নিউজ

একদিনের ফরম্যাটে সর্বকালের সেরা ৭ জন ব্যাটারকে বেছে নিলেন বিরাট, কিন্তু এই তালিকায় রাখলেন না ধোনি, রোহিতদের! কেন?

আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের পর থেকেই বিরাট কোহলি নিজের গুরুত্ব সকলে বুঝিয়ে দিয়েছে। বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকদিন আগেই মাঠে নেমে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫,০০০ রান সম্পূর্ণ করে বিরাট মাইলফলক অর্জন করেছেন বিরাট কোহলি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Virat Kohli and Rohit Sharma
Collected Image: Virat Kohli and Rohit Sharma

আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের পর থেকেই বিরাট কোহলি নিজের গুরুত্ব সকলে বুঝিয়ে দিয়েছে। বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকদিন আগে মাঠে নেমে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫,০০০ রান সম্পূর্ণ করে বিরাট মাইলফলক অর্জন করেছেন বিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটে বিরাটের জুড়ি নেই। এবার সেই বিরাটই ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা সাতজন ব্যাটসম্যানকে রাখলেন নিজের পছন্দের তালিকায়। কিন্তু জানেন কি? মহেন্দ্র সিং ধোনি কিংবা রোহিত শর্মা জায়গা পাননি বিরাটের লিস্টে।

বিরাটের তালিকায় স্ট্রেট ড্রাইভে রইলেন সচিন, আর কভার ড্রাইভে সাঙ্গাকারা!

বিরাট কোহলি হলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। তিনি ওয়ানডে ক্রিকেটে যে কতটা উচ্চমানের খেলোয়াড় তা নিজেও জানেন কোহলি। তবুও ওয়ানডে ক্রিকেটে বিরাট সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় নিজেকেও জায়গা দিলেন না। ওয়ানডে ক্রিকেটের সেরা ব্যাটারদের লিস্টে বন্ধু রোহিত শর্মা কিংবা মহেন্দ্র সিং ধোনিকেও জায়গা দেননি চেজ মাস্টার নামে পরিচিত ভারতীয় মহাতারকা।  

কাট আর সুইপ শটে বিরাটের পছন্দ সেহবাগ আর হেডেন!

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে সর্বকালের নিজের পছন্দের ব্যাটসম্যানদের নাম প্রকাশ করলেন। স্ট্রেট ড্রাইভের ক্ষেত্রে না দ্বিতীয়বার ভেবেই সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার হিসেবে সচিন তেন্ডুলকরের নাম করেছেন তিনি। কভার ড্রাইভের ব্যাপারে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা রয়েছেন বিরাটের নিক নজরে। ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে ফ্লিক শটের দিক থেকে এগিয়ে রাখলেন কোহলি। 

আরও পড়ুন- 2027 IPL-এ কেকেআরে এন্ট্রি নিচ্ছেন হার্দিক? তাহলে কি মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানিয়ে দেবেন হার্দিক?

ছয় মারায় ক্রিস গেইল, উইকেটকিপিংয়ে এগিয়ে এবি ডিভিলিয়ার্স:

এছাড়াও কোহলি কাট শটের বিষয়ে এগিয়ে রেখেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগকে। সুইপ শটের ক্ষেত্রে কোহলি ওয়ানডের সেরা ব্যাটার হিসেবে বেছে নিলেন ম্যাথিউ হেডেনকে। ওয়ানডে ক্রিকেটে ছক্কার দিক থেকে সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলি এগিয়ে রাখলেন আরসিবিতে তাঁর প্রাক্তন সতীর্থ তথা ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার ক্রিস গেইলকে। সবশেষে ওয়ানডেতে সেরা উইকেটকিপারের জায়গায় ধোনির বদলে বন্ধু এবি ডিভিলিয়ার্সকে এগিয়ে রাখলেন বিরাট কোহলি। বিরাট কোহলি এমন দল নির্বাচন করায়, বেশ ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন- ২০ বছর পূর্ণ হবে আইপিএলের! এবার মেগা সেলিব্রেশনের কথা ভাবছে বোর্ড, থাকতে পারেন এই বলি তারকারা!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 828 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে