<![CDATA[ভারতকে হারিয়ে তিনি পাকিস্তানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এবার দলের 'খারাপ সময়' কাটাতে তাঁকেই কোচ করছে পাসিবি! ]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:32:06 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[ভারতকে হারিয়ে তিনি পাকিস্তানকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, এবার দলের 'খারাপ সময়' কাটাতে তাঁকেই কোচ করছে পাসিবি! ]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/pcb-appoints-champions-trophy-hero-as-coach-to-revive-team/ https://www.cricketwinner.com/bn/cricket-news/pcb-appoints-champions-trophy-hero-as-coach-to-revive-team/ Wed, 04 Mar 2026 23:12:16 GMT souvik-das Sarfaraz Ahmed
Sarfaraz Ahmed

বারংবার ব্যর্থ হয়ে পড়ছে পাক ক্রিকেট দল। চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরমেন্স দেখে হতবাক সে দেশের ক্রিকেট প্রেমীরাও! একের পর ব্যর্থতা। এবারের টি-২০ বিশ্বকাপে একেবারে ভরডুবি অবস্থা হয়েছে পাকিস্তানের। আর এর জেরে পাকিস্তান ক্রিকেটে যে এবার আমূল পরিবর্তন ঘটতে চলেছে, তার আভাস আগেই পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার যা জানা যাচ্ছে, তা জানলে আপনিও অবাক হবেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে পাকিস্তান টেস্ট দলের নতুন হেডকোচ হিসাবে নিয়োগ করা হতে পারে জানা যাচ্ছে।

ঠিক কবে থেকে কোচের দায়িত্ব নিতে চলেছেন সরফরাজকে?

চলতি বছরের মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান বলে জানা যাচ্ছে। ৮ এবং ১৬ মে রয়েছে দু'টি টেস্ট ম্যাচ। পাকিস্তানের এক সংবাদম্যাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই সিরিজ থেকেই নাকি নতুন এই দায়িত্ব নেবেন সরফরাজ আহমেদ। ৩৮ বছর বয়সি প্রাক্তন এই উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়োগের বিষয়টির সরকারি ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই এই ঘোষণা করা হবে। গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের হেডকোচের পদ খালিই রয়েছে।

আরো পড়ুন: মধ্যপ্রাচ্যে চলছে তুমুল যুদ্ধ,‌ এই অবস্থায় মহা চিন্তায় পড়ে গিয়েছেন বিরাট কোহলি! আদৌ কি আইপিএল খেলতে পারবেন তিনি?

এর আগে কে ছিলেন কোচ?

এর আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন আজহার মাহমুদ। দক্ষিণ আফ্রিকা সিরিজে আজহারকে শেষবার পাকিস্তান দলের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু এবার দীর্ঘ মেয়াদে টেস্ট দলের হাল ধরতে সরফরাজকেই বেছে নিয়েছে পিসিবি। যদিও এর আগে পরামর্শদাতা হিসাবে পিসিবিতে যোগ দিয়েছিলেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক। এরপর অধুনা বিলুপ্ত চ্যাম্পিয়ন্স কাপে তাঁকে উপদেষ্টা হিসেবেও যুক্ত করা হয়েছিল। গত বছর নভেম্বরে প্রাক্তন পাক অধিনায়ককে পাকিস্তান শাহিনস এবং অনূর্ধ্ব-১৯ দলের ডিরেক্টরের দায়িত্ব আনা হয়েছিল।

সরফরাজের অধিনায়কত্বে কেমন ছিল পাক দলের পারফরমেন্স!

সরফরাজ আহমেদের অধিনায়কত্বে পাকিস্তান টানা ১১টি টি-২০ সিরিজে জয় পেয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তান ৫ বার দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশও করেছে তাঁর আমলে। সরফরাজের নেতৃত্বেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। আর সেটাই ছিল পাকিস্তানের সর্বশেষ আইসিসি শিরোপা জয়। কিন্তু এখন দেখার বিষয়, টেস্ট দলের কোচিংয়ের দায়িত্ব নিয়ে তিনি কতটা সাফল্য এনে দিতে পারেন সরফরাজ আহমেদ।

আরো পড়ুন: আইপিএলের সূচি তৈরি সত্ত্বেও কেন বিলম্ব হচ্ছে?

]]>
U/A 13+