২০২৩ সালের বিশ্বকাপে রোহিত শর্মার জন্য দল থেকে বাদ গেছিলেন চাহাল!
ভারতের ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাননি অভিজ্ঞ এই লেগ স্পিনার যুজ়বেন্দ্র চাহাল। সেই সময় তাঁর বাদ পড়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার জন্য কারণ প্রকাশ্যে আনলেন চাহাল স্বয়ং। ঠিক কী জানালেন তিনি?

ভারতের ২০২৩-র ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পাননি অভিজ্ঞ এই লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেই সময় তাঁর বাদ পড়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার জন্য কারণ প্রকাশ্যে আনলেন চাহাল স্বয়ং। তিনি বলেন, কেন তাঁকে দলে রাখা হয়নি, সেকথা তাঁকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ম্যানেজমেন্টের আসল পরিকল্পনা ছিল, ব্যাটিংয়ের গভীরতা বাড়ানো আর অতিরিক্ত পেসারদেরকে সুযোগ দেওয়া।
২০২৩ বিশ্বকাপে কেন জায়গা পাননি চাহাল?
আকাশ চোপড়ার ইউটিউব পডকাস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন চাহাল। ২০২৩ সালে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার আগে রোহিতের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সেই সময় ভারতীয় দল আট নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের বিকল্প রাখতে চাইছিল। পাশাপাশি বিশ্বকাপের দলে একজন অতিরিক্ত পেসার নেওয়ার পরিকল্পনাও ছিল টিম ম্যানেজমেন্টের। সেই কারণেই চাহালকে দলে রাখা হয়নি বলে তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন রোহিত।
হতাশায় না ভুগে খেলায় মন দেন চাহাল!
তারপর থেকেই দল নির্বাচন নিয়ে বেকার চিন্তা না করে এই স্পিনার নিজের পারফরম্যান্সের উপর মন দেওয়ার সিদ্ধান্ত নেন। নির্বাচকদের সিদ্ধান্তে হতাশায় না ভুগে নিজের খেলাকেই উপভোগ করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন- বয়স ৪৫, তাই ধোনি ফ্যানেদের একটাই প্রশ্ন, এবছর কি আদৌ আইপিএল খেলবেন মাহি?
আইপিএলে সফলতা, টি-২০ বিশ্বকাপে সুযোগ পেলেন চাহাল:
২০২৪-এর আইপিএলে দারুন পারফরম্যান্স করেন চাহাল। ১৫টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়ে তিনি নজর কাড়েন। সেই পারফরম্যান্সের সৌজন্যে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নেন এই লেগ স্পিনার।
টি-২০ বিশ্বকাপ ভারতের জয়ের অংশীদার হতে পারেননি চাহাল:
চাহাল বলেন, আইপিএলে খেলার সময় কোনও বাড়তি চাপ ছিল না তাঁর উপর। রোহিত তাঁকে জানান যে, চাহালকে দলে চান তিনি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে নির্বাচনী বৈঠকে। শেষ পর্যন্ত টি-২০ বিশ্বকাপ ভারত জিতলেও,টুর্নামেন্টে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি চাহালের।
২০২২-র থেকে ২০২১-র বিশ্বকাপেও আক্ষেপ রয়েছে চাহালের:
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে সঙ্গে ২০২১ আর ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ নিয়েও চাহাল হতাশার কথা বলেছেন। ২০২১ সালে বিশ্বকাপের দলেই জায়গা হয়নি চাহালের। অন্যদিকে, ২০২২-এর বিশ্বকাপের দলে ছিলেন বটে , কিন্তু তিনি প্রথম একাদশে সুযোগ পাননি।
আরও পড়ুন- পৃথিবীতে এরকম রেকর্ড নেই কোনো ক্রিকেটারের! বিরাটও যা পারেননি তাই করতে চলেছেন স্মৃতি মান্ধানা!
চাহাল বলেন, ২০২২-এ মাঠে নামতে না পারার থেকেও ২০২১-এ দল থেকে বাদ পড়ে যাওয়াই তাঁকে বেশি কষ্ট দিয়েছে। ২০২২ সালে দলের সঙ্গে সাথে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা বুঝে নেওয়ার সুযোগ পেয়েছিলেন চাহাল। তাঁর মতে, প্রতি ক্রিকেটারেরই বিশ্বকাপে অন্তত একটা হলেও ম্যাচ খেলার স্বপ্ন থাকে। কিন্তু দলের নির্দিষ্ট কম্বিনেশন যদি তৈরি না হয়, তবে সুযোগ পাওয়া কঠিন। পরবর্তী সময়ে রোহিতের কাছ থেকে পাওয়া স্পষ্ট ব্যাখ্যা দল নির্বাচন নিয়ে অহেতুক চাপ না নিতে সহায়তা করে চাহালকে।




