নিউজিল্যান্ড সিরিজই হবে টিম ইন্ডিয়ার এই ৩ তারকার জন্য 'অগ্নিপরীক্ষা', নাহলে বাদ পড়বেন আগামীতে!
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলের মাঠে নামার কথা। এই সিরিজে তিন ক্রিকেটারের উপর নজর থাকবে। ধারাবাহিকভাবে যদি ভালো পারফরম্যান্স করতে না পারেন তবে জাতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দলের মাঠে নামার কথা। এই সিরিজে তিন ক্রিকেটারের উপর নজর থাকবে। ধারাবাহিকভাবে যদি ভালো পারফরম্যান্স করতে না পারেন তবে জাতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। তালিকায় আছেন সঞ্জু স্যামসন, মায়াঙ্ক যাদব আর প্রিন্স যাদব।
সঞ্জু স্যামসন
টিম ইন্ডিয়ায় সঞ্জু স্যামসন একজন গুরুত্বপূর্ণ উইকেটকিপার-ব্যাটার। টি-২০ বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা নেন তিনি। দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও প্রশ্ন রয়েছে ধারাবাহিকতা নিয়ে। ফলস্বরূপ, ব্যাট হাতে নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে তাঁকে নিজের জায়গা আরও শক্তপোক্ত করতে হবে তাঁকে।
মায়াঙ্ক যাদব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি টি-২০ ম্যাচে চার উইকেট নেন মায়াঙ্ক যাদব। যদিও শেষের দিকের ম্যাচগুলিতে প্রত্যাশা পূরণ করতে পারেনি তাঁর পারফরম্যান্স। তাই,এই তরুণ পেসারের ধারাবাহিকভাবে নিউজিল্যান্ড সিরিজে উইকেট তুলে নিজের জায়গা জাতীয় দলে ধরে রাখাই হবে আসল লক্ষ্য।
আরো পড়ুন: সচিন তেন্ডুলকরকে 'গুরুদেব' মেনেই ব্যাটিংয়ে ঝড় তুললেন ঐই বিদেশি ক্রিকেটার!
প্রিন্স যাদব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচের মধ্যে দুটি ম্যাচেতে বোলিং করে মোটে একটি মাত্র উইকেট শিকার করেন প্রিন্স যাদব। ফলস্বরূপ তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজে নিজেকে প্রমাণ করা। ভালো খেলতে না পারলে আগামীতে জাতীয় দলে তিনি জায়গা পাবেন কিনা সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই।
তিন ক্রিকেটারের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ!
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সঞ্জু আর বল হাতে মায়াঙ্ক-প্রিন্সের পারফরম্যান্স নজরে থাকবে। তবে নিশ্চিত নয় তাঁদের বাদ পড়া। শেষমেষ তাঁদের ভবিষ্যৎ নির্বাচকদের পরিকল্পনা আর ক্রিকেটারদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে।
আরো পড়ুন: ঠিক কোন কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেললেন না বৈভব সূর্যবংশী—মুখ খুললেন শ্রেয়স আইয়ার!