CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এবারের আইপিএলেও সব ম্যাচেই খেলবেন 'বুড়ো' ধোনি? কী জানাচ্ছে চেন্নাই কর্তৃপক্ষ?

চেন্নাই সুপার কিংসের সিইও বিশ্বনাথনকে রবিবারই ধোনির অবসরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, ‘‘ও খেলবে। ও খেলবে।’’ দলের প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জল্পনা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিশ্বনাথন।

MAHENDRA SINGH DHONI
MAHENDRA SINGH DHONI

মহেন্দ্র সিংহ ধোনিকে আমরা সবাই ক্যাপ্টেন 'কুল' হিসেবেই জানি। বহুদিন আগেই তিনি ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর গ্ৰহন করেছেন ঠিকই। কিন্তু, আইপিএল থেকে এখনও ধোনি অবসর নেননি। আর তাই এই কারণে এমএস ধোনির প্রতি তাঁর ফ্যানেদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এই বয়সে মাঠে খেলার জন্য ধোনিকে বাহবা দেন, কেউ কেউ আবার ধোনিকে 'বুড়ো' বলে কটাক্ষ করেন। কিন্তু এখন প্রশ্ন হল, এবারের আইপিএলেও কি চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি?

ধোনিকে নিয়ে কী জানাচ্ছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ?

ধোনি যে আইপিএলের আগামী মরসুমে চেন্নাই সুপার কিংসে খেলবেন তা অনেক আগেই জানিয়ে দিয়েছেন দলের সিইও কাশী বিশ্বনাথন। কিন্তু এ বার জানা গিয়েছে যে, সব ম্যাচে হয়তো খেলবেন না ধোনি। হ্যাঁ, ধোনিকে নিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছেন চেন্নাই সুপার কিংসের এক কর্তা।

আরো পড়ুন: এভাবে আইপিএল খেলতে চান না রোহিত শর্মা! মুম্বইকে আগেভাগেই সতর্ক করে দিলেন 'হিটম্যান'!

ধোনির বয়স আসলে কত হল?

চলতি বছরের শেষ দিক করে ৪৫ বছর বয়স হয়ে যাবে ধোনির। ফলে তাঁর শরীর কতটা ফিট থাকবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এছাড়া, একটু হাঁটুর সমস্যাও রয়েছে ধোনির। 

সূত্রের খবর, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে চেন্নাইয়ের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, “আমরা এটা নিশ্চিত ভাবে এটা বলতে পারি যে ধোনি চেন্নাইয়ে আসছে। ও খেলতে তৈরি। তবে ধোনি সব ম্যাচে খেলবে কিনা তা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। সেটা ও নিজেই ঠিক করবে।” 

সুতরাং, ওই কর্তার মন্তব্য থেকে এটা পরিষ্কার যে, এবার হয়তো বেছে বেছে খেলবেন ধোনি।

ধোনির বিকল্প কি পেয়ে গেল চেন্নাই সুপার কিংস?

হ্যাঁ, ধোনির বিকল্প বেছে ফেলেছে চেন্নাই সুপার কিংস। গত নিলামের আগে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে কিনে নিয়েছে তারা। সঞ্জু রাজস্থানে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বহুদিন। ফলে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়েরও সঞ্জুকে পেয়ে যথেষ্ট সুবিধা হবে। উইকেটের পিছন থেকে যে কাজটা এতদিন ধোনি করতেন, এখন সেটাই করবেন সঞ্জু স্যামসন। আর যদি কোনও ম্যাচে রুতুরাজ খেলতে না পারেন, তা হলে সঞ্জুই নেতৃত্ব দিতে পারেন।

যদিও, গতবার দেখা গিয়েছিল যে, বেশ কিছু ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলেছেন ধোনি। যেকোনো ম্যাচ খেলার আগে ও পরে হাঁটুতে নি-ক্যাপ পরে থাকতেন তিনি। আর তাতেই বোঝা যেত, হাঁটু নিয়ে বেশ সমস্যা হচ্ছে মাহির। ধোনির যা বয়স আর হাঁটুর যা অবস্থা তাতে প্রতি ম্যাচে ২০ ওভার কিপিং করা সত্যিই খুব চাপের। তাই ধোনিকে হয়তো এ বারেও প্রতি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবেই খেলানো হবে বলেই মনে করছেন অনেকেই। 

আরো পড়ুন: ভারতের হারে বেজায় অখুশি সুনীল গাভাস্কার, পরের ম্যাচে অক্ষরকে নিতে বলে কাকে বাদ দিতে বললেন তিনি?

ধোনির অবসর প্রসঙ্গে কী জানিয়েছেন সিএসকের CEO?

চেন্নাই সুপার কিংসের সিইও বিশ্বনাথনকে রবিবারই ধোনির অবসরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, ‘‘ও খেলবে। ও খেলবে।’’ দলের প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জল্পনা বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন বিশ্বনাথন। ২০২৪ সালের আইপিএলের আগেই চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। আর তখনই সিএসকের অধিনায়ক হন রুতুরাজ। সেই থেকেই ৪৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের অবসর নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। যদিও এ বছর সিএসকে কর্তৃপক্ষ সঞ্জুকে দলে নেওয়ায় জল্পনা আরও জোরালো হয়েছে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে