CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

কীভাবে কপাল খুলে গেছিল রিঙ্কুর? এক লাফে রিঙ্কুর বেতন বেড়ে হয়েছিল ১৩ কোটি!

ব্যথাতে পর পর দুর্দান্ত ইনিংস খেলেওটিম ইন্ডিয়ায় ক্রিকেটপ্রেমীদের চোখের মনি রিঙ্কু সিং। ২০২৩ সালের ৯ই এপ্রিল তাঁর জীবনে আসে মোড় ঘুরিয়ে দেওয়া পর্ব। গুজরাট টাইটান্স এর বিপক্ষে শেষ পাঁচটি বলে কেকেআর-এর জয়ের জন্য ২৮ রান দরকার ছিল। সেখানেই যশ দয়ালের এক ওভারে পরপর পাঁচ পাঁচটি ছক্কা মেরে জয় এনে দেন রিঙ্কু।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Rinku Singh
Collected Image: Rinku Singh

ব্যথাতে পর পর দুর্দান্ত ইনিংস খেলেওটিম ইন্ডিয়ায় ক্রিকেটপ্রেমীদের চোখের মনি রিঙ্কু সিং। ২০২৩ সালের ৯ই এপ্রিল তাঁর জীবনে আসে মোড় ঘুরিয়ে দেওয়া পর্ব। গুজরাট টাইটান্স এর বিপক্ষে শেষ পাঁচটি বলে কেকেআর-এর জয়ের জন্য ২৮ রান দরকার ছিল। সেখানেই যশ দয়ালের এক ওভারে পরপর পাঁচ পাঁচটি ছক্কা মেরে জয় এনে দেন রিঙ্কু। সেই থেকে ক্রিকেট বিশ্বে তিনি পরিচিতি অর্জন করেন।

সেদিনের ওভার রিঙ্কু সিংহের জীবন অনেকটা বদলে দিয়েছে। জন্মদিনের অবহে তাই একবার দেখে নেওয়া যাক, এভাবে সেই পাঁচ পাঁচটি ছক্কা রিঙ্কুর জীবনে এমন পরিবর্তন আনে।

আইপিএলে ১০ লক্ষ থেকে একধাক্কায় ১৩ কোটি রিঙ্কুর বেতন!

২০১৭ সালে রিঙ্কুর আইপিএল যাত্রা শুরু। তখন কিংস ইলেভেন পাঞ্জাব অর্থাৎ বর্তমানের যা পাঞ্জাব কিংস নামে পরিচিত, রিঙ্কুকে ১০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। যদিও সেই মরশুমে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

ঘুরেফিরে সেই কলকাতা দলেই যোগ দিলেন রিঙ্কু!

তারপর আবার ২০১৮ সালে কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিতে চায় রিঙ্কু সিংকে। যদিও ৮০ লক্ষ টাকায় কলকাতাতেই যোগদান করেন রিঙ্কু। অবশেষে ৮০ লক্ষ টাকায় কেকেআরে যোগদান করেন রিঙ্কু। ২০২১ সালে হাঁটুতে চোট পান তিনি। সেই ধাক্কা সামলে ২০২২ সালের মেগা নিলামের আগে কেকেআর তাঁকে ছেড়ে দেয়। যদিও আবারও ৫৫ লক্ষ টাকায় কলকাতা দলে নেয় তাঁকে।

আরও পড়ুন- ১০০০ কোটির সাম্রাজ্য গড়তে চাইছেন কোহলি, এই বাঙালি উদ্যোগপতির হাত ধরে ব্যবসাতেও বাজিমাত করছেন বিরাট!

দ্রুত বাড়তে থাকে রিঙ্কুর জনপ্রিয়তা:

এবার ২০২৩ সালে সেই দুর্দান্ত ইনিংসের পর থেকে জনপ্রিয়তা বাড়তে শুরু করে রিঙ্কুর। ২০২৪-এর শেষ নাগাদ ১৩ কোটি টাকায় তাঁকে রিটেন করে কেকেআর। তাই আইপিএলের ১০ লক্ষ টাকা থেকে ১৩ কোটি টাকায় পৌঁছে যায় রিঙ্কুর পারিশ্রমিকের পরিমাণ। ভারতীয় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বিসিসিআইয়ের গ্রেড-সি কেন্দ্রীয় চুক্তিও আছে তাঁর।

আন্তর্জাতিক বাজারে রিঙ্কুর ব্র্যান্ডমূল্য ক্রমবর্ধমান:

মাঠের বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছেন রিঙ্কু সিং। সম্প্রতি তিনি স্পোর্টস মার্কেটিং সংস্থা EMW Global-র প্রথম ক্রিকেটার হিসেবে চুক্তিতে আছেন। এতে আন্তর্জাতিক বাজারে রিঙ্কুর বাণিজ্যিক পরিচিতি আর ব্র্যান্ড-সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করবে এই সংস্থা। ইতিপূর্বে লিওনেল মেসি আর নেইমারের মতো বিশ্বখ্যাত ক্রীড়াবিদদের সঙ্গেও কাজ করেছে এই সংস্থা। মেসি-নেইমারদের মত বিশ্বের বড় বড় তারকাদের সাথে কাজ করার সংস্থার পরিবারের সদস্য হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন রিঙ্কু।

আরও পড়ুন- জন্মদিনে রিঙ্কুর ব্যাটে এল শতরান, রঞ্জি ট্রফিতে শামি-জাদেজার দাপট দেখার মতো!

পাঁচ ছক্কায় বদলে দিল রিঙ্কুর জীবন:

একটা সময় আইপিএলে কয়েক লাখে যোগ দেওয়ার রিঙ্কু আজ কোটি কোটি টাকার ক্রিকেটার। ২০২৩-র পাঁচ ছক্কা দিয়ে রিঙ্কু শুধুমাত্র কেকেআরের জয় অবদান রাখেননি , নিজের ক্যারিয়ারকে উচ্চতায় নিয়ে যেতে লড়াই চালিয়ে গিয়েছেন। রিঙ্কু সিংহের প্রতিভা, পরিশ্রম আর সঠিক সময়ে নিজেকে প্রমাণ করার এই উদাহরণ জনে জনে সুবিদিত।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে