বিগত ১২ মাসে নির্বাচকদের সাথে কথা হয়নি— আন্তর্জাতিক ক্রিকেটে কী হবে মহম্মদ শামির ভবিষ্যৎ?
টিম ইন্ডিয়ায় কাম ব্যাক করা নিয়ে একের পর এক জল্পনার মধ্যে নিজের ফিটনেস আর দীর্ঘ সময় ধরে বোলিং করার দক্ষতা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন মহম্মদ শামি। তিনি জানিয়ে দিয়েছেন, কতক্ষণ ধরে বোলিং করবেন সেটা নির্ভর করে দলের চাহিদা ও ম্যাচের পরিস্থিতির উপরে।

টিম ইন্ডিয়া-য় কাম ব্যাক করা নিয়ে একের পর এক জল্পনার মধ্যে নিজের ফিটনেস আর দীর্ঘ সময় ধরে বোলিং করার দক্ষতা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন মহম্মদ শামি। তিনি জানিয়ে দিয়েছেন, কতক্ষণ ধরে বোলিং করবেন সেটা নির্ভর করে দলের চাহিদা ও ম্যাচের পরিস্থিতির উপরে। একই সঙ্গে জাতীয় দলের নির্বাচকদের সাথে যোগাযোগ নিয়ে বাংলার এই অভিজ্ঞ পেসার।
ফিটনেস আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক নিয়ে কথা বললেন মহম্মদ শামি!
পালামের এয়ার ফোর্স গ্রাউন্ডে রনজি ট্রফির ম্যাচে বাংলা ৬০ রানে সার্ভিসেসকে পরাস্ত করেছে। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শামি। সেখানে তিনি নিজের ফিটনেস, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ম্যাচে দেখা গেছে স্পিনারদের আধিপত্য। মোট ৪০টি উইকেটের মধ্যে স্পিনাররা ৩৯টিই নিয়েছেন। বাংলার মহম্মদ কাইফ পেসারদের একমাত্র উইকেটটি শিকার করেন। তিনি আবার শামির ভাই।
ফিটনেস নিয়ে দিলেন প্রশ্নের জবাব:
লাল বলের ক্রিকেটে দীর্ঘ সময় ধরে বোলিং করার দক্ষতার প্রসঙ্গে নানান জল্পনা সৃষ্টি হয়েছে। কয়েক ওভার বল করে নাকি মাছ ছাড়তে হচ্ছে বলেও শামিকে নিয়ে দাবি উঠেছে। এই ব্যাপারে শামি বলেন, কোন বোলার কত ওভার ড্রন করবেন সেটা আগে থেকে জানা যায় না। প্রতিপক্ষের ব্যাটার, উইকেটের চরিত্র আর দলের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়।
নিজের শারীরিক সক্ষমতা নিয়েও কথা বলেছেন শামি:
নিজস্ব শারীরিক সক্ষমতা নিয়ে শামি আত্মবিশ্বাসী। তিনি বলেন, তিনি এখনো সেরা অবস্থাতেই আছেন। দীর্ঘ সময় ধরেই নেটে বোলিং করে কোন সমস্যার মধ্যে পড়েনি বলে দাবি করেন তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর সমস্ত প্রশ্নের উত্তর দেবে বলে জানিয়েছেন এই পেসার।
আরো পড়ুন: টিম ইন্ডিয়ার নতুন 'অস্ত্র' কি তবে নমন ধীর? নিউজিল্যান্ডকে কীভাবে ধরাশায়ী করলেন নমন ধীর?
প্রত্যাবর্তনের জন্য শামির ভরসা ঘরোয়া ক্রিকেট:
আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করার সম্ভাবনা প্রসঙ্গে শামি বলেন, আগামীতে কী হবে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। ঘরোয়া ক্রিকেটের সিজন শুরু হওয়ার ছন্দ ফিরে পাওয়ার পাশাপাশি ধারাবাহিকতা বজায় রাখারও তিনি সুযোগ পাচ্ছেন। উইকেট শিকার কিংবা পরবর্তী ম্যাচ নিয়ে খুব একটা চিন্তা করতে চান না তিনি। নিজের দায়িত্ব পালন করে দলের প্রয়োজন মেটাতে চান বলে জানিয়েছেন শামি।
বিগত ১২ মাস ধরে নির্বাচকদের সাথে কোনও যোগাযোগ নেই শামির:
আন্তর্জাতিক ক্রিকেটে গত ১২ মাসে নির্বাচকদের সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে কোন আলোচনা হয়নি বলে জানান শামি। ভারতীয় দলে তিনি নেই, পাশাপাশি দলের সাথে কোন চুক্তিও নেই। এমতাবস্থায় কেইবা তাঁর সাথে কথা বলবে? প্রশ্ন শামির। ২০২৭ এর বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না শামি। নিজের ক্রিকেট জীবনে বাংলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জাতীয় দলের প্রত্যাবর্তন অনিশ্চিত হলেও হাল ছাড়ার পাত্র নন শামি।
আরো পড়ুন: দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নমন ধীর, কিন্তু বাবার এই এক পরামর্শেই জীবন বদলে গেল এই তারকার!