সচিন তেন্ডুলকরকে 'গুরুদেব' মেনেই ব্যাটিংয়ে ঝড় তুললেন ঐই বিদেশি ক্রিকেটার!
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে কঠিন পরিস্থিতি থেকে থেকে রক্ষা করলেন অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি এদিন ৩৩৪ বলে ১৮৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর। নিজের ব্যাটিং নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ক্রিকেটে ঈশ্বর সচিন তেন্ডুলকরকে অনুসরণ করেন তিনি। আর কী বললেন তিনি?

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে কঠিন পরিস্থিতি থেকে থেকে রক্ষা করলেন অধিনায়ক তেম্বা বাভুমা। তিনি এদিন ৩৩৪ বলে ১৮৯ রানের ঝড়ো ইনিংস খেলার পর। নিজের ব্যাটিং নিয়ে কথা বলেছেন।
অধিনায়কচিত বাভুমার পারফরম্যান্স!
দ্বিতীয় টেস্টে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার শক্তিশালী প্রেস আক্রমণের সম্মুখে চাপে পড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম তিনজন ব্যাটারের একত্রিত অবদান মোটে ১৭ রান। এমতাবস্থায় অধিনায়ক বাভুমা দলের হাল ধরেন। তাঁর দুর্দান্ত ইনিংসের জন্যই প্রথম ইনিংসে ৯ উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকা ৪২৫ রান করে। তাঁর এই ইনিংস সেন্ট জর্জেস পার্কে ম্যাচের মোড় বদলে দিতে পারে বলেই মনে করেন ক্রিকেটপ্রেমীরা।
নিজের ব্যাটিং স্টাইলে সচিন তেন্ডুলকরের অবদানের কথা স্বীকার করলেন বাভুমা!
দিন খেলা শেষে নিজের ব্যাটিংয়ের স্টাইল কথা বলতে গিয়ে বাভুমা বলেন, তাঁকে সচিন তেন্ডুলকর-এর ব্যাটিং কৌশল সবসময় অনুপ্রাণিত করে। সচিনের মতো করে বলের কাছাকাছি থেকে তিনিও শট খেলতে চেষ্টা করেন। যদিও শারীরিক গঠনের জন্য বড় বড় পদক্ষেপ ফেলে এগিয়ে যাওয়ার সুবিধা নেই তাঁর। সেই জন্যই ব্যাট করার সময় পায়ের মুভমেন্ট এবং শারীরিক ভারসাম্য কার্যকর রাখার উপর এসব থেকে বেশি জোর দেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
আরো পড়ুন: ঠিক কোন কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেললেন না বৈভব সূর্যবংশী—মুখ খুললেন শ্রেয়স আইয়ার!
ঠিক কোন স্টাইলে খেলেন বাভুমা:
বাভুমা বলেন, এই কৌশল কখনো কখনো তাকে আবার সমস্যায় ফেললেও তিনি কিন্তু এইভাবে ব্যাটিং করতেই সব থেকে বেশি সচ্ছন্দ বোধ করেন। শরীরের কাছাকাছি বল রেখে খেলার চেষ্টা করা অন্যতম প্রধান বৈশিষ্ট্য বাভুমার ব্যাটিংয়ে।
শুধুমাত্র দলের জন্যই এই ইনিংস গুরুত্বপূর্ণ এমনটা নয়, নিজের ব্যক্তিগত থেকেও এই সেঞ্চুরিকে এক অন্য জায়গায় বসিয়েছেন বাভুমা। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে যে সব ইনিংস তিনি খেলেছেন তার মধ্যে অন্যতম ইনিংস ছিল এটা। এর আগে অনেকবার ব্যাট করতে গিয়ে উইকেট সামলানো নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার অনেক বড় রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌছে দিতে পেরেছেন তিনি।
যদিও দক্ষিণ আফ্রিকার ইনিংসকে আরো লম্বা করতে বাভুমার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান আছে মার্কো জানসেন আর সাইমন হারমারেরও। জানসেন ৮৫ রান ও হারমার ৮২ রান করেছেন। তাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য ক্ষমতা পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
আরো পড়ুন: রোমিলা থাপারের গবেষণার শিক্ষাকে কাজে লাগিয়েই ছেলেকে 'খতরনাক' ক্রিকেটার বানালেন বাবা!