Ranji Trophy: দীর্ঘ ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে একা ৪০০ রান করে বিরাট রেকর্ড করলেন চিন্ময় সুতার!
রঞ্জি ট্রফির (Ranji Trophy) ইতিহাসে নাগাল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে এক ইনিংসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০ রানের নজির গড়লেন মিজোরামের ব্যাটার চিন্ময় সুতার। দুরন্ত ইনিংসের জন্য প্রথম ইনিংসে ৫৮১/৯ রান করে ইনিংস ঘোষণা করল মিজোরাম।

দীর্ঘ ৭৮ বছরের পুরোনো নজিরে ভাগ বসালেন চিন্ময় সুতার!
রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২৫-২৬ সিজনের প্লেট গ্রুপের খেলায় এদিন ডিমাপুরে নাগাল্যান্ডের বিপক্ষে চিন্ময় সুতার অনন্য নজির গড়েন। তাঁর ব্যাটিংয়ের জোরে দ্বিতীয় দিনের শেষে বিরাট রানের পাহাড় গড়েছে মিজোরাম। রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে ৪০০ রান করে বিশেষ জায়গা পেলেন এই ব্যাটার। ইতিপূর্বে মহারাষ্ট্রের বিবি নিম্বলকর ১৯৪৮ সালে পুনের বিপক্ষে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে ৪০০ রানের বেশি করেন। এই তালিকায় দ্বিতীয় নাম চিন্ময়ের নাম।
সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় চিন্ময় সুতার রইলেন দ্বিতীয় স্থানে!
রঞ্জি ট্রফির ইতিহাসে চিন্ময় সুতার সর্বোচ্চ ব্যক্তিগত রানের লিস্টে দ্বিতীয় স্থানে আছেন। বিবি নিম্বলকর ৪৪৩ রানে অপরাজিত থেকে শীর্ষস্থানে আছেন। তৃতীয় স্থানে আছেন টিম ইন্ডিয়ার প্রাক্তনওপেনার পৃথ্বী শ। চতুর্থ স্থানে রয়েছেন সঞ্জয় মাঞ্জরেকর। পঞ্চম স্থানে আছেন এমভি শ্রীধর।
প্রথম শ্রেণির ক্রিকেটেও চিন্ময় গড়েছেন বিরল কৃতিত্ব:
শুধুমাত্র রঞ্জি ট্রফিতেই নয়, চিন্ময়ের এই ইনিংস প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসেও খুবই তাৎপর্যপূর্ণ। এক ইনিংসে দশম ক্রিকেটার হিসেবে ৪০০ রানের কৃতিত্ব অর্জন করেছেন চিন্ময়। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড আছে ব্রায়ান লারার দখলে।
আরো পড়ুন: মহাদেবের ত্রিশূল আর ডমরুর আদলে তৈরি হচ্ছে বিরাট স্টেডিয়াম, বারাণসীর এই স্টেডিয়ামে আর কোন চমক থাকছে?
৪৬টি চার ও ৭টি ছক্কায় চিন্ময়ের দারুন ইনিংস;
নাগাল্যান্ডের বিপক্ষে চিন্ময়ের ব্যাটিং ছিল রানের বন্যা। ৪৬টি চার আর ৭টি ছক্কা ছিল তাঁর ৪০০ রানের ইনিংসে। মিজোরামকে বড় স্কোর করতে সাহায্য করেছে জেহু অ্যান্ডারসনের করা ৬৯ রানের বড় ইনিংস। শেষ অবধি প্রথম ইনিংসে ৫৮১/৯ রান করে ইনিংস ঘোষণা করল মিজোরাম।
চিন্ময়ের সাম্প্রতিক ক্রিকেটজীবন খুবই উল্লেখযোগ্য। এই বছর জানুয়ারিতে মহারাষ্ট্রের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ ক্রিকেটে মুম্বইয়ের হয়ে অভিষেক করেন তাঁর। তবে মাত্র ২ রান করেই আউট হন তিনি। চলতি মাসের প্রথমেই চিন্ময় অভিষেক করেন। তারপর থেকেই একেরপর এক ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন তিনি। আবারও ঐতিহাসিক ইনিংস খেলে এই ব্যাটার ক্রিকেটমহলের নজর কেড়ে নিয়েছেন।
আরো পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কি মুক্তি পাবে না? মুক্তির আগেই আদালতের জটিলতায় পড়ল 'দুসরা' ছবি!