CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

১০০০ কোটির সাম্রাজ্য গড়তে চাইছেন কোহলি, এই বাঙালি উদ্যোগপতির হাত ধরে ব্যবসাতেও বাজিমাত করছেন বিরাট!

বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ বিরাট কোহলি। ক্রিকেট মাঠের সফলতা অর্জনের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের থেকেও প্রচুর আয় করেন তিনি। কিন্তু এবার শুধুমাত্র বিজ্ঞাপনের মুখ হয়ে শুধুই পারিশ্রমিক পাওয়া নয়। ব্যবসার মালিকানা আর অংশীদারিত্বের মধ্য দিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধির চেষ্টায় বিরাট কোহলি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Virat Kohli
Collected Image: Virat Kohli

বিজ্ঞাপনের জগতে পরিচিত মুখ বিরাট কোহলি। ক্রিকেট মাঠের সফলতা অর্জনের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের থেকেও প্রচুর আয় করেন তিনি। কিন্তু এবার শুধুমাত্র বিজ্ঞাপনের মুখ হয়ে শুধুই পারিশ্রমিক পাওয়া নয়। ব্যবসার মালিকানা আর অংশীদারিত্বের মধ্য দিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধির চেষ্টায় বিরাট কোহলি। এবার পুমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে নিজের ব্র্যান্ড ‘ওয়ান৮’-কে নিয়ে বিরাট এগোচ্ছেন নতুন ব্যবসায়িক কৌশল নিয়ে। বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী আগামী পাঁচ বছরে হাজার কোটির কাছাকাছি সম্পদ তৈরি করতে পারবেন 

PUMA-র ৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেন বিরাট!

PUMA-র সঙ্গে ২০১৭ সালে আট বছরের জন্য বিরাট ১১০ কোটি টাকার চুক্তিতে আবদ্ধ হন। পরে চুক্তি পুনর্নবীকরণের জন্য বিরাটের কাছে প্রায় ৩০০ কোটির প্রস্তাব রাখে পুমা। কিন্তু সেই প্রস্তাব নাকোত করে নিজের ব্র্যান্ডের ব্যবসায়িক প্রতিপত্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করেছেন এই তারকা ক্রিকেটার। 

নিজের ব্র্যান্ড ওয়ান৮-এর ব্যবসায়িক সাফল্য মন দিলেন কোহলি!

পুমার সাথে চুক্তির সময় কোহলির ক্রীড়াসামগ্রী আর পোশাকের ব্র্যান্ড ‘ওয়ান৮’ আত্মপ্রকাশ করে। পোশাক, জুতো-সহ নানান প্রোডাক্টের মাধ্যমে বাজারে ব্র্যান্ডটি বেশ পরিচিতি অর্জন করে। একটা সময় প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছে গিয়েছিল ওয়ান৮-এর ব্যবসার পরিমাণ। যদিও ব্র্যান্ডটির পরিকল্পনা, উৎপাদন আর বিপণনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পুমার মতো প্রতিষ্ঠিত সংস্থা। তাই জনপ্রিয়তাকে ব্যবসায়িক সফলতায় উন্নীত করার বড় অংশ অন্য সমস্ত উপর নির্ভরশীল ছিল। 

আরও পড়ুন- জন্মদিনে রিঙ্কুর ব্যাটে এল শতরান, রঞ্জি ট্রফিতে শামি-জাদেজার দাপট দেখার মতো!

পরিস্থিতির পরিবর্তন হতেই ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করেন কোহলি। এরপর ২০২৩ সালে আত্মপ্রকাশ করা ক্রীড়াসামগ্রী সংস্থা ‘অ্যাজিলিটাস’-এ তিনি প্রায় ৪০ কোটি বিনিয়োগ করেন। এই সংস্থায় ১.৯৪ শতাংশ অংশীদারিত্ব আছে তাঁর। তাই শুধুমাত্র ব্র্যান্ডের প্রচারক নয়, বিনিয়োগকারী হিসেবেও রয়েছেন কোহলি। পরে অবশ্য অ্যাজিলিটাস ওয়ান৮ অধিগ্রহণ করে নেয়। তাতে কোহলির ব্র্যান্ড তাঁর নিজের অংশীদারিত্ব থাকা সংস্থার ব্যবসায়িক কাঠামোতেই আসে।

বিরাটের সংস্থার উত্তরণে বাঙালি উদ্যোগপতি অভিষেক গঙ্গোপাধ্যায়:

বাঙালি উদ্যোগপতি অভিষেক গঙ্গোপাধ্যায় এই উদ্যোগের মূলে। কোহলি ২০১৭ সালে যখন পুমার সাথে চুক্তিবদ্ধ হন, সেই সময় পুমা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন অভিষেক। পরে ২০২৩ সালে অ্যাজিলিটাস প্রতিষ্ঠা করেন তিনি। তাই কোহলি আর অভিষেকের মধ্যে পেশাগত বিষয়ক পূর্ব পরিচয় থাকার কারণে এবার আরো বড় বাজারে ওয়ান৮-কে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

যদিও শুধু ওয়ান৮-এ অ্যাজিলিটাসের ব্যবসা সীমাবদ্ধ নয়। জুতো প্রস্তুতকারক সংস্থা মোচিকো শু’জ আদ লোট্টোর মতো ব্র্যান্ডের ব্যবসায়িক স্বত্ব রয়েছে সংস্থাটির ব্যবসায়িক পরিধিতে। তাই ওয়ান৮-এর বিক্রি বৃদ্ধি পেলেই বাড়বে কোহলির বিনিয়োগের মূল্য, এটা নিশ্চিত নয়।

বিধি নিষেধের মুখে পড়তে পারেন কোহলি:

ব্যবসায় অংশীদারিত্বের সাথে ঝুঁকিও থাকে। বিজ্ঞাপনে চুক্তি বা নির্দিষ্ট পারিশ্রমিক থেকে সবসময় পূর্ব নির্ধারিত আয় সম্ভব নয়। আবার কোন সমস্যার শেয়ার মূল্য কেমন হবে তার পুরোটাই নির্ভর করে ব্যবসায়িক সাফল্য, মুনাফা আর বাজারে তার অবস্থানের উপর। এখনও পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রীড়াসামগ্রীর বাজারে অ্যাজিলিটাস নিজের অবস্থান আরো শক্তিশালী করতে চায়। সংস্থার সাথে চুক্তির জন্য অন্য ক্রীড়াসামগ্রী ব্র্যান্ডের প্রচারের ক্ষেত্রে কোহলির অংশগ্রহণে কিছু বিধি নিষেধ থাকতে পারে।

আরও পড়ুন- একটানা ৩৬ দিন জেলের কুঠুরিতে কাটিয়েছিলেন, তবে এবার মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন অভিষেক পোড়েল!

তাই বলাই যায়, বিরাটের এই পদক্ষেপ শুধুমাত্র ব্র্যান্ড পরিবর্তনের ঘটনা নয়। দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির ক্ষেত্রে এটি একটি ব্যবসায়িক কৌশলও। তাঁর লক্ষ্য, নিজের ব্র্যান্ডের মালিকানা আর বিনিয়োগের মূল্য বৃদ্ধি। পরবর্তী পাঁচ বছরে হাজার কোটির সম্পদের সম্ভাবনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও, সেই লোকে পৌঁছানোর জন্য অ্যাজিলিটাসের ব্যবসায়িক অগ্রগতি আর বাজারে ওয়ান৮-এর অবস্থান কেমন থাকে তার ওপরই নির্ভর করবে। বিজ্ঞাপনে আয়ের পরিবর্তে এবার ব্যবসার ভবিষ্যতের উপর বাজি রাখছেন কোহলি। এবার দেখার, তাঁর এই সিদ্ধান্ত কতটা সফল হয়।

ট্যাগ:Virat Kohli
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে