<![CDATA[প্রকাশ্যে ভারতকে হারানোর হুমকি দিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, কাল কী হবে ভারতের?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:25:02 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[প্রকাশ্যে ভারতকে হারানোর হুমকি দিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, কাল কী হবে ভারতের?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/what-new-zealand-captain-said-about-india-before-final/ https://www.cricketwinner.com/bn/cricket-news/what-new-zealand-captain-said-about-india-before-final/ Sat, 07 Mar 2026 23:36:19 GMT souvik-das Mitchell Santner on Indian Cricket Team
Mitchell Santner on Indian Cricket Team

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে ইতিমধ্যেই এন্ট্রি নিয়ে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এই দুর্ধর্ষ ফাইনালের বল গড়ানোর আগেই ভারতীয় শিবিরকে প্রকাশ্যে হুমকি দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। 

অপরদিকে, মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিতীয় সেমিফাইনাল জিতে ভারত পৌঁছে গিয়েছে আহমেদাবাদে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার সন্ধ্যে ৭-টা থেকে ফাইনাল খেলা শুরু। তবে তার আগে কিউয়ি অধিনায়ক স্যান্টনার ভারতীয় শিবিরকে প্রকাশ্যে হুমকি দিয়ে রাখলেন। বললেন অনেক কিছু।

আরো পড়ুন: ফাইনালে কি অভিষেককে আদৌ দেখা যাবে? অভিষেকের উপর রেগে কাঁই অশ্বিন?

ফাইনালের আগে ভারতকে কী হুমকি দিলেন স্যান্টনার?

কলকাতার ইডেনের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে প্রোটিয়া-ব্রিগেড। বলা ভালো নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেনের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করে প্রোটিয়া ব্রিগেড। ৩৩ বলে ১০০ রান করে ফিন অ্যালেন এদিন অপরাজিত থেকে যান। ১০টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ঝোড়ো ইনিংস। সুতরাং, এটা খুবই স্পষ্ট যে, ফিন অ্যালেন রবিবার শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে চাইবেন। এবার তাঁকে কীভাবে ভারতীয়রা শান্ত রাখেন, এখন সেটাই দেখার বিষয়। 

২০২৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভারতীয় ব্রিগেডকে কার্যত স্তব্ধ করে দিয়েছিল। গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা ভারত এসে মুখ থুবড়ে পড়েছিল ফাইনালে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া সেবছর খেতাব জিতে নিয়েছিল। আর এবারও সেই রকমই কিছু ঘটানোর প্রচেষ্টায় রয়েছেন কিউয়িরা। 

সূত্রের খবর, ফাইনালের আগেই স্যান্টনার বলছেন, ''দর্শকদের স্তব্ধ করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। কিন্তু ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ভারতের মাটিতে জেতার চাপ রয়েছে।'' 

পাশাপাশি তিনি আরও বলেন, ''এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে দলগুলোর মধ্যে ব্যবধান কেবল উনিশ আর বিশ। এমনও অনেক ম্যাচ রয়েছে যেখানে একটা মুহূর্তে ম্যাচের ভোল বদলে গিয়েছে। ইংল্যান্ড প্রায় রান তাড়া করে জিতে নিচ্ছিল। দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কিন্তু আমাদের বিরুদ্ধে ওরা হেরে গেল। ফলে আমরা যদি নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি, তাহলে আপসেট করতেই পারি।'' 

আরো পড়ুন: কেন সেমিফাইনাল ম্যাচের শেষ ওভারে শিবম দুবে-কে বল করতে পাঠানো হয়েছিল? এবার সব সত্য হয়ে গেল ফাঁস!

নিজেদের ঘরের মাঠে খেলছে ভারত। ফলত, ভারতের উপরে প্রত্যাশার চাপ একটু বেশি। তাই স্যান্টনার বলছেন, ''বিশ্বজয়ের জন্য ভারতের উপরে চাপ বেশি। আমরা  যদি ভারতের উপরে আরও চাপ বাড়াব, তার পরে দেখা যাক কী হয়।'' 

সুতরাং, ফাইনালের আগে স্যান্টনার কার্যত একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন ভারতকে। এবার দেখার বিষয় স্যান্টনারের এই মন্তব্যকে ঠিক কতটা মিথ্যে প্রমাণ করতে পারে ভারত। আগামীকালই তা প্রমাণ হয়ে যাবে। অপেক্ষার মাত্র এক রাত বাকি।

]]>
U/A 13+