নিউজ

হন্নে হয়ে চাকরি খুঁজছেন ভারতীয় দলের একসময়ের এই 'খতরনক' খিলাড়ি, চাকরির জন্য আর্জি জানালেন গোয়েঙ্কাকে!

ক্রিকেট হল অনিশ্চিয়তার খেলা। এখানে খেলার ক্ষেত্রে যেমন একেবারে শেষ বল পর্যন্ত দেখতে হয়, তেমনই ক্রিকেটারদের কেরিয়ারের ক্ষেত্রেও তাই। নিজের প্রতিভার বহিঃপ্রকাশ যদি এই স্থানে‌ ঠিকভাবে না ঘটাতে পারেন কোনো ক্রিকেটার তাহলে তাঁর কেরিয়ারও অনিশ্চিত হয়ে পড়ে। এবার হন্নে হয়ে চাকরি খুঁজছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য লক্ষণ শিবরামকৃষ্ণণ। কে এই লক্ষণ শিবরামকৃষ্ণণ?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Laxman Sivarama Krishnan asks for coaching role in Lucknow Super Giants
Laxman Sivarama Krishnan asks for coaching role in Lucknow Super Giants

ক্রিকেট হল অনিশ্চিয়তার খেলা। এখানে খেলার ক্ষেত্রে যেমন একেবারে শেষ বল পর্যন্ত দেখতে হয়, তেমনই ক্রিকেটারদের কেরিয়ারের ক্ষেত্রেও তাই। নিজের প্রতিভার বহিঃপ্রকাশ যদি এই স্থানে‌ ঠিকভাবে না ঘটাতে পারেন কোনো ক্রিকেটার তাহলে তাঁর কেরিয়ারও অনিশ্চিত হয়ে পড়ে। এবার হন্নে হয়ে চাকরি খুঁজছেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য লক্ষণ শিবরামকৃষ্ণণ।

লখনউ সুপার জায়ান্টসের কোচ হতে চান লক্ষণ শিবরামকৃষ্ণন!

আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস-এর স্পিন বোলিং কোচের চাকরি চান লক্ষণ শিবরামকৃষ্ণন। তাই একেবারে সরাসরি আর্জি জানিয়েছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। সেই সঙ্গে সাফল্য এনে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
প্রকাশ্যেই সঞ্জীব গোয়েঙ্কাকার কাছে আর্জি জানিয়েছেন শিবরামকৃষ্ণণ। সামাজিক যোগাযোগমাধ্যমে লখনউয়ের স্পিন বোলিং কোচের চাকরি চেয়েছেন তিনি। 

চাকরির জন্য কী লিখলেন লক্ষণ শিবরামকৃষ্ণন?

ভারতীয় দলের প্রাক্তন এই স্পিনার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ‘‘আমি লক্ষণ শিবরামকৃষ্ণণ। ভারতীয় দলের একজন প্রাক্তন ক্রিকেটার। আপনারা যদি একজন স্পিন বোলিং কোচের খোঁজে থাকেন, তা হলে অনুগ্রহ করে আমাকে জানান। আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারব। আমি আত্মবিশ্বাসী।’’ এখানেই শেষ নয়। এর পরে তিনি আরও লিখেছেন, ‘‘আমি আপনাদের দলের স্পিনারদের ম্যাচ উইনার করে তুলব।’’

আরো পড়ুন:ভারতীয় মহিলা ক্রিকেট দলের 'ধোনি' হবেন হরমনপ্রীত? কী জানালেন বিসিসিআই সভাপতি? 

কেন চাকরির জন্য আর্জি জানালেন লক্ষণ শিবরামকৃষ্ণন?

আসলে, আইপিএলের ‘ট্রেড উইন্ডো’ ব্যবহার করে LSG কর্তৃপক্ষ কুলদীপ যাদবকে দলে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের থেকে। আর তার পরিবর্তে দিল্লির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। সুতরাং, এটা থেকেই বোঝা গিয়েছে যে, দলের স্পিন বোলিং আক্রমণ শক্তিশালী করতে চাইছেন গোয়েঙ্কা। আর লক্ষণ শিবরামকৃষ্ণণ সম্ভবত সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন। গোয়েঙ্কার দলের স্পিন বোলিং আক্রমণকে আরও শক্তিশালী এবং কার্যকর করার প্রস্তাব দিয়ে চাকরি চেয়ে নিয়েছেন তিনি।

দিল্লির হয়ে কুলদীপ যাদবের পারফরমেন্স:

দিল্লির হয়ে গত পাঁচটি আইপিএলে দিল্লির হয়ে ইতিমধ্যে ৬৫টি ম্যাচ খেলে ৭২টি উইকেট পেয়েছেন কুলদীপ। বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয় কুলদীপকে। যদিও শিবরামকৃষ্ণণও নিজের ক্রিকেটজীবনে ভারত এবং বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবেই বিবেচিত হতেন। তবে খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ তাঁর হয়নি।

আরো পড়ুন: যে প্রতিভাকে এতদিন গম্ভীররা চিনতেই পারেননি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই নামান ধীরই হয়ে উঠলেন ভারতের সবচেয়ে ধারালো 'অস্ত্র'! 

ট্যাগ:Lucknow Super Giants
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 841 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে