আইপিএলে 'দাদা'-র দলে এবার দুই ভূমিকায় দেখা যাবে যুবরাজ সিংকে, তাহলে কি এবার দিল্লির হাল ফিরবে?
আইপিএলে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এবার নতুন ভূমিকায়। দিল্লি ক্যাপিটালসের সাথে তিনি যুক্ত হতে চলেছেন। আসন্ন সিজনে দিল্লির কোচিং বিভাগে বড় দায়িত্ব কাঁধে নিলেন যুবরাজ। সহকারী কোচের ভূমিকায় থাকার সঙ্গে সঙ্গে তিনি ব্যাটিং কোচ হিসেবেও থাকছেন।

আইপিএলে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এবার নতুন ভূমিকায়। দিল্লি ক্যাপিটালস-এর সাথে তিনি যুক্ত হতে চলেছেন। আসন্ন সিজনে দিল্লির কোচিং বিভাগে বড় দায়িত্ব কাঁধে নিলেন যুবরাজ। সহকারী কোচের ভূমিকায় থাকার সঙ্গে সঙ্গে তিনি ব্যাটিং কোচ হিসেবেও থাকছেন। তাই স্বাভাবিক ভাবেই একসময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে নতুন ভূমিকায় কাজ করবেন তিনি।
দিল্লি ক্যাপিটালসে সহকারী কোচ আর ব্যাটিং কোচ যুবরাজ সিং!
দিল্লি ক্যাপিটালসে যুবরাজের যোগদান করা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। তাই মাস দুয়েক আগে থেকে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দিল্লির ট্রায়াল ক্যাম্পেও ছিলেন যুবরাজ। কিন্তু দলের সঙ্গে তিনি কোন ভূমিকায় থাকবেন, সেই নিয়ে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছিল না। এবার সহকারী কোচ আর ব্যাটিং কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে।
প্রথমবার আইপিএলের মঞ্চে কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন যুবরাজ!
আইপিএলে কোচ হিসেবে এই প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করতে চলেছেন যুবরাজ। ২০১৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয় করা টিম ইন্ডিয়ার অন্যতম নায়ক যুবরাজ। তরুণ ক্রিকেটারদের মেন্টর হিসেবে গত কয়েক বছরের দেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তিনি শুভমান গিল আর অভিষেক শর্মার মতো প্রতিভাবান ব্যাটারদের উন্নতিতেও অবদান রেখেছেন। এবার তাঁর কাঁধেই দিল্লির ব্যাটিং বিভাগকে পোক্ত করার দায়িত্বের সঙ্গে দলের তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ব্যাপারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
আরো পড়ুন: একটানা ৩৬ দিন জেলের কুঠুরিতে কাটিয়েছিলেন, তবে এবার মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন অভিষেক পোড়েল!
ঋষভ পন্থের সঙ্গে ভালো সম্পর্ক যুবরাজের:
দিল্লি শিবিরে যুবরাজের যোগদানে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থও বাড়তি গুরুত্ব পাচ্ছেন। যুবরাজের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক। কেরিয়ারের খারাপ সময়ে যুবরাজের পরামর্শ মেনেছেন পন্থ। গত আইপিএলের পূর্বেও যুবরাজের তত্ত্বাবধানে মুম্বইয়ে তাঁকে অনুশীলন করতে দেখা গেছে। তাই দিল্লির ডাগআউটে এবার সৌরভ, যুবরাজ আর পন্থকে একত্রে দেখা যাওয়া মানে দলের কাছে বড় প্রাপ্তি।
যুবরাজের প্রথম অধিনায়ক ছিলেন সৌরভ:
সৌরভ আর যুবরাজের দীর্ঘদিনের সম্পর্কও ভালো হওয়ায়, এই জুটিকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। ভারতীয় দলে সৌরভ ছিলেন যুবরাজের প্রথম অধিনায়ক। দিল্লির কোচিং বিভাগে সেই তাঁদের জুটি কেমন প্রভাব ফেলে সেটাই দেখার। স্ত্রীকে পরপর দুই সিজনে প্লে-অফে যেতে পারেনি দিল্লি। গতবার ষষ্ঠ স্থানে শেষ করে তারা। ২০২০ তে ফাইনালে ওঠাই ছিল দিল্লির সবচেয়ে বড় সাফল্য। এবারের আইপিএল দিল্লির কাছে বড় চ্যালেঞ্জ।
আরো পড়ুন: কীভাবে কপাল খুলে গেছিল রিঙ্কুর? এক লাফে রিঙ্কুর বেতন বেড়ে হয়েছিল ১৩ কোটি!




