নিউজ

চতুর্থ টি-২০তে কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শিবির? কোন কারণকে দায়ী করলেন শ্রেয়স?

২৪৮ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শেষমেষ হরতেই হল ভারতকে। চতুর্থ টি-২০ ম্যাচে ২৩ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে কিমো পলের বল হাতে পাঁচ উইকেট ভারতকে জয় পেতে দেয়নি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Shreyas Iyer angry on Indian batters
Shreyas Iyer angry on Indian batters

২৪৮ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে শেষমেষ হরতেই হল ভারত-কে। চতুর্থ টি-২০ ম্যাচে ২৩ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে কিমো পলের বল হাতে পাঁচ উইকেট ভারতকে জয় পেতে দেয়নি। ম্যাচের পর অধিনায়ক শ্রেয়স আইয়ার ভারতীয় দলের বোলিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতের বোলিং দুর্বলতাকে প্রকাশ্যে আনলেন সাই হোপ!

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শাই হোপ ব্যাট করতে নেমে দুর্দান্ত ছন্দে ছিলেন। এবারের ভারত সফরে ক্যারিবিয়ান অধিনায়ক চতুর্থ সেঞ্চুরি করে আরও একবার ভারতীয় বোলিংয়ের দুর্বলতাকে সবার প্রকাশ্যে আনলেন। তাঁর সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ২৪৮ রানের কঠিন লক্ষ্য রেখে ভারতের সামনে। জবাবে টিম ইন্ডিয়া সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। 

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সান দক্ষতা দেখল ক্যারিবিয়ানরা!

ব্যাটিংয়ে বড় রান করার পর বোলিংয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ক্যারিবিয়ানরা নিজেদের হাতেই রাখলেন। কিমো পলের দুর্দান্ত বোলিংয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ চাপে পড়ে যায়। পাঁচ উইকেট শিকার করে ভারতকে তিনি বড় ধাক্কা দেন। অবশেষে ২৩ রানে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে নেয়।

দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অধিনায়ক:

ম্যাচের পর অধিনায়ক শ্রেয়স আইয়ার অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে। তিনি মনে করেন, বল করার সময় সঠিক লাইন আর লেংথ বজায় না রাখতে পারার জন্যই প্রতিপক্ষকে ভারত বড় রান তোলার সুযোগ করে দিয়েছে। তাই রান তাড়া করতে গিয়ে প্রথম থেকেই দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। 

আরো পড়ুন: আইপিএলে 'দাদা'-র দলে এবার দুই ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে, তাহলে কি এবার দিল্লির হাল ফিরবে?

কী জানালেন শ্রেয়স?

শ্রেয়স বলেন , ২৫০ রানের মত বড় লক্ষ্য তাড়া করতে প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনা আর কৌশল মেনে এগিয়ে যাওয়া। তবে সেই পরিকল্পনা মাঠে নেমে কার্যকর করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। বোলিংয়ে ফের নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখাতে পারলে অন্যরকম হতে পারত ম্যাচের ছবিটা, মনে করেন শ্রেয়স। 

চতুর্থ টি-২০-তে এই হারের জন্য আবারও আলোচনায় উঠে এল ভারতীয় দলের বোলিং বিভাগের সীমাবদ্ধতা। বিশেষত শাই হোপ-এর সেঞ্চুরি আর কিমো পলের পাঁচ উইকেট বড় ধাক্কা দিয়েছে ভারতকে। পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য বোলিংয়ের ভুলত্রুটি শুধরে নিয়ে পরিকল্পনা অনুসারে পারফরম্যান্স দেওয়াই ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ।

আরো পড়ুন: হার্দিকের জামানা শেষ, ফের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হবেন রোহিত শর্মা! তাহলে কী হবে হার্দিকের?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 845 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে