নিউজ

বয়স ৪৫, তাই ধোনি ফ্যানেদের একটাই প্রশ্ন, এবছর কি আদৌ আইপিএল খেলবেন মাহি?

তাঁর বয়স এখন ৪৫। চোখে-মুখে দেখা দিয়েছে বয়সের ছাপ। তবুও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সমর্থকদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। আসন্ন আইপিএল সিজনে হলুদ জার্সিতে আবারও কি মাঠে নামবেন মাহি? সেই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে ক্রিকেট মহলে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Will Dhoni play for CSK in IPL 2027?
Collected Image: Will Dhoni play for CSK in IPL 2027?

তাঁর বয়স এখন ৪৫। চোখে-মুখে দেখা দিয়েছে বয়সের ছাপ। তবুও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে সমর্থকদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। আসন্ন আইপিএল সিজনে হলুদ জার্সিতে আবারও কি মাঠে নামবেন মাহি? সেই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে ক্রিকেট মহলে। চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজিও ধোনির খেলার সম্ভাবনা নিয়ে যথেষ্ট আশাবাদী।

আইপিএল ২০২৭-এ ধোনি খেলবেন কিনা তা জানালেন চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন!

চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন জানান, আসন্ন আইপিএলে ধোনি খেলবেন কি না, সেটা একেবারেই তাঁর নিজের সিদ্ধান্ত। কিন্তু তিনি এখন আশাবাদী। চেন্নাইয়ে ধোনির সাথে দেখা হলে এই ব্যাপারে আলোচনা করবেন তিনি।

ধোনিকে নিয়ে উন্মাদনার শেষ নেই সমর্থকদের মধ্যে!

আইপিএল থেকে ধোনির অবসরকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরেই জল্পনা অব্যাহত। যদিও প্রতিবারই সমর্থকদের ভালোবাসা আর আবেগের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়াতে গিয়েও কয়েক পা পিছিয়ে এসেছেন মাহি। শুধু মাঠে তাঁর উপস্থিতিই নয়, মাঠের বাইরেও সিএসকের জনপ্রিয়তা আর ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। গত সিজনের একটাও ম্যাচ খেলেননি তিনি। তবুও তাঁকে ঘিরে সমর্থকদের উন্মাদনা যেন থামতেই চায়না।

আরও পড়ুন- পৃথিবীতে এরকম রেকর্ড নেই কোনো ক্রিকেটারের! বিরাটও যা পারেননি তাই করতে চলেছেন স্মৃতি মান্ধানা!

চেন্নাই সুপার কিংসের অঘোষিত নেতা ধোনি?

ক্রিকেট বিশেষজ্ঞরামনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির অবসর গ্রহণের পরে, তাঁর কাছে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রধান মঞ্চ বলতে আইপিএল। তাই ক্রিকেটের সাথে সম্পর্ক বজায় রাখা আর নিজের জনপ্রিয়তা ধরে রাখার ব্যাপারে এই টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাই এখনও চেন্নাই শিবিরে ধোনির গুরুত্ব অপরিসীম। দলের অঘোষিত নেতা হিসেবেও তাঁকে দেখেন অনেকে।

আগে থেকেই ফিটনেসে নজর মাহির:

তবে গত সিজনের চোটের সমস্যায় বেশ ভুগতে হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক ধোনিকে। ইচ্ছা থাকা সত্ত্বেও মাঠে তিনি নামতে পারেননি। তাই এবারের সিজনে আগেভাগেই মাহি নজর দিচ্ছেন ফিটনেসের দিকে। ঘনিষ্ঠ মহলের মতে, আসন্ন আইপিএল সিজনে তাঁর কয়েকটা ম্যাচ খেলার ইচ্ছা আছে।

আরও পড়ুন- ট্রেডেই বড় চমক! নটরাজন ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদে, আর দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি!

তবে ধোনি আইপিএলে খেলবেন কিনা, সেটা চূড়ান্ত নয়। কিন্তু সিএসকে কর্তৃপক্ষের আশা বাড়াচ্ছে সমর্থকদের প্রত্যাশা। শেষ অবধি ধোনি মাঠে নামেন কিনা, তা জানতে ক্রিকেটপ্রেমীরা এখন তাঁর সিদ্ধান্তের দিকেই মুখিয়ে আছেন।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 836 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে