bn/cricket-news/kolkata-knight-riders-big-boost-good-news-for-kkr-camp/ Thu, 05 Mar 2026 13:36:50 GMT souvik-das Tim Seifert Finn Allen KKR
Tim Seifert Finn Allen KKR

ক্রিকেট প্রেমীরা যে সময়টার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকে সেই সময়টা প্রায় এসে গেছে। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৬। ২২ গজের মাঠে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কোনো দলই চায় না নিজেদের এক ইঞ্চি জমিও ছাড়তে। এখন চলছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এই বিশ্বকাপ শেষ হলেই শুরু হয়ে যাবে এই মরসুমের আইপিএল। কিন্তু এবারের আইপিএল শুরুর আগেই বিরাট খুশির খবর পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। 

আরো পড়ুন: মাত্র ৩৩ বলে ১০০ রান! বিশ্বকাপ সেমিফাইনালে ধামাকা ব্যাটিং করে এখন 'ইউনিভার্সাল বস' এই তারকা!

চলতি বিশ্বকাপে কীভাবে খুশির খবর পেল নাইট শিবির?

হ্যাঁ, আইপিএলের নতুন মরশুম শুরুর আগে টি-২০ বিশ্বকাপ ও ইডেন গার্ডেন্স কেকেআরের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিল ফিন অ্যালেন। এমনকি বড়সড় সমস্যার সমাধানও করে দিয়ে গেলেন তিনি।

ঠিক কী ঘটেছে?

টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেই ফার্ট। তাদের ব্যাটিং তান্ডবে ভর করেই ৪৩ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জেতে যান কিউইরা।

এদিকে, মাত্র ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন ফিন অ্যালেন। আর অপরদিকে ৩৩ বলে ৫৮ করে আউট হন টিং সেইফার্ট। দুজনে ৫৫ বলে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। আর এই জুটিই মুখে হাসি ফোটাতে পারে শাহরুখের।

আরো পড়ুন: কোটি টাকা খরচ করে ছেলে অর্জুনের বিয়ে দিলেন শচীন, আয়েজন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে! ভাইরাল হল ভিডিও...!

কেন লাভের আশা দেখছে‌ নাইট শিবির?

এবারের আইপিএলে একেবারে নতুন করে দল সাজিয়েছে কেকেআর। আর সৌভাগ্যের বিষয় হল সেই স্কোয়াডে ফিন অ্যালেন ও টিম সেইফার্ট দুজনেই রয়েছে। এই ওপেনিং জুটির অভাব কেকেআরকে গতবারও যথেষ্ট ভুগিয়েছে। কিন্তু এদিন ইডেনে হোম গ্রাউন্ডে যেভাবে ব্যাটিং করলেন অ্যালেন ও সেইফার্ট তা কেকেআরের ওপেনিং সমস্যা দূর করতে পারে বলেই মনে করছেন অনেকেই।

এই জুটিকে নিয়ে কী বললেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে?

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই পোস্ট করেছেন অভিজ্ঞ ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। এক্সে তিনি লিখেছেন, অ্যালেন আর সেইফার্ট কেকেআর, ইডেন গার্ডেন্স। দুই কিউই তারকার ব্যাটিং তাণ্ডব দেখে আশায় নতুন করে বুক বাঁধছে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেরা। এখন দেখার বিষয়, এবারের আইপিএলে এই দুই তারকা ব্যাটার ২২ গজের মাঠে ঠিক কতটা জ্বলে উঠতে পারে।

]]>
U/A 13+