CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

একটানা ৩৬ দিন জেলের কুঠুরিতে কাটিয়েছিলেন, তবে এবার মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন অভিষেক পোড়েল!

রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি, আর সেই সেঞ্চুরি করেই আবেগে ভেঙে পড়লেন অভিষেক পোড়েল। মিড অফে হৃতিক শোকিনের বল ঠেলে সিঙ্গল নেওয়ার সাথে সাথেই তাঁর শতরান পূর্ণ হয়। হেলমেট খুলে বিরাট কোহলির মতো ব্যাট নিয়ে অভিষেক উদযাপনে মেতে ওঠেন। আবার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Abhishek Porel
Collected Image: Abhishek Porel

রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি, আর সেই সেঞ্চুরি করেই আবেগে ভেঙে পড়লেন অভিষেক পোড়েল। মিড অফে হৃতিক শোকিনের বল ঠেলে সিঙ্গল নেওয়ার সাথে সাথেই তাঁর শতরান পূর্ণ হয়। হেলমেট খুলে বিরাট কোহলির মতো ব্যাট নিয়ে অভিষেক উদযাপনে মেতে ওঠেন। আবার সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। বিগত কয়েকটা মাসের অনেক কঠিন সময় পার করে আজ ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করে অভিষেকের এই শতরান সত্যি বিশেষ তাৎপর্যপূর্ণ।

২০২৬-২৭ রঞ্জি ট্রফি মরশুমের প্রথম ম্যাচে বাংলা আর দিল্লি নামে সম্মুখ সমরে। দিল্লিকে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট করে দেয় বাংলা। বল হাতে নিয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ শামি। চার চারটি উইকেট শিকার করে দিল্লির ব্যাটিং ভিত নড়বড়ে করে দেন।

কেমন ছিল এদিনের রঞ্জি ট্রফির ম্যাচ?

জবাবে ব্যাট করতে মাঠে নেমে বাংলার দুই ওপেনার অঙ্কুর পাল ১৭ রান করেন। আর অভিমন্যু ঈশ্বরণ করেন ৩৪ রান। তারপর দলের ইনিংসের হাল ধরতে মাঠে নামেন সুদীপ ঘরামী আর অভিষেক পোড়েল। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ৩০৪ রানি দাঁড়ায় বাংলার স্কোর। প্রথম ইনিংসে বাংলা ৬৪ রানে এগিয়ে আছে। সুদীপ ১২২ রান এবং অভিষেক ১১৪ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন- ৩৭ বছর বয়সেও এতটা আক্রমণাত্মক জাডেজা! রঞ্জিতে ১০০ রান করে সবাইকে তাক লাগিয়ে দিলেন জাড্ডু!

৩৬ দিনের হাজতবাসের পর ক্রিকেট মাঠে অভিষেক পোড়েল!

কিন্তু অভিষেকের এই সেঞ্চুরির পিছনে রয়েছে গত কয়েক মাসের কঠিন সময়ের স্মৃতি। কিছু মাস আগে তাঁকে গ্রেফতার হতে হয় এক তরুণীর অভিযোগের ভিত্তিতে। জামিন অযোগ্য ধারায় অভিষেক গ্রেফতার হওয়ার পর তাঁকে প্রায় ৩৬ দিন জেলে থাকতে হয়। তারপর আদালত থেকে ১৭ সেপ্টেম্বর জামিন পেয়েছেন এই ক্রিকেটার। এদিকে বাংলার দলে সুযোগ পেয়ে আবারও ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসার জন্য তিনি লড়াই শুরু করেন।

মাঠে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন অভিষেক:

দিল্লির বিপক্ষে ব্যাট করতে মাঠে নেমে ব্যক্তিগত ২ রানের মাথায় ক্যাচ দিয়ে অভিষেক বেঁচে যান। সেই সুযোগ হাতছাড়া না করে ৭০ বলে অভিষেক হাফ সেঞ্চুরি করেন। তারপর ১৩৭ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাঁর এই ইনিংসে ভর করেই শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছে বাংলা। একইভাবে ক্রিকেটের মাঠেও নিজেকে ফের প্রমাণ করার জন্যও সুযোগ পেলেন অভিষেক।

আরও পড়ুন- আইপিএলে মুম্বইয়ের সঙ্গে এবার কি সম্পর্ক শেষ করে দিতে চলেছেন কায়রন পোলার্ড? কিন্তু হঠাৎ কী হল?

কঠিন সময় অতিক্রম করে ব্যাট হাতে মাঠে প্রত্যাবর্তনের বার্তা দিলেন অভিষেক। তাঁর এই সেঞ্চুরির পর নিজের ধারাবাহিকতা বজায় রাখা হবে তাঁর আসল লক্ষ্য। আপাতত রঞ্জির মঞ্চে তাঁর ব্যাটিংকে কেন্দ্র করে ফের নতুন করে বাংলার ক্রিকেটমহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগ:Abishek Porel
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে