নিউজ

অজিত আগরকরের নির্বাচক জমানায় ঠিক কোন-কোন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটাররা অবসর নিয়েছেন? এক ঝলকে দেখে নিন তালিকা`

টিম ইন্ডিয়ার পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব অজিত আগরকরের হাতে যাওয়ার পর পরিবর্তন এসেছে জাতীয় দলের ক্রিকেটে। তাঁর সময়কালে আন্তর্জাতিক ক্রিকেটের নানান ফরম্যাট থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের মত তারকা ক্রিকেটাররা অবসর নিয়েছেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Cricketers's retirement in Ajit Agarkar's tenure
Cricketers's retirement in Ajit Agarkar's tenure

টিম ইন্ডিয়ার পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব অজিত আগরকর-এর হাতে যাওয়ার পর পরিবর্তন এসেছে জাতীয় দলের ক্রিকেটে। তাঁর সময়কালে আন্তর্জাতিক ক্রিকেটের নানান ফরম্যাট থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের মত তারকা ক্রিকেটাররা অবসর নিয়েছেন। নির্দিষ্ট ফরম্যাট থেকে কেউ অবসর নিয়েছেন, আবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন অনেকেই। তালিকায় রয়েছে চেতেশ্বর পুজারা এবং দীনেশ কার্তিকের মত অভিজ্ঞদের নামও।

টি-২০ আর টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি!

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৭৬ রানের বড় ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিততে সহায়তা করেছেন। তারপর ২০২৫-র মে মাসে কোহলি অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও। যদিও ওডিআই খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টেস্ট আর টি-২০তে ইতি টেনেছেন রোহিত!

২০২৪-র টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে রোহিত শর্মা বিদায় জানান। তারপর ২০২৫-র মে মাসে রোহিত টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান। অর্থাৎ টেস্ট আর টি-২০ ফরম্যাট থেকে বিদায় নেন টিম ইন্ডিয়ার দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার কোহলি আর রোহিত। দুজনেই বর্তমানে ওডিআই চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক টি-২০ থেকে সরে দাঁড়ান রবীন্দ্র জাডেজা:

২০২৪-র টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে রবীন্দ্র জাডেজা অবসর গ্রহণ করেন। টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার টেস্ট আর ওডিআই ক্রিকেট থেকে অবসর নেননি  তাই বাকি দুই ফরম্যাটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন জাডেজা।

ব্রিসবেন টেস্টের পর অশ্বিন বিদায় জানানআন্তর্জাতিক ক্রিকেটকে:

২০২৪-র ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টের পর এই অভিজ্ঞ অফস্পিনার অবসর নেন। ভারতের হয়ে তিনি ১০৬টি টেস্ট ক্রিকেট, ১১৬টি ওডিআই ম্যাচ ও ৬৫টি টি-২০ খেলেছেন। তাঁর অবসর মানে এক অভিজ্ঞ স্পিনারের বিদায়।

আরো পড়ুন: '... আমার কোচ আমায় তাড়াতে চেয়েছিল!' মহম্মদ শামির প্রসঙ্গ টেনে এ কী বলে ফেললেন উমেশ যাদব!

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চেতেশ্বর পূজারা:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৫ সালের ২৪ অগস্ট  অবসর গ্রহণ করেন চেতেশ্বর পূজারা। তিনি টেস্ট ক্রিকেটে ভারতের একজন নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১০ সালে অভিষেক করে পূজারা ১০৩টি টেস্ট খেলেছেন। ৭১৯৫ রান সহ ১৯টি শতরান রয়েছে তাঁর সংগ্রহে।  ভারতের হয়ে পাঁচটি ওডিআই ম্যাচও তিনি খেলেছেন। জাতীয় দলে কামব্যাক করতে চেয়েও অবশেষে আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানান এই ব্যাটার।

সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন দীনেশ কার্তিক:

২০২৪-র ১ জুন সমস্ত ক্রিকেট ফরম্যাট থেকে বিদায় নেন দীনেশ কার্তিক। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৪ সালে অভিষেক হওয়া এই উইকেটকিপার-ব্যাটার তিন ফরম্যাটেই খেলেছেন ভারতের হয়ে। ২০২৪ সালের আইপিএলে আরসিবির হয়ে খেলে ক্রিকেটারের কেরিয়ারকে বিদায় জানান তিনি। তারপর কার্তিকভিকোচিং আর মেন্টরিংয়ের মতো ভূমিকায় নিযুক্ত হন।

এভাবেই এক এক করে অভিজ্ঞ ক্রিকেটারদের অবসর পরিবর্তন এনেছে ভারতীয় দলে। তবে, তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন ক্রিকেটাররা।

আরো পড়ুন: চতুর্থ টি-২০তে কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শিবির? কোন কারণকে দায়ী করলেন শ্রেয়স?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে