নিউজ

"এটা করা উচিত হয়নি", আর্শদীপ সিংকে টার্গেট করায় চরম রেগে গেলেন গাভাস্কার!

আহত আর্শদীপ সিংকে টার্গেট করে পরপর শর্ট বল করে সমালোচনায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। জোসেফের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। স্টাম্প ফাঁকা ছিল, তবুও ভারতীয় পেসার কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই ক্যারিবিয়ান পেসারের খেলোয়াড়সুলভ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কী বললেন সুনীল গাভাস্কার?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
সংগৃহীত চিত্র: আহত আর্শদীপের অবস্থা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কার
সংগৃহীত চিত্র: আহত আর্শদীপের অবস্থা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাস্কার

আহত আর্শদীপ সিংকে টার্গেট করে পরপর শর্ট বল করে সমালোচনায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। জোসেফের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। স্টাম্প ফাঁকা ছিল, তবুও ভারতীয় পেসার কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই ক্যারিবিয়ান পেসারের খেলোয়াড়সুলভ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আহত হয়েও এদিন ক্রিজ ছাড়েননি আর্শদীপ সিং!

ম্যাচের লাস্ট ওভারে ভারতের জয়ের জন্য ৩০ রান প্রয়োজন ছিল। তখন আর্শদীপের কাঁধে গিয়ে লাগে শামার জোসেফের করা একটি বাউন্সার। তবে ব্যথা অনুভব করেও কিন্তু ক্রিজ ছাড়তে চাননি ভারতীয় পেসার। তাঁর চোটের অবস্থা খতিয়ে দেখে তাঁকে মাঠ ছেড়ে যাওয়ার জন্য পরামর্শ দেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু সেসবের তোয়াক্কা না করে ব্যাটিং করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর্শদীপ।

আরও পড়ুন- 'বাপ কা বেটা'! ১৭৩ রান করে সবাইকে চমকে দিলেন শেহবাগের ছেলে!

বারবার আর্শদীপকে লক্ষ্য করে বল করেন শামার!

তার পরের বলেই বাউন্ডারি মারার জন্য স্টাম্প থেকে আর্শদীপ অনেকটা সরে দাঁড়ান। কিন্তু ফের তাঁর শরীর লক্ষ্য করেই শামার শর্ট বল করেন। যদিও আর্শদীপের গায়ে বলটি লাগেনি। উল্টে ওয়াইড আর চার রান বাইয়ের সুবাদে অতিরিক্ত রান পেয়ে যায় ভারত।

আহত আর্শদীপের অবস্থা নিয়ে কড়া সমালোচনা করলেন সুনীল গাভাস্কার:

ধারাভাষ্য দেওয়ার সময় শামারের এহেন আচরণের জন্য অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। তাঁর কথায়, যখন স্টাম্প থেকে ব্যাটার অনেকটা সরে গিয়ে দাঁড়িয়ে আছেন, তখনও পর্যন্ত তাঁর শরীরকেই টার্গেট করে বল করার যুক্তি নেই। মূলত, যখন ব্যাটার চোট পেয়ে যন্ত্রণায় আছেন, সেই সময় এই ধরনের আচরণ একেবারেই কিন্তু কাম্য নয়।

আরও পড়ুন- ট্রেডেই বড় চমক! নটরাজন ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদে, আর দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি!

প্রতিদ্বন্দ্বের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখতে হবে: সুনীল গাভাস্কার 

স্টাম্প ফাঁকা থাকার পরেও আর্শদীপকে লক্ষ্য করে বারবার বল করে যাওয়ার বিষয়টি নিয়ে গাভাস্কার শামারের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন। ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি খেলোয়াড় সুলভ আচরণ বজায় রাখার গুরুত্ব আবারো উঠে এলো সুনীল গাভাস্কারের মন্তব্যে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 836 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে