নিউজ

ক্রিকেট ছেড়ে বেসবলে মজেছেন 'অলরাউন্ডার' হার্দিক! জিতে গেলেন ১ কোটি টাকাও!

ব্যাট হাতে ক্রিকেট মাঠে তাণ্ডব দেখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া। তবে ক্রিকেট ছেড়ে এবার তিনি বেশ বলের ব্যাট হাতে অসামান্য নজির গড়লেন। বেসবল চ্যালেঞ্জ জিতে তিনি প্রায় এক কোটি টাকার পুরস্কার পেলে ও তার নিজের জন্য রাখলেন না এই তারকা অলরাউন্ডার।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Hardik Pandya and MR. Beast
Hardik Pandya and MR. Beast

ব্যাট হাতে ক্রিকেট মাঠে তাণ্ডব দেখিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া। তবে ক্রিকেট ছেড়ে এবার তিনি বেশ বলের ব্যাট হাতে অসামান্য নজির গড়লেন। বেসবল চ্যালেঞ্জ জিতে তিনি প্রায় এক কোটি টাকার পুরস্কার পেলে ও তার নিজের জন্য রাখলেন না এই তারকা অলরাউন্ডার। বরং কুকুরদের কল্যাণ আর পিছিয়ে পড়া শিশুদের উন্নতিতে সেই পুরস্কার এর অর্থ প্রদান করবেন বলে ঠিক করেছেন হার্দিক।

'মিস্টার বিস্ট’-এর চ্যালেঞ্জে জিতলেন হার্দিক!

জনপ্রিয় কন্টেন্ট ক্রিকেটার ‘মিস্টার বিস্ট’-এর আয়োজিত বেসবল চ্যালেঞ্জের আয়োজনে বিভিন্ন ক্রীড়াবিদদের সঙ্গে অংশ নিয়েছিলেন হার্দিক। চ্যালেঞ্জে জিততে পারলে বড় অংকের আর্থিক পুরস্কার রাখা হয়েছিল প্রতিযোগীদের জন্য। সেই খেলার ভিডিওতে দেখা গিয়েছে হার্দিককে।

বেসবল খেলে হার্দিক করলেন বাজিমাত!

চ্যালেঞ্জের শর্ত, বেসবলে মাঠের বাইরে পাঠানোর সঙ্গে প্রতিপক্ষের থেকে বেশি রান করতে হবে। দীর্ঘদিন ধরে হার্দিক ক্রিকেট মাঠে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার তিনি নিজে প্রতিভা প্রমাণ করলেন বেসবলের ব্যাট হাতে। প্রতিপক্ষের রান টপকে গিয়ে চ্যালেঞ্জ জিতেছেন ভারতীয় অলরাউন্ডার।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: Yuvraj Singh Biopic: ক্যান্সারকে হার মানিয়েছেন, ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছেন! এবার যুবরাজ সিংয়ের বায়োপিক আসছে পর্দায়!

কত আর্থিক পুরস্কার পেলেন হার্দিক?

জেতার পর হার্দিককে এক লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 85 লক্ষ থেকে ৯০ লক্ষ টাকা পুরস্কার প্রদানের কথা বলেন ‘মিস্টার বিস্ট’। কিন্তু সেই পুরস্কারের অর্থ নিজের জন্য নয় বরং কুকুরদের করলেন আর শিশুদের উন্নয়নের জন্য দিতে চান তিনি। তাঁর এই সিদ্ধান্তে ক্রিকেট মাঠের নিজের সফলতা অর্জনের পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও যে হার্দিক অনেকটা উপরে, তা প্রমাণ হয়।

চোটের জন্য ক্রিকেট থেকে দূরে হার্দিক:

বহুদিন ধরে ক্রিকেটে হার্দিকের ক্রিকেটে ফিরে আসা নিয়ে জল্পনা চলছে। টি-২০ বিশ্বকাপের পর থেকে তিনি চোট সমস্যায় ভুগছেন। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। মিস করেছেন বহু আন্তর্জাতিক ম্যাচ। চোটের জন্য নিউজ়িল্যান্ড সফরেও যেতে পারেননি তিনি। ক্রিকেট মাঠে তিনি কবে ফিরবেন সেই নিয়ে অনিশ্চয়তা না কাটলেও, বেসবলে চ্যালেঞ্জ দিতে নিজের মানবিক সিদ্ধান্তের জন্য এখন আলোচনায় রয়েছেন হার্দিক।

আরো পড়ুন:৯ বছর আগে ধোনিকে আইপিএলের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় 'থ' হয়ে গেছিলেন ধোনির বন্ধু! 

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 466 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে