<![CDATA[ব্যাট হাতে ছেলের 'ঝোড়ো' ইনিংস দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন সঞ্জুর বাবা! ]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 16:50:28 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[ব্যাট হাতে ছেলের 'ঝোড়ো' ইনিংস দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন সঞ্জুর বাবা! ]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/sanju-samson-father-emotional-after-son-blazing-innings/ https://www.cricketwinner.com/bn/cricket-news/sanju-samson-father-emotional-after-son-blazing-innings/ Thu, 05 Mar 2026 20:22:55 GMT souvik-das Sanju Samson Father
Sanju Samson Father

ভারত আজ বৃহস্পতিবার সেমিফাইনাল খেলছে ইংল্যান্ডের সাথে। টসে হেরে গিয়ে ভারতকে প্রথম ব্যাট করতে হচ্ছে। কিন্তু, আজকের ম্যাচেও সঞ্জু স্যামসন যে ঝোড়ো ইনিংসটা খেলে দিয়ে গেলেন তা আপামোর ভারতবাসী মনে রাখবে।ভারতীয় ক্রিকেটের আকাশে বহুদিন ধরেই সম্ভাবনার এক উজ্জ্বল ছিল নাম সঞ্জু স্যামসন। প্রতিভা, স্টাইলিশ ব্যাটিং আর সাহসী শট, সবকিছু নিয়ে তিনি বরাবরই দর্শকদের প্রিয়। কিন্তু ক্রিকেটের এই কঠিন দুনিয়ায় প্রতিভা থাকলেই সব সময় সুযোগ মেলে, তা কিন্তু নয়। বহুবার দলে ঢোকা-বেরোনোর মধ্যে পড়তে হয়েছে সঞ্জুকে, এমনকি তাঁকে নিয়ে সমালোচনার ঝড়ও কম বইনি। তবে এতদিনে ফলাফল পাচ্ছেন সঞ্জু। ছেলের পারফরম্যান্সে চোখের জলে ভেসে উঠল তাঁর বাবার মুখ।

আরো পড়ুন: 'ঝোপ বুঝে‌ কোপ মেরে দিয়েছে' কলকাতা নাইট রাইডার্স, নাইট শিবিরে এল বিরাট খুশির খবর!

সঞ্জু স্যামসনের 'ঝোড়ো' ইনিংস!

ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে সঞ্জু আজ ৪২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেন। সঞ্জুর ইনিংসটি ৮টি চার এবং ৭টি ছক্কা দিয়ে সাজানো ছিল। আগের ম্যাচেও ৯৭* রানের বাম্পার ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে উঠিয়েছিল সঞ্জু।

সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল সঞ্জুর বাবার ভাইরাল ভিডিও!

সঞ্জুর খেলা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়। আর সেখানে দেখা যায়, সঞ্জু স্যামসনের বাবা সাক্ষাৎকার দিতে গিয়ে আবেগ সামলাতে পারছেন না। কথা বলতে বলতে হঠাৎই তাঁর চোখ ভিজে ওঠে। একজন বাবার গর্ব, উদ্বেগ, দীর্ঘ প্রতীক্ষা, সেই মুহূর্ত যেন কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় ছুঁয়ে যায়।

]]>
U/A 13+