১৭ বছর অপেক্ষার পর টানা দু'বার ট্রফি জয়, আইপিএলে কোন 'মন্ত্রে' কামব্যাক হল বেঙ্গালুরুর— এই তথ্য ফাঁস করলেন ধোনি!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আলোচনা এখনো চলছে। দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে বিরাট কোহলির দল।। যদিও আরসিবির এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া, এমনটাই মনে করেন মহেন্দ্র সিংহ ধোনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আলোচনা এখনো চলছে। দীর্ঘ ১৭ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে বিরাট কোহলির দল।। যদিও আরসিবির এই সাফল্যের পেছনে রয়েছে ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া, এমনটাই মনে করেন মহেন্দ্র সিংহ ধোনি। পাশাপাশি কত দুবছর ধরে চেন্নাই সুপার কিংসের ব্যর্থতার কথা ও অকপটে স্বীকার করে নিয়েছেন সিএসকের প্রাক্তন অধিনায়ক।
আরসিবির ধারাবাহিকতাই হল তাঁদের সাফল্যের চাবিকাঠি!
বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের যোগদান করে মহেন্দ্র সিং ধোনি জানান, খাতায়-কলমে দল কতটা শক্তিশালী তার থেকেও গুরুত্বপূর্ণ হলো, নির্দিষ্ট দিন মাঠে নেমে দল কেমন পারফরম্যান্স করছে সেটা। বিশেষত করে টি-২০র মতো ছোট ফরম্যাটে পার্থক্য বেশ কিছুটা কমে আসে দলগুলির মধ্যে। মাঠে ভালোভাবে খেলতে পারাটাই হলো দলের সাফল্যের মূল ভিত্তি। বিগত দুবছরের সেই কাজটাই করে দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাছাড়া চেন্নাই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বলে স্বীকার করে নিয়েছেন ধোনি।
খারাপ সময়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলার মানসিকতা!
ধোনি মনে করেন, খেলাধুলায় ভালো সময় এবং খারাপ সময় দুটোই আসে। খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে কি করতে। যখন চেন্নাই ধারাবাহিকভাবে ট্রফি জিতেছিল, সেই সময় আগামী দিনে হেরে যাওয়ার মত সময় আসবেন বলে তাঁরা জানতেন। সেই জন্যই হেরে গিয়েও দলের মানসিকতা কেমন থাকে সেটার উপরে নির্ভর করে দলের অনেক কিছু। বিগত দু বছরে যেভাবে আরসিবি নিজেদের প্রমাণ করেছে, চেন্নাই তা পারেনি বলে মনে করেন মহেন্দ্র সিং ধোনি।
আরো পড়ুন: বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, এবার কি তবে নির্বাচনে গতি আসবে?
চেন্নাই-বেঙ্গালুরু লড়াই নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ধোনি:
আইপিএলে সিএসকে এবং আরসিবি মাঠে মুখোমুখি হলে বাড়তি উত্তেজনা তৈরি হয় দর্শকমহলে। যদিও এই মুহূর্তে বেঙ্গালুরুর দাপট লক্ষণীয়। শেষ পাঁচবার মুখোমুখি হয়ে চারটি ম্যাচে বেঙ্গালুরু জিতেছে। আগামী দিনে এই ছবি পরিবর্তন হতে পারে বলে আশা রাখেন ধোনি।
পরবর্তী সিজনে আরো জমজমাট হবে বেঙ্গালুরু আর চেন্নাইয়ের লড়াই। ম্যাচের শেষে যাতে দুই দলই দুর্দান্ত লড়াই করেছে বলা যায়, আর দর্শকরা যাতে খেলা উপভোগ করেন, এই ধরনেরই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেট উপভোগ করতে চান বলে জানান প্রাক্তন চেন্নাই অধিনায়ক।
আরো পড়ুন: পরপর হার, ভারতের কাছে হারের দুঃখ সহ্য করতে না পেরে নিউজিল্যান্ড দল এবার একাধিক পরিবর্তন করল!