<![CDATA[মধ্যপ্রাচ্যে চলছে তুমুল যুদ্ধ,‌ এই অবস্থায় মহা চিন্তায় পড়ে গিয়েছেন বিরাট কোহলি! আদৌ কি আইপিএল খেলতে পারবেন তিনি?]]> https://www.cricketwinner.com RSS for Node Tue, 10 Mar 2026 08:25:22 GMT https://www.cricketwinner.com/favicon.ico Cricket Winner https://cricketwinner.com/ 185 185 <![CDATA[মধ্যপ্রাচ্যে চলছে তুমুল যুদ্ধ,‌ এই অবস্থায় মহা চিন্তায় পড়ে গিয়েছেন বিরাট কোহলি! আদৌ কি আইপিএল খেলতে পারবেন তিনি?]]> https://www.cricketwinner.com/bn/cricket-news/will-virat-kohli-play-ipl-amid-middle-east-conflict/ https://www.cricketwinner.com/bn/cricket-news/will-virat-kohli-play-ipl-amid-middle-east-conflict/ Wed, 04 Mar 2026 18:39:05 GMT souvik-das Virat Kohli
Virat Kohli

তৃতীয় বিশ্বযুদ্ধ যেন দরজায় নাড়া কাড়ছে। ইরান-ইজরায়েলের সাম্প্রতিক যুদ্ধের জেরে ক্রিকেট বিশ্ব ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি পরিস্থিতির কারণে, সম্প্রতি ইংল্যান্ড লায়ন্স এবং পাকিস্তান শাহিনসের মধ্যে ওয়ানডে সিরিজ বাতিলও করে দেওয়া হয়েছে। আর এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ নিজেদের আকাশপথ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। চলতি টি-২০ বিশ্বকাপ থেকে যে দলগুলো বিদায় নিয়েছে, তারাও নিজেদের দেশে যুদ্ধের কারণে ফিরতে পারছে না। আপাতত তাদের থাকতে হচ্ছে ভারতেই। চলতি বিশ্বকাপ শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে অন্যতম জনপ্রিয় লিগ আইপিএল ২০২৬। সম্ভবত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে আইপিএল টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। ৩রা মার্চ থেকে বিরাট কোহলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হতে শুরু করেছে। আর এই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ তিনি এই বছর আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন তো? 

আরো পড়ুন: আইপিএলের সূচি তৈরি সত্ত্বেও কেন বিলম্ব হচ্ছে? 

কেন বিরাটের এই মরসুমের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন উঠছে?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম তারকা ব্যাটার কিং কোহলি বর্তমানে লন্ডনে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ইতিমধ্যেই তাঁর একটি সাম্প্রতিক ছবি প্রকাশ্যে এসেছে। আর সেখানে দেখা যাচ্ছে, লন্ডনের রাস্তায় তিনি ছেলে অকায়-কে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, বর্তমানে বিরাট কোহলি লন্ডনেই থাকেন। শুধুমাত্র ক্রিকেট খেলা থাকলেই তিনি ভারতে আসেন। আর লন্ডন থেকে ভারতে আসার জন্য দুবাইয়ের যে আকাশপথ ব্যবহার করা হয়, সেটা এখন বন্ধ রাখা হয়েছে। অধিকাংশ যাত্রী এই পথেই ভারতে আসেন। ফলত, অনেক যাত্রী এখন দুবাইতে আটকা পড়ে আছেন।

আরো পড়ুন: রোহিত-বিরাটই এখন ভরসা, ভারতের এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে লাভবান হতে চাইছে ইংল্যান্ড?

বিরাট না আসতে পারলে বিকল্প কী ব্যবস্থা নেওয়া হবে?

প্রসঙ্গত, ক্রিকেট বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল। আর সেই টুর্নামেন্টে বিরাট কোহলি খেলতে নামলে, তা আরও যেন বেশিই আকর্ষণীয় হয়ে ওঠে। এই পরিস্থিতিতে যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে বিসিসিআই হয়ত বিরাটের জন্য প্রাইভেট জেটের ব্যবস্থাও করতে পারে। এমনকি, দুবাই ছাড়া আমেরিকা-অস্ট্রেলিয়া আকাশপথও রয়েছে। সেই রুটেও বিরাট ভারতে আসতে পারবেন। সুতরাং বিরাটের কাছে আপাতত জোড়া বিকল্প রয়েছে। যদিও আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েকদিন দেরি আছে। তাই এরই
মধ্যে যদি পরিস্থিতির পরিবর্তন হয় তাহলে হয়ত বিরাট সাধারণ ভাবেই ভারতে আসতে পারবেন।

]]>
U/A 13+