নিউজ

সঞ্জু-নমনের কেরামতিতে নতুন 'শক্তি' পেল ভারতীয় দল!

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দারুণ জয় পেল ভারত। গ্লেন ফিলিপ্সের দুর্দান্ত ব্যাটিংয়ে ২২৫ রানের বিরাট স্কোর করেছে কিউয়িরা। তবুও সেই রান টিম ইন্ডিয়া পার করল সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার আর নমন ধীরের ব্যাটিংয়ে। ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জয় করে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত এগিয়ে গিয়েছে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Sanju Samson
Collected Image: Sanju Samson

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দারুণ জয় পেল ভারত। গ্লেন ফিলিপ্সের দুর্দান্ত ব্যাটিংয়ে ২২৫ রানের বিরাট স্কোর করেছে কিউয়িরা। তবুও সেই রান টিম ইন্ডিয়া পার করল সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার আর নমন ধীরের ব্যাটিংয়ে। ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জয় করে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারত এগিয়ে গিয়েছে। যদিও মাঠে ব্যাটারদের দাপট চোখে পড়লেও, প্রশ্নের মুখে ভারতীয় বোলারদের পারফরম্যান্স।

দলের হয়ে বড় ইনিংস খেললেন নিউজিল্যান্ডের ব্যাটাররা!

নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২২৫ রান করে। দলের হয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন গ্লেন ফিলিপ্স। তিনি ৪৮ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। তাঁর সাথে সঙ্গ দেন ফিন অ্যালেন, বেভন জ্যাকবস আর ড্যারিল মিচেল। অ্যালেন করেন ৪৫ রান। জ্যাকবস ৩১ এবং মিচেল করেন ২৮ রান। ময়াঙ্ক যাদব আর অর্শদীপ সিং ভারতের হয়ে একটি করে উইকেট শিকার করেন।

সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার ব্যাটিংয়ে এগিয়ে গেল ভারত!

ভারত ব্যাট করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে। ঝোড়ো ব্যাটিংয়ে ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত তিনি ৩৩ বলে ৬৭ রান তুলে আউট হন। আটটি চার এবং চারটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। এদিকে, মাত্র ১২ বলে অভিষেক শর্মাও ২৯ রান করে দলকে এগিয়ে দেন। 

আরও পড়ুন- Rajat Patidar: বারবার নিজের প্রতিভার পরিচয় ময়দানে দিয়েছেন পাটিদার, তবুও গৌতম গম্ভীরের পরিকল্পনায় নেই তিনি!

স্পিনারদের নিষ্প্রভ দেখাল এদিন:

যদিও স্পিনাররা আক্রমণে মাঠে নামতে ধস নামে ভারতীয় ইনিংসে। অভিষেক শর্মার পর তিলক বর্মা, সঞ্জু স্যামসন আর ঈশান কিষান দ্রুত ফিরে যান। বিনা উইকেটে ৯৩ রান করা টিম ইন্ডিয়া কয়েক ওভারের ব্যবধানেই চাপ খায়। ১৪ বলে অক্ষর প্যাটেল ২৪ রান করেন, তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তাই ম্যাচ ধরে ধীরে নিউজিল্যান্ডের দিকে যেতে শুরু করে।

শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স:

এমতাবস্থায় অধিনায়ক শ্রেয়স আইয়ার দলের দায়িত্ব নেন। তিনি ২৮ বলে ৪২ রান করেন। কিন্তু শেষদিকে তিনি বড় শট খেলতে গিয়ে আউট হন। এমন সময় ফিনিশারের ভূমিকায় আসেন নমন ধীর। ১৫ বলে তিনি ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। লাস্ট ওভারে ৮ রান ভারতের জেতার জন্য দরকার ছিল। নমন ম্যাট হেনরির বলে ছক্কা মেরে দুটি’বল বাকি থাকতেই দলকে জিতিয়ে দেন।

আরও পড়ুন- নিউজিল্যান্ড সিরিজই হবে টিম ইন্ডিয়ার এই ৩ তারকার জন্য 'অগ্নিপরীক্ষা', নাহলে বাদ পড়বেন আগামীতে!

ভারতের এই জয় দেখিয়ে দিল নিউজিল্যান্ডের ফিল্ডিংও দুর্বল ছিল। এমনকি ভারতীয় ফিল্ডারদের পারফরম্যান্সও তেমন ছিল না। একইসাথে কোচ গৌতম গম্ভীরকে নতুন করে চিন্তায় ফেলেছে টিম ইন্ডিয়ার বোলারদের রান আটকাতে ব্যর্থতা। বলাই বাহুল্য, ব্যাটারদের দাপটেই স্মরণীয় জয় পেয়েছে ভারত।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে