Rajat Patidar: বারবার নিজের প্রতিভার পরিচয় ময়দানে দিয়েছেন পাটিদার, তবুও গৌতম গম্ভীরের পরিকল্পনায় নেই তিনি!
টিম ইন্ডিয়ার ভারতীয় শিবিরে একাধিক সাফল্য এসেছে হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে। যদিও দল নির্বাচন নিয়ে সমর্থকদের মাঝেমধ্যেই সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার সেই বিতর্কের কেন্দ্রে।

টিম ইন্ডিয়ার ভারতীয় শিবিরে একাধিক সাফল্য এসেছে হেড কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে। যদিও দল নির্বাচন নিয়ে সমর্থকদের মাঝেমধ্যেই সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। তবে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার (Rajat Patidar) সেই বিতর্কের কেন্দ্রে। পরপর দুর্দান্ত ইনিংস খেলেও কেন জাতীয় দলের টি-২০ পরিকল্পনায় সুযোগ পাচ্ছেন না টিম ইন্ডিয়া-র এই তারকা ব্যাটার? এই নিয়ে ক্রিকেটপ্রেমীদের একাংশ প্রশ্ন তুলছেন।
আইপিএলে সফল অধিনায়ক রজত পাটিদার, পরপর দু'বার চ্যাম্পিয়ন হয়েছে RCB!
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র (RCB) অধিনায়কত্ব থেকে বিরাট কোহলির অব্যাহতি নেওয়ার পর দায়িত্ব পান রজত পাটিদার (Rajat Patidar)। সেই দায়িত্ব কাঁধে নিয়ে নিজেকে তিনি প্রমাণ করেছেন। তাঁর নেতৃত্বে আইপিএলে RCB পরপর দুইবার ট্রফি জয়ের নজির গড়েছে। অধিনায়কত্বের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে দলের সাফল্যে বড় ভূমিকা নেন রজত পাটিদার।
পাটিদার ৫০১ রান করেন শেষ আইপিএলে, ১৯৩ স্ট্রাইক রেট:
শেষ আইপিএলে ব্যাট হাতে রজত পাটিদার (Rajat Patidar) দুরন্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টে তিনি ৪১-এর বেশি গড়ে তিনি মোট ৫০১ রান করেন। স্ট্রাইক রেট ১৯২.৭। একাধিক ম্যাচে আরসিবি অধিনায়ক ঝোড়ো রান করে সুবিধাজনক জায়গায় দলকে পৌঁছে দিয়েছেন। তাঁর এহেন পারফরম্যান্সের পরেও ভারতীয় টি-২০ দলে তিনি জায়গা না পাওয়ায় নির্বাচকদের সিদ্ধান্ত উঠছে নিয়ে প্রশ্ন।
ভারতীয় 'এ' দল সহ রঞ্জি ট্রফিতেও সাফল্য পেয়েছেন পাটিদার:
শুধুমাত্র আইপিএলেই নয়, পতিদার (Rajat Patidar) ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে ভারতীয় 'এ' দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। তারপর এবারের রঞ্জি ট্রফিতে পুদুচেরির বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করে এই ব্যাটার নিজের ফর্মের প্রমাণ দিয়েছেন।
আরো পড়ুন:নিউজিল্যান্ড সিরিজই হবে টিম ইন্ডিয়ার এই ৩ তারকার জন্য 'অগ্নিপরীক্ষা', নাহলে বাদ পড়বেন আগামীতে!
টি-২০ সহ ৫০ ওভারের ক্রিকেট ও লাল বলের ক্রিকেট, ধারাবাহিকভাবে বিভিন্ন ফরম্যাটেই রান করছেন পতিদার। তবুও জাতীয় দলের নির্বাচনী পরিকল্পনায় তিনি আছেন কিনা সেই নিয়ে রয়েছে সংশয়।
পাটিদার কবে পাবেন জাতীয় দলে সুযোগ?
অবশ্য জাতীয় দলে রজত পাটিদার (Rajat Patidar) দার সুযোগ পাওয়ার জন্য নিজের খেলায় তিনি প্রভাব ফেলতে চান না। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়ার ব্যাপারে অতিরিক্ত চিন্তাভাবনা না করে নিজের কাজ করে যেতে তিনি। সেই উদ্দেশ্যে ব্যাট হাতে ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে যাচ্ছেন।
কিন্তু ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে ধারাবাহিক সফলতার পরেও গৌতম গম্ভীরের কোচিংয়ে জাতীয় দলে কবে সুযোগ পান তিনি, সেটাই দেখার।
আরো পড়ুন: সচিন তেন্ডুলকরকে 'গুরুদেব' মেনেই ব্যাটিংয়ে ঝড় তুললেন ঐই বিদেশি ক্রিকেটার!