নিউজ

শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের ডিজাইন করা এই বিলাসবহুল আবাসনে দুবাইয়ে সেটেল হচ্ছেন সূর্যকুমার যাদব!

দুবাইয়ে বিলাসবহুল আবাসন কিনলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার সূর্যকুমার যাদব আর তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। এই তারকা দম্পতি দুবাইয়ের ‘শাহরুখজ় বাই ড্যানিউব’ প্রজেক্টে একটি প্রিমিয়াম ওয়াটারফ্রন্ট আবাসন ক্রয় করেছেন বলে জানা গেছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত আপডেট 3 মিনিট পড়া
Suryakumar Yadav shifts to Dubai beside Shah Rukh Khan's house
Suryakumar Yadav shifts to Dubai beside Shah Rukh Khan's house

দুবাইয়ে বিলাসবহুল আবাসন কিনলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার সূর্যকুমার যাদব আর তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। এই তারকা দম্পতি দুবাইয়ের ‘শাহরুখজ় বাই ড্যানিউব’ প্রজেক্টে একটি প্রিমিয়াম ওয়াটারফ্রন্ট আবাসন ক্রয় করেছেন বলে জানা গেছে। বলিউড সুপারস্টার কিং খানের স্ত্রী ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান এই পেন্টহাউসগুলির নকশা তৈরি করেছেন।

সূর্যকুমারের আবাসনের বিশেষত্ব কী?

২০২৫-র নভেম্বরে এই প্রজেক্টের সূচনা করেন ড্যানিউব প্রপার্টিজের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান রিজওয়ান সাজন। এবিলাস বাবুল আবাসনটি ৫৬ তলা বিশিষ্ট। প্রজেক্টে রয়েছে প্রিমিয়াম রেসিডেন্ট ও পেইন্ট হাউস। আবাসনটি অবস্থিত দুবাইয়ের মেরিটাইম সিটির প্রাণকেন্দ্রে। এখানে রয়েছে চল্লিশেরও বেশি আধুনিক সুযোগ সুবিধা।

ইনস্টায় ভিডিও পোস্ট করে কী জানালেন সূর্যকুমার?

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সূর্যকুমার নিজের এই সম্পত্তি কেনার কথা জানিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সূর্যকুমার যাদবের সঙ্গে তাঁর স্ত্রী দেবিশা শেট্টি আর রিজওয়ান সাজনকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ড্যানিউব’-এ বিনিয়োগ করে তিনি খুবই খুশি। দুবাইয়ে তাঁদের প্রথম বাড়ি হল এই আবাসন।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

হঠাৎ দুবাইয়ে কেন বিনিয়োগ করলেন সূর্যকুমার?

দুবাইয়ে বিনিয়োগ নিয়ে সূর্যকুমার বলেন, প্রথমবার ২০১৪ সালে আইপিএল খেলার জন্য দুবাই যান তিনি। ২০২০ সালের দুবাইতে আসেন তিনি। দিন দিন ভারতীয়দের কাছে দুবাই খুবই আকর্ষণীয় হয়ে উঠছে। এই শহরের বিলাসবহুল জীবনযাপন থেকে শুরু করে উন্নতমানের পরিষেবা আর নিরাপত্তার জন্য তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছেন দুবাইয়ের প্রতি। 

বিশেষত শাহরুখ খানের নামে আবাসন প্রজেক্ট হওয়ার কারণে তিনি আরো আকৃষ্ট হয়েছেন। এছাড়াও আবাসনের ভিতরে সজ্জা থেকে শুরু করে নির্মাণের গুণগতমান আর স্বাস্থ্য ও সুস্থতার জন্য বিশেষ কেন্দ্র থাকায় তাঁর আরোও পছন্দ হয়েছে।

আরো পড়ুন: বিসিসিআইয়ের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, এবার কি তবে নির্বাচনে গতি আসবে?

ড্যানিউব প্রপার্টিজের চেয়ারম্যান রিজওয়ান সাজন বলেন, দুবাইয়ের এই প্রজেক্টের বাসিন্দাদের রেড-লাইট থেরাপি, হাইপারবারিক থেরাপি, ক্রায়োথেরাপি ও উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধা মিলবে। সঙ্গে স্বাস্থ্য পরিষেবা যুক্ত রয়েছে।

পেন্টহাউসের নকশা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান!

দিন কয়েক আগেই গৌরী জানান, দুবাইতে ‘শাহরুখজ় বাই ড্যানিউব’-এর পেন্টহাউসগুলির ইন্টেরিয়র ডিজাইন করেছেন তিনি নিজে। রয়েছে ইটালির নামিদামি ব্র্যান্ডের আধুনিক আসবাবপত্র সহ প্রশস্ত বসার ঘর  ওয়াক-ইন ওয়ার্ডরোব আর আধুনিক সব সাজসজ্জা। এছাড়াও সমুদ্রের দৃশ্য উপভোগ করার জন্য জায়গা রয়েছে।

বলাই বাহুল্য, ঘুরতে দুবাইয়ে বিলাসবহুল আবাসন কিনে সকলের আলোচনায় রয়েছেন সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী দেবিশা শেট্টি। ক্রিকেট গ্রাউন্ডের বাইরে এবার দুবাইতে নিজেদের বাসস্থান কিনলেন ভারতীয় তারকা দম্পতি।

আরো পড়ুন: পরপর হার, ভারতের কাছে হারের দুঃখ সহ্য করতে না পেরে নিউজিল্যান্ড দল এবার একাধিক পরিবর্তন করল!

ট্যাগ:Suryakumar Yadav
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 857 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে