CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

৩৭ বছর বয়সেও এতটা আক্রমণাত্মক জাডেজা! রঞ্জিতে ১০০ রান করে সবাইকে তাক লাগিয়ে দিলেন জাড্ডু!

লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন পর কামব্যাক করে ব্যাট হাতে নিজের জাত চেনালেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২০২৬-২৭ সিজনে রঞ্জি ট্রফিতে ছত্তীশগড়ের বিপক্ষে সৌরাষ্ট্রের হয়ে মাঠে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। তাঁর করা দুরন্ত ১০২ রানের ইনিংসের উপর ভর করে কঠিন পরিস্থিতি থেকে সৌরাষ্ট্র ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। কেমন ছিল এদিনের ম্যাচ?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Ravindra Jadeja
Collected Image: Ravindra Jadeja

লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন পর কামব্যাক করে ব্যাট হাতে নিজের জাত চেনালেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২০২৬-২৭ সিজনে রঞ্জি ট্রফিতে ছত্তীশগড়ের বিপক্ষে সৌরাষ্ট্রের হয়ে মাঠে নেমে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। তাঁর করা দুরন্ত ১০২ রানের ইনিংসের উপর ভর করে কঠিন পরিস্থিতি থেকে সৌরাষ্ট্র ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে।

ক্রিজে নেমে ব্যাট হাতে তাক লাগালেন জাদেজা!

 রাজকোটে ম্যাচে সোমবার ব্যাট হাতে মাঠে নেমে একটা সময় চাপে পড়ে যায় সৌরাষ্ট্র। যখন দলের স্কোর ১২০/৩, সেই সময় ক্রিজে নামেন জাদেজা। তারপর ১৫১ রানে চার নম্বর উইকেট পড়ে গেলেও তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। প্রেরক মাঁকড়ের সাথে জুটি বেঁধে এই অভিজ্ঞ অলরাউন্ডার দলের ইনিংসকে এগিয়ে নিয়ে গিয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ বছর বয়সে ১৬তম সেঞ্চুরি করলেন রবীন্দ্র জাদেজা!

পঞ্চম উইকেটে ২০৫ রানের দুরন্ত জুটি গড়েন জাদেজা ও প্রেরক মাঁকড়ের। প্রেরক ১২৯ রানের বড় ইনিংস খেলেন। ১৫টি চার আর একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে, ২০৯ বলের মোকাবিলা করে জাদেজা ১০২ রান করেন। তাঁদের দুজনের এই পার্টনারশিপে ভর করে সৌরাষ্ট্রের স্কোর উঠে যায় ৩৫৬ রানে। পরে রবীন্দ্র জাদেজা ধর্মেন্দ্র সিং জাদেজার বলে আউট হন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই হল রবীন্দ্র জাদেজার ১৬তম সেঞ্চুরি।

আরও পড়ুন- আইপিএলে মুম্বইয়ের সঙ্গে এবার কি সম্পর্ক শেষ করে দিতে চলেছেন কায়রন পোলার্ড? কিন্তু হঠাৎ কী হল?

দলের আত্মবিশ্বাস বাড়াল জাডেজার সেঞ্চুরি:

গত সিজনের রঞ্জি ট্রফি-র প্রথম থেকেই ছন্দ হারিয়ে ফেলেছিল সৌরাষ্ট্র। যদিও এই সিজনে প্রথম ম্যাচ থেকেই দলটি নিজেদেরকে মেলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাদেজার এই সেঞ্চুরি দলের আত্মবিশ্বাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আসন্ন আন্তর্জাতিক সিরিজের পূর্বে তাঁর নিজের প্রস্তুতির ক্ষেত্রেও।

আরও পড়ুন- ঘরের মাঠের পিচ নিয়ে মেজাজ হারালেন শামি, রঞ্জির প্রথম দিনেই বিরাট কান্ড!

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সম্প্রতি ওয়ানডে আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে ভারত জয় করলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি জাদেজার। বল হাতে দুটি উইকেট নিয়েছিলেন তিনি। তাই টেস্ট সিরিজের পূর্বে রঞ্জি ট্রফিতে তাঁর এই সেঞ্চুরি ব্যাটিংয়ের ছন্দ ফিরে পাওয়ার ক্ষেত্রেকিনিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখার, ঘরোয়া ক্রিকেটে জাদেজার এই পারফরম্যান্স তিনি আন্তর্জাতিক মঞ্চে গিয়ে কতটা কাজে লাগাতে পারেন।

ট্যাগ:Ravindra Jadeja
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে