'এখন আমাকে গিল-শ্রেয়সকে খুশি রেখে চলতে হয়,' নিজের কেরিয়ার বাঁচাতে কঠিন অবস্থা হিটম্যানের!
টেস্ট আর টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। তাহলে কি এবার ওয়ানডে দলেও নিজের জায়গা হারাতে চলেছেন হিটম্যান? পরের বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ সেখানে রোহিত মাঠে নামেন কিনা সেই নিয়ে জল্পনা চলছে।

টেস্ট আর টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। তাহলে কি এবার ওয়ানডে দলেও নিজের জায়গা হারাতে চলেছেন হিটম্যান? পরের বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ সেখানে রোহিত মাঠে নামেন কিনা সেই নিয়ে জল্পনা চলছে। তারই মধ্যে টিম ইন্ডিয়া দুই তারকা শুভমান গিল এবং শ্রেয়স আইয়ারকে ‘খুশি’ রাখার কথা বলে রোহিত এখন আলোচনায়।
গিল আর শ্রেয়সের হাতেই থাকছে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব!
এই মুহূর্তে শুভমান গিল ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক। রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গিলের হাতে আবার টিম ইন্ডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাই আগামীতে ওয়ানডে বিশ্বকাপে রোহিত জায়গা পাবেন কিনা, সেই নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন- সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না ভুবি, তাই ভুবিকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন গম্ভীররা!
কেন গিল এবং শ্রেয়সকে খুশি রাখার কথা বলেছেন রোহিত?
রোহিতের নিজের অনুষ্ঠান ‘ফ্যামিলি ফুল হাউস’-এ রোহিতকে প্রশ্ন করা হয় যে, বিপদকালে কাকে তিনি ডাকবেন? মজার ছলে উত্তরে রোহিত জানান, ওয়ানডে দলের অধিনায়ক গিল। সেই জন্যই ২০২৭ বিশ্বকাপ খেলতে গেলে খুশি রাখতে হবে তাঁকে। একই সঙ্গে, আগামী দিনে টি-২০-তে কাম ব্যাক করার জন্য খুশি রাখতে হবে শ্রেয়সকেও। তাই দুজনকে প্রয়োজন বলে জানান রোহিত।
রোহিতের এমন মন্তব্য কি সত্যিই নিছক মজার?
রোহিতের করা মন্তব্য নিছক রসিকতা ছাড়া আর কিছুই নয়। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ থেকে তিনি অবসর নিয়েছেন। ওই ফরম্যাটে কামব্যাক করার সম্ভাবনা নিয়ে তাঁর মন্তব্যও নেহাত মজার জন্যই।
ওয়ানডে দলে কী হবে রোহিতের ভবিষ্যৎ?
টিম ইন্ডিয়ার ওয়ানডে দলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের শেষ নেই। মূলত প্রধান নির্বাচক অজিত আগরকরের সময়ে সামনে এসেছে এই প্রশ্ন। যদিও এই সময় ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন রোহিত। তাই ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা, তা জানার জন্য ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতেই হবে। এরই মাঝে হিটম্যানের এমন রসিকতার মন্তব্য সকলের নজর কেড়ে নিয়েছে।