ঘরের মাঠের পিচ নিয়ে মেজাজ হারালেন শামি, রঞ্জির প্রথম দিনেই বিরাট কান্ড!
রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন বাংলার তারকা পেসার মহম্মদ শামি। ১৭.৩ ওভার বল করে দিল্লির বিপক্ষে ৯টি মেডেন-সহ, মাত্র ৩০ রান দিয়ে চার-চারটি উইকেট শিকার করলেন তিনি। তাঁর বোলিং ঝড়ে ২৪০ রানেই শেষ হয় দিল্লির প্রথম ইনিংস। কিন্তু দিনের শেষে শামি পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। কী এমন বললেন তিনি?

রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন বাংলার তারকা পেসার মহম্মদ শামি। ১৭.৩ ওভার বল করে দিল্লির বিপক্ষে ৯টি মেডেন-সহ, মাত্র ৩০ রান দিয়ে চার-চারটি উইকেট শিকার করলেন তিনি। তাঁর বোলিং ঝড়ে ২৪০ রানেই শেষ হয় দিল্লির প্রথম ইনিংস। কিন্তু দিনের শেষে শামি পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
পেসারদের সহায়তা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন শামি!
ঘরের মাঠে খেলা হলেও নাকি পছন্দমতো পিচের সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন শামি। তাঁর মতে, বাংলার পেস বোলিং বিভাগকে শক্তিশালী ও কার্যকর করার জন্য পিচে পেসারদের জন্য উপযুক্ত সহযোগিতা থাকা প্রয়োজন। বারবার দাবি জানিয়ে কাজের কাজ কিছু হয়নি বলে দাবি শামির। তাঁর মতে, উইকেট থেকে সহায়তা না পেলে দীর্ঘ সময় ধরে বোলিং করে ক্ষমতা নষ্ট করে লাভ নেই। পরিবর্তে গরমের মধ্যে নিজেদের এনার্জি বাঁচিয়ে বোলারদের উচিত বোলিং করা।
পেসারদের জন্য উপযোগী উইকেটের দাবি করলেন শামি!
পিচ নিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই শামি বলেন, উইকেট ছিল ধীর গতির। বাংলার পেস আক্রমণে শামি ছাড়াও আকাশ দীপ আর মুকেশ কুমার আছেন। তাঁর মতে, ভারতের আর অন্য কোনও রাজ্য দলের কাছে এমন পোক্ত পেস বোলিং বিভাগ নেই। তাই পেসারদের জন্য উপযোগী উইকেট চাওয়া ট্যান্ডে কাছে স্বাভাবিক। প্রচন্ড বৃষ্টির জন্য পিচ তৈরিতে সমস্যা হয়েছে। এমন যুক্তিতে নারাজ শামি। তাঁর মতে, একেবারে ঘাসে ঢাকা গ্রিনটপ না হলো, এমন উইকেট বাংলার জন্য নয়।
আরো পড়ুন: শেষ হাসি হাসল গম্ভীরের টিম ইন্ডিয়া, তৃতীয় টি-২০'তে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত!
শামির অভিযোগের জবাব কিউরেটরের:
শামির বক্তব্য সামনে আসতেই সিএবি-র প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায় মুখ খুলেছেন। তাঁর কথায়, যথেষ্ট ভাল ছিল উইকেট। সুযোগ সমান ছিল দুই-দলের জন্য। বুকের উচ্চতায় বল ধরছিলেন বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েল। শামির অভিযোগ নস্যাৎ করে পাল্টা সুজনের প্রশ্ন, তবে কি লাঞ্চের মধ্যেই দিল্লির প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়া দরকার ছিল? তাঁর মতে, এই পিচে বাংলাকেও ব্যাট করতে হবে। সেই জন্য উইকেট নিয়ে অভিযোগ করার প্রশ্নই নেই।
শামি বনাম সিএবি-র কিউরেটর রঞ্জির প্রথম দিনেই:
একদিকে বল নিয়ে শামির দারুন পারফরম্যান্স, আবার পিচ নিয়ে তাঁর ক্ষোভ—বাংলার ক্রিকেট মহলে বিতর্ক রঞ্জির প্রথম দিনে থেকেই শুরু। তাই মাঠের লড়াইয়ের সঙ্গে পিচের চরিত্র নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে।
আরো পড়ুন: আইপিএলের সঙ্গে 'টক্কর' দিতে চাইছে পিএসএল, কিন্তু আর্থিক ক্ষতি আদৌ সামলে উঠতে পারবে তো পাকিস্তান?




