নিউজ

Abhishek Sharma: ৩৫ বলেই দুর্ধর্ষ সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে সিরিজ জয় করে নিল ভারত!

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরি আর বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে ছয় উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ জয় করল ভারত। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে মঙ্গলবার নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৯৮ রান করে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Abhishek Sharma
Collected Image: Abhishek Sharma

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরি আর বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে ছয় উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজ জয় করল ভারত। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে মঙ্গলবার নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট খুইয়ে ১৯৮ রান করে। জবাবে মাঠে নেমে ভারত মাত্র ১৩.২ ওভারেই ৪ উইকেট হারায় এবং ১৯৯ রান করে। তখনও হাতে ৪০ বল ছিল। সিরিজের এখনও দুই ম্যাচ বাকি রয়েছে। দুই দলের ব্যাটিং শক্তির মধ্যে ভারতের এই জয় পার্থক্য স্পষ্ট করে দিয়েছে।

অভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ধরাশায়ী কিউয়ি বোলিং!

এদিনের ম্যাচে ভারতের জয়ের নায়ক হলেন অভিষেক শর্মা। মাত্র ৩৫ বলে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন। ১৫ বলেই হাফ সেঞ্চুরি করেন তিনি। তাঁর চতুর্থ টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরি রীতিমত দিশেহারা করে দেয় নিউজিল্যান্ডের বোলারদের। এদিকে, ব্যাট হাতে ঝড় তোলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীও। দু’জনে একসাথে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের ওপেনিং জুটি গড়েন।

ভারত পাওয়ারপ্লেতে বিনা উইকেটেই ১১৮ রান করে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে নয় রেকর্ড গড়েছে। মাত্র ২.২ ওভারেই দল পৌঁছে যায় ৫০ রানে। মাত্র পাঁচ ওভারে ভারত ১০০ রান পূর্ণ করে। ভারতীয় ব্যাটারদের তাণ্ডব শুরু হয় জ্যাকব ডাফির প্রথম ওভার থেকে। ২৬ রান আসে সেই ওভার থেকে। অভিষেক আর বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ডের বোলিং কৌশল।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

আরও পড়ুন- ১৭ বছর অপেক্ষার পর টানা দু'বার ট্রফি জয়, আইপিএলে কোন 'মন্ত্রে' কামব্যাক হল বেঙ্গালুরুর—এই তথ্য ফাঁস করে দিলেন ধোনি!

বড় রান করেও ধোপে টেকেনি নিউজিল্যান্ড!

এর আগে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল ৫২ বলে ৮৯ রান করেন অপরাজিত থাকেন। ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফিন অ্যালেন। ২৩ বলে বেভন জ্যাকবস অপরাজিত ৩৯ রান তোলেন। চার নম্বর উইকেটে মিচেল আর জ্যাকবসের অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি বড় স্কোরে পৌঁছে দিয়েছে নিউজিল্যান্ডকে।

ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন নীতীশ কুমার রেড্ডি। তাঁর বলে অ্যালেন আউট হন। এরপর ফুল লেংথের বল আর রিভার্স সুইংকে কাজে লাগিয়ে ভারতীয় পেসাররা রান তোলার গতি খানিকটা কমিয়ে দেন। যদিও ব্যাটিংয়ে নেমে টিম ইন্ডিয়া যে বিধ্বংসী মেজাজ দেখিয়েছে, তার সামনে রীতিমত অর্থহীন হয়ে পড়েছে নিউজিল্যান্ডের লড়াই। 

আরও পড়ুন- ২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানের মাটিতে, তাহলে এবার ভারত কী করবে?

সিরিজ জয়ে আত্মবিশ্বাসী ভারত:

অভিষেক আর বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ের দাপট প্রমাণ করে দিল যে, টি-২০ ক্রিকেটে ভারতীয় দলের আগ্রাসী ব্যাটিংই হল তাদের আসল শক্তি। দ্রুত রান তোলার সোনেগ সঙ্গে ফিল্ডিংয়ের ফাঁকা জায়গাকে কাজে লাগানোর দক্ষতাও সকলের নজর কেড়েছে। সিরিজের বাকি দুই ম্যাচে টিম ইন্ডিয়া এই ছন্দ বজায় রাখে কিভাবে, এবার সেটাই দেখার।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 866 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে