দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত হলে গেল বাংলাদেশের, মহা খুশি টাইগাররা!
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের শুরুতেই হবে দুটি ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। আর তারপর, ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দুই দল।

২০২৬ সালের একেবারে শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশি ক্রিকেটাররা।
দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত বাংলাদেশের, নিশ্চিত হল সূচি!
আজ, সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ২০২৬-২৭ মরসুমের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। যার মাধ্যমে বাংলাদেশের এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছে তারা।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের শুরুতেই হবে দুটি ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। আর তারপর, ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সমীকরণে এই সিরিজটি যে টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরো পড়ুন: এবারের আইপিএলেও সব ম্যাচেই খেলবেন 'বুড়ো' ধোনি? কী জানাচ্ছে চেন্নাই কর্তৃপক্ষ?
টেস্ট সিরিজ শেষ হতেই শুরু হবে সাদা বলের লড়াই!
হ্যাঁ, কেবলমাত্র টেস্টই নয়, টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে পরেই ১ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এরপর, সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৪ এবং ৭ ডিসেম্বর।
এছাড়াও সফরের সবশেষে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচগুলি ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রধান কী জানাচ্ছেন?
সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি ইতিমধ্যেই জানিয়েছেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতেও তারা একেবারে মুখিয়ে আছেন। তাঁর মতে, প্রতিটি সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যেকটি দলকে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ করে দেবে। তবে, এটাও বলা বাহুল্য যে, এই সূচি প্রকাশে খুশি টাইগাররাও।
আরো পড়ুন: ভারতের হারে বেজায় অখুশি সুনীল গাভাস্কার, পরের ম্যাচে অক্ষরকে নিতে বলে কাকে বাদ দিতে বললেন তিনি?
Souvik Das
editor


