<![CDATA[একদিকে পাকিস্তানের সব ক্রিকেটারদের ৫০ লাখ টাকা করে জরিমানা করা হল, অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের জন্য ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বোর্ড!]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 12:46:38 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[একদিকে পাকিস্তানের সব ক্রিকেটারদের ৫০ লাখ টাকা করে জরিমানা করা হল, অন্যদিকে ভারতীয় ক্রিকেটারদের জন্য ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বোর্ড!]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/pakistan-players-fined-50-lakh-each-bcci-announces-131-crore-reward-for-india/ https://www.cricketwinner.com/bn/cricket-news/pakistan-players-fined-50-lakh-each-bcci-announces-131-crore-reward-for-india/ Tue, 10 Mar 2026 14:03:33 GMT souvik-das India Pakistan Cricket
India Pakistan Cricket

অনেককেই বলতে শোনা যায় যে, ক্রিকেট নাকি বড়লোকেদের খেলা। এখন বিসিসিআইয়ের পুরস্কারে টাকার অঙ্ক দেখে যেন খানিকটা তেমনই মনে হচ্ছে‌। হ্যাঁ, দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর তাই ভারতীয় ক্রিকেট দলকে পুরস্কারে ভরিয়ে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিসিসিআইয়ের তরফে বিরাট 'পুরস্কার' দেওয়া হচ্ছে ভারতীয় দলকে!

হ্যাঁ, সূর্যকুমার যাদবের দলের জন্য একেবারে ১৩১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর দু’বছর আগে রোহিত শর্মার নেতৃত্বে ভারত যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, তখনকার থেকেও এই পুরস্কারমূল্য এবার অনেকটাই বেশি। সে বার সূর্যরা পেয়েছিলেন ১২৫ কোটি টাকা। আর এ বার আরও ৬ কোটি টাকা বেশি পাচ্ছেন তাঁরা।

আরো পড়ুন: কেবলমাত্র এই কারণে বাংলাদেশ সিরিজে বাবরকে 'ছাঁটাই' করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল!

ধোনির আমলে পুরস্কার মূল্য কত ছিল?

২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির ভারত যখন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, সেই সময় বোর্ডের পুরস্কারমূল্য ছিল মাত্র ২ কোটি টাকা। এরপর ২০১১ সালে ধোনির নেতৃত্বেই এক দিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। তখনও বোর্ড দলকে ২ কোটি টাকায় দিয়েছিল। কিন্তু এর পর ২০২৪ সালে ১২৫ কোটি দিয়েছিল বিসিসিআই। আর এ বার ১৩১ কোটি টাকা দিল বিসিসিআই। হরমনপ্রীত কৌরেরা মেয়েদের এক দিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৫১ কোটি টাকা পেয়েছিলেন।

৮-ই মার্চ, রবিবার অহমদাবাদে তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন সূর্যরা। সেই সঙ্গে প্রথম দল হিসাবে পর পর দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নজিরও গড়েছে তারা। ফাইনাল জেতার পরে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘‘বোর্ড এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করছে।’’ 

উল্লেখ্য, এই বিশ্বকাপ পাকিস্তান ভারতের কাছে তো হেরে যায় তার উপরে আবার বিশ্বকাপ থেকে ছিটকেও যায়। তাই পিসিবি-র চেয়ারম্যান নকভি প্রত্যেকটা ক্রিকেটারকে ৫০ লাখ টাকা করে জরিমানা করেন।

আরো পড়ুন: সঞ্জুর কৃতিত্বে এ কি কান্ড করলেন সঞ্জুর 'বউ'! সঞ্জু নিজেও অবাক!

]]>
U/A 13+