নিউজ

কেবলমাত্র রোহিত-কোহলি খেলবেন বলে ৪০২৪ কোটি টাকার রেকর্ড লাভ হল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের!

রোহিত -কোহলিদের নিয়ে দর্শকদের উন্মাদনায় বিপুল আর্থিক লাভ করল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড ৪০২৪ কোটি টাকা লাভ হলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। আবার, অ্যাশেজ় সিরিজের দুইটি টেস্ট মাত্র দু’দিনে শেষ হয়েছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Cricket Australia makes profit due to Virat Kohli and Rohit Sharma
Cricket Australia makes profit due to Virat Kohli and Rohit Sharma

রোহিত-কোহলি-দের নিয়ে দর্শকদের উন্মাদনায় বিপুল আর্থিক লাভ করল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড ৪০২৪ কোটি টাকা লাভ হলো অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের। আবার, অ্যাশেজ় সিরিজের দুইটি টেস্ট মাত্র দু’দিনে শেষ হয়েছে। তাই দেড় কোটি টাকা ক্ষতির  মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের অস্ট্রেলিয়ার সফরে বিপুল লাভ ক্রিকেট অস্ট্রেলিয়ার!

সম্প্রতি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের হিসেব নিকেশ। সেই অনুযায়ী, আগের বছরের থেকে এ বছর ৫৪২ কোটি টাকা বেশি লাভ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর এই লাভের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ভারতের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের ইতিহাসে এটাই হল সবচেয়ে বেশি লাভের অঙ্ক।

অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত ভারতের সাদা বলের সিরিজ থেকে বিপুল আর্থিক লাভ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিপুল অর্থে বিক্রি হয়েছে এই সিরিজের সম্প্রচার আর মিডিয়া স্বত্ব। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে শেষবারের মতো খেলতে দেখতে দর্শকদের উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। তারই প্রভাব পড়েছে ম্যাচের টিকিট বিক্রিতে। সব মিলিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফরে বিপুল লাভ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরো পড়ুন: গৌতম গম্ভীরের কোন মন্ত্রে বদলে গিয়েছে দলের মানসিকতা, প্রথম বলে ছক্কা মারা নিয়ে কী বললেন তিলক বর্মা?

অ্যাশেজে দেখা গেছে উল্টো ছবি!

ভারতের অস্ট্রেলিয়া সফর থেকে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারলেও, অ্যাশেজ সিরিজে ক্ষেত্রে বিরাট আর্থিক ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। গত অর্থবর্ষে অ্যাশেজের দু’টি টেস্ট শেষ হয়েছে মাত্র দুই দিনে। তাই প্রত্যাশিত উপার্জন না হওয়ার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রায় দেড় কোটি টাকা লোকসান হয়ে গিয়েছে। দীর্ঘ পাঁচ দিনের টেস্ট ম্যাচ দুদিনেই শেষ হয়ে যাওয়ার কারণে টিকিট বিক্রি থেকে শুরু করে ম্যাচকে কেন্দ্র করে আয়ের ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে। 

আগামী দিনেও আর্থিক উদ্বেগ বাড়ছে অস্টেলিয়ার:

কিন্তু বর্তমানে আর্থিক সাফল্য পাওয়া সত্ত্বেও, লোকসানের মুখ দেখা যেতে পারে পরবর্তী দু'বছরে। তার কারণ হলো, মিডিয়া আর সম্প্রচারস্বত্ব থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার আয় কমে যাওয়া। আবারো অস্ট্রেলিয়ার মাটিতে কবে ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে তা নিয়ে কোন সূচি সামনে আসেনি। আগামী ২০১৭ সালে ওয়ানডে বিশ্বকাপের পূর্বে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের সম্ভাবনা আপাতত নেই। তাই আগামী দিনে আর্থিক ভারসাম্য বজায় রাখাই হলো ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।

আরো পড়ুন: 'এখন আমাকে গিল-শ্রেয়সকে খুশি রেখে চলতে হয়,' নিজের কেরিয়ার বাঁচাতে কঠিন অবস্থা হিটম্যানের!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 857 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে