পরপর হার, ভারতের কাছে হারের দুঃখ সহ্য করতে না পেরে নিউজিল্যান্ড দল এবার একাধিক পরিবর্তন করল!
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচেই ভারতের কাছে চার উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। পরপর দুটি ম্যাচে হারের পর কিউয়িরা এবার দলে পরিবর্তন আনল সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য।

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচেই ভারতের কাছে চার উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। পরপর দুটি ম্যাচে হারের পর কিউয়িরা এবার দলে পরিবর্তন আনল সিরিজের বাকি তিনটি ম্যাচের জন্য। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর, ব্যস্ত ক্রিকেট সূচির মধ্যে ক্রিকেটারদের কাজের চাপ সামলানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে ঠিক কী জানাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড?
২৫ অক্টোবর রবিবার, বোর্ডের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, পরিকল্পিত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য রবিবার পেসার লকি ফার্গুসন রওনা দেবেন অকল্যান্ডের উদ্দেশ্যে। প্রথম দুটি টি-২০ ম্যাচেই তিনি খেলেছিলেন। সিরিজের শেষ দুটি ম্যাচের পূর্বে আবারও ফার্গুসন দলের সাথে যোগ দেবেন। সিরিজের শেষ দুটি ম্যাচ অকল্যান্ডের ইডেন পার্কে আগামী ৩০ অক্টোবর ও আগামী ১ নভেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে আয়োজিত হবে।
ওয়ানডে দলে থাকছেন পেসার ম্যাট হেনরি!
এদিকে, ক্রাইস্টচার্চেই থাকছেন পেসার ম্যাট হেনরি। আগামী ২ নভেম্বর অকল্যান্ডে তিনি যোগ দেবেন ওয়ানডে দলের সঙ্গে। তাই চলতি টি-২০ সিরিজে। বাকি ম্যাচগুলিতে হেনরি মাঠে নামবেন না।
আরও পড়ুন- ২০২৮ মহিলা টি-২০ বিশ্বকাপ হবে পাকিস্তানের মাটিতে, তাহলে এবার ভারত কী করবে?
কবে মাঠে নামবেন জেমিসন?
প্রথম দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ না পাওয়ার কারণে দলের সাথে সমগ্র টি-২০ সিরিজে অংশ নিচ্ছেন না পেসার কাইল জেমিসনও। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে আগামী ২৭ অক্টোবর তৃতীয় ম্যাচের পর তিনি সেখানেই থাকবেন। তারপর ৩১ অক্টোবর ক্যান্টারবেরির হয়ে কেলো বেসিন রিজার্ভে ফোর্ড ট্রফির সেকেন্ডে রাউন্ডের ম্যাচে মাঠে নামবেন জেমিসন। আবার ৪ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজের পূর্বে আবারও ফের জাতীয় দলে তিনি যোগ দেবেন।
টি-২০ দলে পেস বিভাগে ব্লেয়ার টিকনার:
ফার্গুসন, হেনরি আর জেমিসন না থাকায় পেস বিভাগে টি-২০ দলে ব্লেয়ার টিকনার আসবেন বাকি তিন ম্যাচে দলে নেওয়া হয়েছে তাঁকে। শেষ দুটি টি-২০ ম্যাচের আগে জশ ক্লার্কসন অকল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
আবার, তৃতীয় টি-২০ ম্যাচের জন্য ম্যাট ফিশার বিকল্প পেসার হিসেবে ওয়েলিংটনে যাবেন নিউজিল্যান্ড দলের সঙ্গে। লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে বুধবার নিউজিল্যান্ড এ দলের সাথে আবার যোগ দেবেন তিনি।
আরও পড়ুন- ভারত-বাংলাদেশ যৌথভাবে ২০৩১ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক!
নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার জানান, গ্রীষ্মকালীন ক্রিকেটের ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের কাজের চাপের মধ্যেও যাতে ভারসাম্য বজায় থাকে তার জন্য বিকল্প খেলোয়াড় রাখার কারণে সন্তুষ্ট তিনি।সিরিজের প্রথম দুই ম্যাচই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এরপর আরো ম্যাচ রয়েছে। সেজন্যই খেলোয়াড়দের ওয়ার্কলোড সামাল দিয়ে দল যাতে এগিয়ে যায়, সেটাই নিউজিল্যান্ডের প্রধান লক্ষ্য।