নিউজ

কেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে টি-২০ সিরিজে সুযোগই দেওয়া হয়নি? সব সত্যিটা ফাঁস করলেন বোলিং কোচ!

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে বারবার ভারতীয় দল প্রথম একাদশে পরিবর্তন এনেছে। তবে চারটি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত ২ তারকা স্পিনার সুযোগ পেলেন না। তাঁরা হলেন বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Sairaj Bahutule comments on Kuldeep Yadav and Varun Chakravarthy
Sairaj Bahutule comments on Kuldeep Yadav and Varun Chakravarthy

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে বারবার  ভারতীয় দল প্রথম একাদশে পরিবর্তন এনেছে। তবে চারটি ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত ২ তারকা স্পিনার সুযোগ পেলেন না। তাঁরা হলেন বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব। প্রত্যেকটা ম্যাচেই তাঁদের বসে থাকতে হল রিজার্ভ বেঞ্চে। কিন্তু কেন এই দুই তারকা স্পিনার কে সুযোগ দেওয়া হয়নি, সেকথাই স্পষ্ট করলেন টিম ইন্ডিয়ার স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। তিনি বলেন, দলের কম্বিনেশনের জন্যই তাঁরা প্রথম একাদশে সুযোগ পাননি।

দলের কম্বিনেশনের জন্য সুযোগ মিলল না বরুণ আর কুলদীপের!

নিউজিল্যান্ডের পিচে বাউন্স মূলত বেশি থাকে। তাই অনেক সময়ই স্পিনারদের ভূমিকা সীমিত হয়। এমতাবস্থায় প্রতিটি ম্যাচেই ভারত অক্ষর পটেলকে মাঠে নামিয়েছে। একইসঙ্গে অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে নমন ধীরকে ব্যবহার করা হয়েছে। তাই প্রথম একাদশে বরুণ আর কুলদীপের জন্য জায়গা হয়নি।

কী জানালেন সাইরাজ বাহুতলে?

বাহুতুলে জানান, খেলার জন্য দুই স্পিনারই পুরো প্রস্তুত ভিলেন। তবে দলের প্রয়োজন আর কম্বিনেশনের কথা ভেবে অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের। সুযোগ না পেলেও অনুশীলন আর কঠোর পরিশ্রম করে যাওয়ার জন্য তাঁদের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন হলেই মাঠে ডাক পড়বে তাঁদের।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

অক্ষরের উপরেই অধিক ভরসা রাখছে টিম ইন্ডিয়া!

স্পিনারদের ভূমিকা নিয়ে বাহুতুলে জানান, পরিস্থিতি অনুসারে আক্রমণাত্মক আর রক্ষণাত্মক—গুরুত্বপূর্ণ দুই ধরনের বোলিংই। কিন্তু পাওয়ার প্লে-তে বল করার মতো দক্ষতা আর ম্যাচের নানা পর্যায়ে বোলিং করার ক্ষমতার জন্য ভারতীয় দলের কাছে অক্ষর পটেল সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন।

তিনি মনে করেন, কুলদীপ আর অক্ষর বিভিন্ন পরিস্থিতিতে দু’জনেই দলকে সহায়তা সক্ষম। কিন্তু তাঁদের বোলিংয়ের ধরন আর অবদানের জায়গা পৃথক। ম্যাচের পরিস্থিতি আর দলের ভারসাম্যের কথা চিন্তা করেই বেছে নেওয়া হচ্ছে চূড়ান্ত একাদশ।

আরো পড়ুন: পোলার্ড আসতেই আ্যাকশন শুরু! হার্দিকের মুম্বাই ছাড়া এখন ৯০ শতাংশ নিশ্চিত!

পঞ্চম ম্যাচেও জায়গা পাওয়া অনিশ্চিত বরুণ-কুলদীপের:

চার ম্যাচে সুযোগ মেলেনি। এবার পঞ্চম ম্যাচেও প্রথম একাদশে বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের থাকার সম্ভাবনা তেমন নেই বলেই উঠে এল স্পিন কোচের বক্তব্যে। প্রসঙ্গত, ভারতের ওয়ানডে দলে কুলদীপের জায়গা রয়েছে। কিন্তু সেই দলে নেই বরুণ চক্রবর্তী।

আবার, ধীরে ধীরে স্পিন বোলিংয়ে দলের তরুণ ওপেনার অভিষেক শর্মাও নিজের দক্ষতা বাড়াচ্ছেন। যদিও ম্যাচে তাঁকে বোলিং করানো হবে কি না, সেকথা ভাববেন দলের প্রধান কোচ আর অধিনায়ক। বলাই বাহুল্য, ব্যক্তিগত দক্ষতার সঙ্গে দলের প্রথম একাদশের চাহিদার কথা বিবেচনা করেই বেছে নেওয়া হচ্ছে ক্রিকেটারদের।

আরো পড়ুন: IPL 2027 Auction: দিনক্ষণ সব ঘোষণা হয়ে গেল আইপিএল ২০২৭-এর! রিটেনশন জমা দেওয়ার শেষ তারিখ কবে?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 863 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে