<![CDATA[বিশ্বকাপ খেলতে এসে মহিলা হোটেলকর্মীর সঙ্গে এ কী করেছেন পাক তারকা, কঠিন অবস্থা পাকিস্তানের ক্রিকেটারদের!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 15:00:20 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[বিশ্বকাপ খেলতে এসে মহিলা হোটেলকর্মীর সঙ্গে এ কী করেছেন পাক তারকা, কঠিন অবস্থা পাকিস্তানের ক্রিকেটারদের!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/pakistan-cricketer-controversy-with-hotel-staff-during-world-cup/ https://www.cricketwinner.com/bn/cricket-news/pakistan-cricketer-controversy-with-hotel-staff-during-world-cup/ Thu, 05 Mar 2026 21:16:31 GMT souvik-das Babar Azam Hotel
Babar Azam Hotel

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি পাকিস্তান। তাই ইতিমধ্যেই বিদায় নিয়ে নিয়েছে তারা। আর পাক ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ভীষণ সমালোচনা হয়েছে। এর জেরেই প্রশ্ন উঠেছিল, দলের কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে। যেমন বাবর আজম। তাই বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে সেই বাবর আজম, সাইম আয়ুবকে বাদই দিয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের কাছে হারের জন্য পাক ক্রিকেটারদের আর্থিক জরিমানাও করা হয়েছে। এদিকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে পরেই আলীম দার ইস্তফা দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের লজ্জা বাড়ালেন আরও এক ক্রিকেটার।

কোন পাক ক্রিকেটার হোটেলকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেছেন?

ক্যান্ডিতে থাকার সময়ে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করার জন্য এই পাক ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে।  টেলিকম এশিয়া স্পোর্ট নামের একটি সংবাদমাধ্যমকে এক সূত্র বলেছে, ''শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক ক্রিকেটার হোটেলের মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই হোটেলকর্মী চিৎকার করে ওঠেন। সাহায্য চান। তাঁর চিৎকার শুনে হোটেলের বাকি কর্মীরা এগিয়ে আসেন। সেই হোটেলকর্মীকে রক্ষা করেন। পুরো বিষয়টা জানান পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ চিমাকে।''

আরো পড়ুন: ব্যাট হাতে ছেলের 'ঝোড়ো' ইনিংস দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন সঞ্জুর বাবা!

আসলে সেদিন ঠিক কী ঘটেছিল?

গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ম্যানেজমেন্ট যথেষ্ট হেস্তনেস্ত করতে চেয়েছিলেন। কিন্তু চিমা হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তখন ক্ষমা চেয়ে নেন। ফলে সেই ক্রিকেটারকে জরিমানা করা হয়। 

যদিও সেদিন শ্রীলঙ্কাকে সেই ম্যাচে পাকিস্তান হারায় মাত্র পাঁচ রানে। ম্যাচ জিতলেও শেষ চারে পৌঁছতে পারেনি পাকিস্তান, ফলে সেদিনই বিদায় নিতে হয়েছিল তাদের। সংশ্লিষ্ট ক্রিকেটারকে পিসিবি-র শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হতে হবে বলে জানা গিয়েছে। এমনকি এখানেই শেষ নয়। 
তাঁকে আরও শাস্তির মুখে পড়তে হবে বলেও জানা যাচ্ছে। যদিও নির্দিষ্টভাবে কোন পাক ক্রিকেটার এমনটা করেছেন তা জানা‌ যায়নি।

]]>
U/A 13+