CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

আইপিএলের সঙ্গে 'টক্কর' দিতে চাইছে পিএসএল, কিন্তু আর্থিক ক্ষতি আদৌ সামলে উঠতে পারবে তো পাকিস্তান?

এবার আইপিএলকে সরাসরি টেক্কা দিতে চাইছে পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ২০২৭-র পিএসএলের দিনক্ষণ স্থির করে ফেলেছে। নির্ধারিত সূচি অনুসারে, পিএসএলের দ্বাদশ সংস্করণ শুরু হবে আগামী বছরের ১৮ মার্চ।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
IPL and PSL
IPL and PSL

এবার আইপিএল-কে সরাসরি টেক্কা দিতে চাইছে পাকিস্তান সুপার লিগ। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ২০২৭-র পিএসএলের দিনক্ষণ স্থির করে ফেলেছে। নির্ধারিত সূচি অনুসারে, পিএসএলের দ্বাদশ সংস্করণ শুরু হবে আগামী বছরের ১৮ মার্চ। ২ মে ফাইনাল। হঠাৎ বিসিসিআইয়ের তরফে আইপিএলের সম্ভাব্য সূচির সঙ্গে এবার পিসিএল-এর সংঘাত তৈরি হতে পারে। 

মার্চ থেকে মে, দুই লিগ একই সময়ে!

লন্ডনে গত ১ সেপ্টেম্বর পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আগামী সিজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন আটটি ফ্র্যাঞ্চাইজির মালিক সহ প্রতিনিধিরা। ২০২৭ সালের পিএসএল'র দিনক্ষণ চূড়ান্ত করা হয় বৈঠকে। আগামী বছর ১৮ মার্চ থেকে পিএসএল ২ মে পর্যন্ত চলবে।

কোন দলগুলি অংশ নিচ্ছে পরের মরশুমে?

গত সিজনে আট দলকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা হয়। পুরনো ড্রাফট পদ্ধতির বদলে নিলাম ব্যবস্থা চালু হয়। আগামী সিজনে আটটি দলের ফরম্যাটেই খেলা হবে। অংশ নেবে হায়দরাবাদ কিংসপেন, করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, মুলতান সুলতান্স,  কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর রাওয়ালপিন্ডি।

নিলামের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি:

টুর্নামেন্টের দিনক্ষণ স্থির হওয়ার পর এবার ফ্র্যাঞ্চাইজিগুলি দল গোছানোর কাজ ব্যস্ত। তারাও সরাসরি চুক্তি, রিটেনশন তালিকা প্রকাশ থেকে শুরু করে ট্রেড উইন্ডো আর নিলামের মধ্য দিয়ে শক্তিশালী দল গঠন করতে চায়।

গত সিজনে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। আয়োজিত পিএসএল ফাইনালে ৩২ হাজারেরও বেশি দর্শকের সম্মুখে হায়দরাবাদ কিংসপেনকে পরাজিত করে পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ নয়'বছরের অপেক্ষার পর তারা ট্রফি যেতে। সেই সাফল্যকে পাথেয় করে এবার আগামী সিজনেও পিএসএলের জনপ্রিয়তা বাড়াতে তৎপর পিসিবি।

পিএসএল নিয়ে পিসিবি চেয়ারম্যান আশাবাদী:

পিএসএলের ভবিষ্যৎ নিয়ে আশা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি মনে করেন, পিএসএল-এর একাদশ সংস্করণে মাঠে দর্শকসংখ্যা আর সম্প্রচারের ক্ষেত্রে লিগ দারুন সাফল্য অর্জন করেছে। আগামী সিজনে আরো উন্নত করার লক্ষ্য রয়েছে প্রতিযোগিতার মান। আট ফ্র্যাঞ্চাইজির জমজমাট লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরাও।

আরো পড়ুন: বিরাট কোহলি আউট হলে আর খাবার খেতেন না নানা পাটেকর!

আইপিএল বনাম পিএসএল, দড়ি টানাটানি খেলা বিদেশি তারকাদের নিয়ে?

যদিও ২০২৭-র পিএসএলের সূচি প্রকাশ হতেই ক্রিকেট মহলে জল্পনা ছড়িয়েছে। মূলত মার্চ থেকে মে মাসের মধ্যে বিসিসিআই আইপিএল আয়োজন করে। তাই একই সময়ে দুই প্রতিযোগিতা  চললে বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে  সমস্যা হতে পারে পাক ফ্র্যাঞ্চাইজিগুলির।

আর্থিক দিক থেকেও পিএসএল আইপিএলের তুলনায় পিছিয়ে। তাই বেশি পারিশ্রমিক আর বড় মঞ্চের জন্য বিশ্বের প্রথম সারির ক্রিকেটাররা আইপিএলের দিকেই বেশি ঝুঁকবেন। তাই একই সময় দুটি লিগ আয়োজন করবে তারকা ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে পিএসএল সমস্যায় পড়বে। তাছাড়া দর্শক সংখ্যা আর সম্প্রচারের বাজার নিয়েও সমস্যায় পড়তে পারে পিসিবি। এবার আইপিএলের সঙ্গে পিএসএল আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড কতটা সাফল্য পায় সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: রেকর্ড রান করেও কেন ভারতকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হল? শুভমনদের হারের নেপথ্যে কোন কারণগুলি দায়ী?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে