সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক কি মুক্তি পাবে না? মুক্তির আগেই আদালতের জটিলতায় পড়ল 'দুসরা' ছবি!
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মুক্তির পূর্বে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আইনি জটিলতায় জরান। যদিও সেই মামলায় বিরাট ধাক্কা খেয়েছেন সৌরভ। দিল্লি হাইকোর্ট ‘দুসরা’ ছবির মুক্তির ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করতে রাজি হয়নি।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক মুক্তির পূর্বে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক আইনি জটিলতায় জরান। যদিও সেই মামলায় বিরাট ধাক্কা খেয়েছেন সৌরভ। দিল্লি হাইকোর্ট ‘দুসরা’ ছবির মুক্তির ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করতে রাজি হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায় ও লাভ ফিল্মসের করা মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে আদালত।
‘দুসরা’ ছবিটি তৈরি হয়েছে লর্ডসে সৌরভের উদযাপন নিয়ে!
লর্ডসের ঐতিহাসিক মাঠে ২০০২-র ১৩ জুলাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ডকে পরাজিত করে। জেতার পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ নিজের জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই মুহূর্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। এই ঘটনাকে নিয়েই তৈরি হয়েছে ‘দুসরা’ ছবিটি।
‘দুসরা’ সিনেমায় তথ্য নিয়ে বিভ্রান্তি:
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে বায়োপিক ‘দাদা—দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ তৈরি হতে চলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছর। তার আগে যদি ‘দুসরা’ ছবিটি মুক্তি পায়, তবে আসন্ন বায়োপিকের প্রতি কমতে পারে দর্শকদের আগ্রহ। এমনই আশঙ্কা করেছ লাভ ফিল্মস। সংস্থার দাবি, তাঁদের কাছে সৌরভের জীবন নিয়ে সিনেমার এক্সক্লুসিভ স্বত্ব রয়েছে। তবে ‘দুসরা’ সিনেমায় সৌরভের জীবনসংক্রান্ত নানান তথ্য ব্যবহার করার ব্যাপারে সঠিক অনুমতি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
আরো পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে 'এন্ট্রি' হতে পারে বৈভব সূর্যবংশীর, ইশানের চোটই কি এই সুযোগ করে দিল?
এই কারণেই সৌরভ আর লাভ ফিল্মস ছবিটির প্রেক্ষাগৃহে ও ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি আটকাতে আবেদন জানান।
'দুসরা' ছবি নিয়ে ঠিক কী জানিয়েছে আদালত?
ছবিটির মুক্তির ক্ষেত্রে বিচারপতি দীনেশ ভাটের বেঞ্চ স্থগিতাদেশ দিতে নারাজ। অভিযোগের বিষয়ে বিবেচনা করে সিনেমার মুক্তি বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেই পর্যবেক্ষণ আদালতের। তাই আপাতত খোলা থাকছে ‘দুসরা’ ছবির মুক্তির পথ। এদিকে, আগামী বছর মুক্তির অপেক্ষায় সৌরভের বায়োপিক। দর্শকদের আগ্রহ এবার কোন দিকে যায়, সেটাই দেখার।
আরো পড়ুন: বিগত ১২ মাসে নির্বাচকদের সাথে কথা হয়নি— আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে মহম্মদ শামির ভবিষ্যৎ?




