কেন আজ ভারতকে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হবে?

প্রথমে গ্রুপ পর্বে হোঁচট খেলেও অনেকেই তা পাত্তা দেননি। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ৭৬ রানের বড় ব্যবধানের হার ভারতীয় দলকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এমনকি রান রেটও অনেকটা কমে গেছে।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
INDIA CRICKET TEAM

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টানা জয় হাসিল করছিল টিম ইন্ডিয়া। কিন্তু, দক্ষিণ আফ্রিকার কাছে কেবলমাত্র ম্যাচ হেরে যাওয়ার ফলে ভারতের মনোবল অনেকটাই ডাউন হয়ে গেছে। সাম্প্রতিককালে ভারতীয় দলকে দেখলে এই চিত্রটা অনেকটাই পরিষ্কার। প্রথমে গ্রুপ পর্বে হোঁচট খেলেও অনেকেই তা পাত্তা দেননি। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে ৭৬ রানের বড় ব্যবধানের হার ভারতীয় দলকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এমনকি রান রেটও অনেকটা কমে গেছে। ফলত, আজ বৃহস্পতিবার জিম্বাবোয়ের মুখোমুখি হওয়ার আগে টপ অর্ডারের ফর্ম, বোলারদের নিষ্ক্রিয়তার পাশাপাশি কীভাবে নিজেদের রান রেট বাড়ানো যায়, সেই দিকেও নজর থাকবে টিম ইন্ডিয়ার।

আরো পড়ুন: বিশ্বকাপ থেকে 'টাটা-বাইবাই' হয়ে গেল শ্রীলঙ্কার, নিউজিল্যান্ড জিততেই পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ!

আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে কেন ভারতকে জিততেই হবে?

আজ, বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিপক্ষে ম্যাচে যে করে হোক রান রেট বাড়াতে হবে ভারতকে (-৩.৮০)। আর তার জন্য বড়সড় ব্যবধানে হারাতে হবে বিপক্ষ দলকে। কিন্তু এখন প্রশ্ন হল, এই কাজটা কি আদৌ করতে পারবে টিম ইন্ডিয়া? কেননা, ভারতের ব্যাটিংয়ের অবস্থা খুব একটা ভালো নয়। ঈশান কিষান নাহয় কেবলমাত্র একটি ম্যাচে ভালো খেলতে পারেননি। কিন্তু অভিষেক শর্মা, তিলক বর্মা, অধিনায়ক সূর্যকুমার যাদবেরা জিম্বাবোয়ের বিরুদ্ধে যদি জ্বলে উঠতে না পারেন তাহলে আর কবে জ্বলে উঠবেন তাঁরা? যে জায়গায় ভারত এখন দাঁড়িয়ে আছে তাতে শুধু বাকি দু’টি ম্যাচে জিতলেই হবে না, ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের দিকেও।

আজ, বৃহস্পতিবার ভারত খেলতে নামার আগেই অহমদাবাদে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। কারণ, ভারত মনেপ্রাণে চাইবে সেই ম্যাচ প্রোটিয়ারা জিতুক। আবির, জিম্বাবোয়ে গলা ফাটাবে ক্যারিবিয়ানদের হয়ে। কেবলমাত্র একটি হারেই পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। সহজ গ্রুপে শীর্ষে শেষ করা গেছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও সুপার এইট হল সম্পূর্ণ অন্য লড়াই। নেহাত জিম্বাবোয়ে একটা অঘটন ঘটিয়েছে, তা নাহলে আজ ভারতকে নামতে হত অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর যারা ভারতের চিরকালীন শত্রু।

আরো পড়ুন: সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও কি ভারত-জিম্বাবোয়ে ম্যাচে জায়গা হবে না অক্ষর প্যাটেলের?

অভিষেক শর্মা চারটি ম্যাচে ১৫ রান করলেও বাদ পড়ার সম্ভাবনা অনেকটাই কম। অভিষেকের মতোই ব্রুক স্পিন খেলতে একেবারেই স্বচ্ছন্দ বোধ করেন না, তবে মঙ্গলবার রাতে পাল্লেকেলেতে আগ্রাসনের সঙ্গে রক্ষণ মিশিয়ে যেভাবে পাকিস্তানের হাত থেকে একাই ম্যাচ বের করে নিয়ে এলেন তিনি, তাতে তা সত্যিই শিক্ষণীয়। অফস্পিনার সামনে এলেই অভিষেক শর্মার যে গুটিয়ে যাওয়ার প্রবণতা, তা কাটানোর টোটকা হয়ত ব্রুকের ওই ইনিংসই দিতে পারে।

আমাদের অনুসরণ করুন

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে