IPL 2027 KKR Captain: কেকেআরে অধিনায়কের চেয়ারে বসার জন্য প্রস্তুত এই ৪ ক্রিকেটার! নাম জানিয়ে দিলেন অশ্বিন!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় আলোচ্য বিষয় এই মুহূর্তে হার্দিক পান্ডেয়ার ভবিষ্যৎ। আসন্ন আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি মাঠে নামবেন কিনা, নাকি ভারতীয় অলরাউন্ডারকে অন্য কোন দলের জার্সিতে দেখা যাবে সেই নিয়ে আলোচনা চলছে জোর কদমে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় আলোচ্য বিষয় এই মুহূর্তে হার্দিক পান্ডেয়া-র ভবিষ্যৎ। আসন্ন আইপিএল মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি মাঠে নামবেন কিনা, নাকি ভারতীয় অলরাউন্ডারকে অন্য কোন দলের জার্সিতে দেখা যাবে সেই নিয়ে আলোচনা চলছে জোর কদমে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের মন্তব্য। তিনি মনে করেন, কলকাতা নাইট রাইডার্স-ই হতে পারে হার্দিকের জন্য অন্যতম সেরা বিকল্প। এমনকি কেকেআরের অধিনায়ক হিসেবেও মাঠে নামতে পারেন তিনি। সত্যি কি কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব পাবেন হার্দিক?
কেকেআরে অধিনায়ক হতে পারেন হার্দিক!
হার্দিকের সম্ভাব্য ট্রেড প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করতে গিয়ে সামনে আনলেন কেকেআরের নাম। তিনি মনে করেন, কেকেআরে যদি হার্দিক যোগদান করেন তবে তিনি অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন। তবে এই সম্ভাব্য ট্রেডের ব্যাপারে হর্ষিত রানা আর রিঙ্কু সিংয়ের নামও করেছেন করেছেন অশ্বিন। যদিও এখনো পর্যন্ত পুরো বিষয়টি রয়েছে আলোচনার স্তরে। কোন ফ্রাঞ্চাইজি এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
গুজরাতেও ঘরওয়াপাসি করতে পারেন হার্দিক!
অশ্বিন হার্দিকের সম্ভাব্য গন্তব্য হিসেবে তালিকায় রেখেছেন তাঁর পুরনো গুজরাত টাইটান্সকেও। তিনি মনে করেন, মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে রশিদ খানের বদলে গুজরাতের দলে ফেরানো হতে পারে হার্দিককে। এমনকি অশ্বিনের আলোচনায় উঠে এসেছে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দলবদল প্রসঙ্গ। এই ব্যাপারে উল্লেখ করেছেন যশস্বী জয়সওয়াল আর স্যাম কারানের নাম। অশ্বিনের বিবেচনায়, একজন ভারতীয় উইকেটকিপার প্রয়োজন মুম্বাই ইন্ডিয়ান্স দলে। পাশাপাশি শক্তপোক্ত করতে হবে দলের বোলিং বিভাগকে।
আরো পড়ুন: WPL: মহিলাদের প্রিমিয়ার লিগে সবচেয়ে দামি ক্রিকেটার কে হলেন? ৩.৫০ কোটির ডিল ফাইনাল!
অশ্বিনের তালিকায় পাঁচ দলের নাম:
হার্দিকের সম্ভাব্য গন্তব্য হতে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস। যদিও এই দৌড়ে লখনউ সুপার জায়ান্টস যে নেই, তা একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন অশ্বিন।
অশ্বিনের বলেন, কোন দলে তিনি যোগদান করবেন সেই বিষয়ে হার্দিকের কাছে অধিনায়কত্ব পাওয়াটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তার পরিবর্তে নিজের ক্রিকেটকেও ভবিষ্যতের জন্য তিনি অধিক গুরুত্ব দিতে পারেন সঠিক দল বেছে নেওয়াকে। তবে হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন নাকি অন্য কোন দলের জার্সি গায়ে চাপিয়ে পরবর্তী আইপিএল সিজনে মাঠে নামবেন, তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। তাই এই মুহূর্তে আইপিএলের আলোচনায় হার্দিকের সম্ভাব্য গন্তব্যই যেন বাড়তি উত্তাপ যোগ করেছে।