নিউজ

টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কেমন হল নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দল, ভারতের জন্য কতটা চাপের হবে?

ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন ও টিম সাইফার্ট দলে ফিরেছেন। মিচেল স্যান্টনার কিউয়ি দলের নেতৃত্বে থাকছেন। অকল্যান্ডের ইডেন পার্কে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: India vs New Zealand
Collected Image: India vs New Zealand

ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন ও টিম সাইফার্ট দলে ফিরেছেন। মিচেল স্যান্টনার কিউয়ি দলের নেতৃত্বে থাকছেন। অকল্যান্ডের ইডেন পার্কে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে ওয়ানডে সিরিজ। তার আগে দুই দলের মধ্যে ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজিত হবে।

ওয়ানডে সিরিজ জিততে মরিয়া স্যান্টনারের দল!

গত জানুয়ারি মাসে ২-১ ব্যবধানে ভারতে ওয়ানডে সিরিজ জয় করে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। সেটিই ছিল ভারতীয় মাটিতে কিউয়িদের প্রথম ওয়ানডে সিরিজ জেতা। সেই সাফল্যের ধারাবাহিকতা এবারেও বজায় রাখার জন্য মরিয়া প্রচেষ্টা চালাবে স্যান্টনারের দল।

দলে ফিরেছেন ফিন অ্যালেন আর লকি ফার্গুসন:

দোয়েল কামব্যাক করেছে। দীর্ঘদিন পর ফিন অ্যালেন আর লকি ফার্গুসন ওয়ানডে দলে কামব্যাক করেছেন। শেষবার ২০২৩ সালে দু’জনেই ফরম্যাটে অংশ নেন। মুম্বইয়ে ভারতের বিপক্ষে ফার্গুসনের শেষ ওয়ানডে ম্যাচ ছিল ওয়ার্ল্ডকাপের সেমিফাইনাল। এদিকে, প্রায় ১৮ মাস পর টিম সাইফার্ট ওয়ানডে দলে ফিরছেন। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ঘরের মাঠে শেষবার তিনি এই ফরম্যাটে খেলেন। 

আরও পড়ুন- 'কোনো মানেই হয় না...', শামিকে দলে জায়গা না দেওয়ার জন্য এবার আর্জি জানালেন এই 'ফিনিশার'!

ফিরেছেন রাচিন রবীন্দ্র:

কাঁধের চোটের জন্য টি-২০ দলে জায়গা না হলেও, ওয়ানডে সিরিজে রাচিন রবীন্দ্র ফিরছেন। কিন্তু প্রথম তিনটি ম্যাচেই তিনি খেলবেন।

প্রথম তিন ওয়ান ডে দলে থাকছেন কারা?

সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সেই দলে জায়গা পেয়েছেন মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, টম লাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ আর ব্লেয়ার টিকনার।

অন্যদিকে, চতুর্থ আর পঞ্চম ওয়ানডের জন্য দলে একাধিক পরিবর্তন করা হবে। শেষ দুই ম্যাচের দলে যোগ দেবেন টিম সাইফার্ট, ফিন অ্যালেন, লকি ফার্গুসন,ক্রিস্টিয়ান ক্লার্ক,মিচ হে ম্যাট ফিশার, নিক কেলি।

আরও পড়ুন- অজিত আগরকরের নির্বাচক জমানায় ঠিক কোন-কোন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটাররা অবসর নিয়েছেন? এক ঝলকে দেখে নিন তালিকা

নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইট বলছে, তৃতীয় ওয়ানডের পর আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি নিয়ে দলের কয়েকজন ক্রিকেটার ওয়েলিংটনে যাচ্ছেন। সেই জন্য শেষ দুটি ম্যাচের জন্য আলাদা করে দল তৈরি করা হয়েছে। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য নভেম্বরের শুরুতে ঘোষণা হবে নিউজিল্যান্ডের ১৪ সদস্যের দল।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে