নিউজ

'বাপ কা বেটা'! ১৭৩ রান করে সবাইকে চমকে দিলেন শেহবাগের ছেলে!

পরপর রানের ঝড় টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগপুত্র আর্যবীর শেহবাগের ব্যাটে। ভিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দিল্লি দলের হয়ে দুর্দান্ত শতরান করেছেন দিল্লির অধিনায়ক। তিনি ১৪৩ বলে ১৭৩ রানের বড় ইনিংস খেললেন এদিন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Aaryavir Sehwag
Collected Image: Aaryavir Sehwag

পরপর রানের ঝড় টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগপুত্র আর্যবীর শেহবাগের ব্যাটে। ভিনু মানকড় ট্রফিতে চণ্ডীগড়ের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দিল্লি দলের হয়ে দুর্দান্ত শতরান করেছেন দিল্লির অধিনায়ক। তিনি ১৪৩ বলে ১৭৩ রানের বড় ইনিংস খেললেন এদিন। তাঁর এই ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৬টি উইকেট খুইয়ে ২৮৯ রান করে দিল্লি।

'বাপ কা বেটা', বাবার মতই ঝোড়ো ব্যাটিংয়ে মন করলেন আর্যবীর!

বিজয়নগরের পিভিজি রাজু এসিএ স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার প্রথম থেকেই বিস্ফোরক মেজাজে ব্যাট করেন আর্যবীর। ১৯টি চার আর ৮টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। বাবা শেহবাগের মতোই ঝোড়ো ব্যাটিং করে তিনি নজর কেড়ে নেন ক্রিকেটপ্রেমীদের। 

আরও পড়ুন- ট্রেডেই বড় চমক! নটরাজন ফিরলেন সানরাইজার্স হায়দরাবাদে, আর দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি!

ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলে জায়গা পেয়ে সকলের নজর আর্যবীর!

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে আর্যবীর সুযোগ পেতেই ধারাবাহিকভাবে সকলের নজর রয়েছেন। তিন ম্যাচের যুব ওয়ানডে সিরিজে অভিষেক করে পরের তিনটি ইনিংসে তিনি ১০৯ রান সংগ্রহ করেন। ১০৪ স্ট্রাইক রেট। ওই সিরিজে তিনি সর্বোচ্চ ৪৭ রান করেন। এরপর রাজকোটে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রস্তুতির জন্য তিনি জায়গা পেয়েছেন ভারত 'এ' দলের শিবিরেও।

বাবার মতো আগ্রাসী ব্যাটিং নিয়ে চাপ নিতে বারণ করেছেন শেহবাগ:

যদিও বাবার মতোই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য আর্যবীরকে নিয়ে প্রত্যাশা রাখা হলেও, শেহবাগ তেমন চাপ নিতে বারণ করেছেন ছেলেকে। তিনি বলেছেন, বড় রানের কথা না চিন্তা করে মন দিতে হবে নিজের স্বাভাবিক খেলায়। প্রাক্তন ভারতীয় ওপেনার ছেলেকে বুঝিয়েছেন, স্বাধীনভাবে ক্রিকেট উপভোগ করলেই বড় রান আসবে।

স্বতন্ত্র পরিচয় তৈরি করার বড় চ্যালেঞ্জ শেহবাগপুত্রের সামনে:

আন্তর্জাতিক ক্রিকেটে বীরেন্দ্র শেহবাগ বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য বিশেষ পরিচিতি তৈরি করেন একটা সময়। এবার তাঁরই পুত্র আর্যবীরের সামনে চ্যালেঞ্জ ক্রিকেটে নিজের স্বতন্ত্র জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যপূরণের পথে চণ্ডীগড়ের বিপক্ষে তাঁর ১৭৩ রানের ইনিংস সত্যিই বড় পদক্ষেপ।

আরও পড়ুন- বিয়ে ভাঙতেই হয়েছিল প্যানিক অ্যাটাক, টানা ২৬ দিন ঠিক কী অবস্থায় ছিলেন চাহাল—পুরোটা জানলে চমকে উঠবেন!

রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ও রয়েছেন সকলের নজরে:

এদিকে, আরও এক প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় নজর কাড়ছেন ভিনু মানকড় ট্রফিতে। কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দ্রাবিড়ও দারুন পারফর্ম করছেন। ইতিমধ্যেই টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন তিনি। তারপর মাত্র ৪১ বলে ৮৫ রানের বড় ইনিংস খেলে অন্বয় নিজেকে প্রমাণ করেছেন।

ফলস্বরূপ, এই প্রতিযোগিতায় আগ্রহ বাড়ছে তরুণ ক্রিকেটারদের শেহবাগ-পুত্র আর্যবীর আর দ্রাবিড়-পুত্র অন্বয়ের পারফরম্যান্স নিয়ে। অবশেষে নিজেদের প্রতিভা আর ধারাবাহিকতায় ভর করে তাঁরা কতটা এগিয়ে যান, সেদিকেই নজর ক্রিকেটমহলের।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 828 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে