বিশ্বকাপ থেকে 'টাটা-বাইবাই' হয়ে গেল শ্রীলঙ্কার, নিউজিল্যান্ড জিততেই পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ!

বিপক্ষের ব্যাটারেরা যেখানে কলম্বোয় এসে শাসন করে যাচ্ছেন, সেখানে নিজেদের দেশের মাটিতেই ব্যাটিং যেন ভুলে যায় শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা জিম্বাবোয়ের কাছে হেরেছিল। আর এবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল তাদের।

Souvik Das
Souvik Das

3 মিনিট পড়া
SRI LANKA

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

জমে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আজ, বুধবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। কিন্তু, ম্যাচ হেরে বিদায় নিয়ে নিল প্রতিযোগিতার যুগ্ম আয়োজক দেশ শ্রীলঙ্কা। এদিন কলম্বোয় নিউজিল্যান্ডের কাছে হেরে গেল তারা। এর আগে ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হেরেছিল শ্রীলঙ্কা। আজ নিউজিল্যান্ডের কাছে হারের ফলে যদি শেষ ম্যাচ জেতে তাহলেও আর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই শ্রীলঙ্কার। এদিন প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ১৬৮/৭ তুলেছিল। আর এর জবাবে শ্রীলঙ্কাকে থামতে হল ১০৭/৮ রানেই। কিউয়িরা ৬১ রানের ব্যবধানে ম্যাচ জিতে গেল। এদিকে ব্যাটে-বলে দুর্ধর্ষ খেলে নজর কেড়ে নিলেন রাচিন রবীন্দ্র।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড মুখোমুখি: দুই দলের পারফরম্যান্স!

টসে জেতে শ্রীলঙ্কা। ফলে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আর, ব্যাট করতে নেমে শুরুটা তারা খুব একটা খারাপ খেলেনি। নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন শুরুটা আগ্রাসীভাবেই করেছিলেন। কিন্তু কয়েক বলের ব্যবধানে সেইফার্ট (৮) এবং অ্যালেন (২৩) দু’জনকেই ক্রিজে ফিরে যেতে হয়। তবে সেখান থেকে ম্যাচের হাল ধরেন রাচিন রবীন্দ্র (৩২) এবং গ্লেন ফিলিপস (১৮)। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে ৪১ রান করেন।

আরো পড়ুন: সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও কি ভারত-জিম্বাবোয়ে ম্যাচে জায়গা হবে না অক্ষর প্যাটেলের?

কিন্তু এরপর মাহিশ থিকশানার বোলিংয়ে হঠাৎই যেন লন্ডভন্ড হয়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং। ১৬ বলের ব্যবধানে চার চারটি উইকেট হারায় তারা। প্রথমে ফিলিপস, আর তারপর রবীন্দ্রও ফিরে যান সাজঘরে। এমনকি টিকতে পারেননি মার্ক চ্যাপম্যান (০) ও ড্যারিল মিচেলও (৩)।

১২.১ ওভারে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে একেবারে ধুঁকতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন মিচেল স্যান্টনার আর কোল ম্যাকঞ্চি। দু’জনে মিলে সপ্তম উইকেটে মাত্র ৪৭ বলে ৮৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। ২৬ বলে ৪৭ রানের ইনিংসে চারটি ছয় এবং দু’টি চার মারেন স্যান্টনার। আবার, ২৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ম্যাকঞ্চিও। তিনি তিনটি চার এবং দু’টি ছয় মারেন।

যদিও বলা ভালো যে, এই জুটির শুরুটা খুব একটা ভালো হয়নি। ১৬ ওভারে কেবলমাত্র ৯৮ রান তুলেছিল তারা। তবে সেখান থেকে খেলা পুরোপুরি ঘুরে যায়। দুষ্মন্ত চামিরাকে মাত্র এক ওভারে দু’টি ছয় ও একটি চার মেরে ১৮ রান নেন ম্যাকঞ্চি। এরপর শ্রীলঙ্কার সেরা বোলার থিকশানাকে একটি চার ও দু’টি ছয় মারেন স্যান্টনার। ফলত, সেই ওভারেই ২১ রান উঠে যায়। আর এই জুটির দাপটে শেষ চার ওভারেই ৭০ রান তুলে নেয় নিউজিল্যান্ড। গোটা ম্যাচে ভালোই বল করছিল শ্রীলঙ্কা, কিন্তু শেষ চার ওভারই ডুবিয়ে দেয় শ্রীলঙ্কাকে।

আরো পড়ুন: এবার নিজের দেশে ফিরবেন শাকিব আল হাসান! শাকিবকে বাংলাদেশে ফেরাতে এত তৎপরতা কেন?

এদিকে, রান তাড়া করতে নেমে ম্যাট হেনরির প্রথম বলেই আউট হয়ে যান পাথুম নিসঙ্ক(০)। এরপর তৃতীয় ওভারে ফেরেন চরিত আসালঙ্ক (৫)। যত সময় গড়িয়েছে ততই একের পর এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ২২ গজের মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা দেখাতে পারেননি তেমন কেউই। বিপক্ষের ব্যাটারেরা যেখানে কলম্বোয় এসে শাসন করে যাচ্ছেন, সেখানে নিজেদের দেশের মাটিতেই ব্যাটিং যেন ভুলে যায় শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা জিম্বাবোয়ের কাছে হেরেছিল। আর এবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল তাদের।

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে