CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

আইপিএলে মুম্বইয়ের সঙ্গে এবার কি সম্পর্ক শেষ করে দিতে চলেছেন কায়রন পোলার্ড? কিন্তু হঠাৎ কী হল?

কায়রন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্সের ভরসা ছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। মুম্বাইয়ের একাধিক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। আইপিএল থেকে অবসর গ্রহণের পরেও কোচিং স্টাফ হিসেবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Kieron Pollard leaves MI to join JSK
Kieron Pollard leaves MI to join JSK

কায়রন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্সের ভরসা ছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। মুম্বাইয়ের একাধিক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। আইপিএল থেকে অবসর গ্রহণের পরেও কোচিং স্টাফ হিসেবে মুম্বাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু আগামী সিজনে নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তবে তাঁর নতুন সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছে। কী তথ্য সামনে এল?

জোহানেসবার্গ সুপার কিংসে পোলার্ডের যোগদান!

২০২৭-তে SA20 সিজনের জন্য জোহানেসবার্গ সুপার কিংস দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডারকে। ইতিপূর্বে SA20-তে এমআই কেপটাউনের হয়ে পোলার্ড খেলেছিলেন। কিন্তু এবার তিনি ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করার জন্য নতুন করে আলোচনা চলছে। জোহানেসবার্গ সুপার কিংস-এর সাথে সিএসকের যোগসূত্র রয়েছে, তাই আগামী দিনে হলুদ জার্সিতে তাঁকে দেখা যেতে পারে কি না, সেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে কৌতূহল। কিন্তু আইপিএলে জল পরিবর্তন নিয়ে কোন নিশ্চিত ঘোষণা আসেনি। 

SA20-তে ব্যাটে-বলে কার্যকর পোলার্ড!

২০২২-র এপ্রিলে পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও তিনি খেলা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন টি-২০ লিগে। এখনও পর্যন্ত SA20-তে ১২টি ম্যাচে অংশগ্রহণ করে ১১টি ইনিংসে ২৯.৫৭ গড়ে তিনি ২০৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট হল ১৭১.০৭। এই প্রতিযোগিতায় অপরাজিত ৩৩ রান করেন। বল হাতেও পোলার্ড অবদান রেখেছেন। আট ইনিংসে চারটি উইকেট শিকার করেছেন তিনি। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ২২ রানে দু’উইকেট শিকার।

আরো পড়ুন: ঘরের মাঠের পিচ নিয়ে মেজাজ হারালেন শামি, রঞ্জির প্রথম দিনেই বিরাট কান্ড! 

ডিসেম্বরে গোয়ায়  হবে আইপিএলের নিলাম?

২০২৭ আইপিএল কে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। একটি সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, পর পর তিনবার সৌদি আরব, দুবাই এর আবু ধাবিতে অর্থাৎ বিদেশের মাটিতে আইপিএলের নিলাম আয়োজনের পর, এবার গোয়ায় আইপিএলে নিলাম হবে। যদিও দিনক্ষণ ঘোষণা বাকি রয়েছে। আগামী বছর ১৪ই মার্চ থেকে ৩০ শে মার্চের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের বিংশতম মরশুম।

দ্বিতীয়বার দায়িত্বে অরুণ সিং ধূমল আর এম খইরুল জামাল মজুমদার:

ফের জেনারেল বডি থেকে নির্বাচিত হয়েছেন অরুণ সিং ধূমল আর এম খইরুল জামাল মজুমদার। এই নিয়ে দ্বিতীয় বার দায়িত্ব পেলেন তারা। বিসিসিআইয়ের ৯৫তম বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ বিষয় আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচন। আইপিএলের পরবর্তী সিজনে দল বদল থেকে নিলাম এমনকি নতুন ক্রিকেটারদের যোগদান নিয়ে এখন থেকে আলোচনা চলছে। কিন্তু পোলার্ড আইপিএলে নতুন দলের হয়ে খেলবেন, এ কথা কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার।

আরো পড়ুন: শেষ হাসি হাসল গম্ভীরের টিম ইন্ডিয়া, তৃতীয় টি-২০'তে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে