CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

বিরাট কোহলি আউট হলে আর খাবার খেতেন না নানা পাটেকর!

কিংবদন্তি বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। শোকের আবহ ক্রীড়ামহলেও। অভিনয়ের জগতে নানা পাটেকর অসামান্য প্রতিভাধারী হলেও তাঁর অগাধ ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতি। কর্মব্যস্ততার মধ্যেও টিম ইন্ডিয়ার খেলা দেখতে ঠিকই সময় করে নিতেন তিনি।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Virat Kohli and Nana Patekar
Virat Kohli and Nana Patekar

কিংবদন্তি বলিউড অভিনেতা নানা পাটেকর-এর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। শোকের আবহ ক্রীড়ামহলেও। অভিনয়ের জগতে নানা পাটেকর অসামান্য প্রতিভাধারী হলেও তাঁর অগাধ ভালোবাসা ছিল ক্রিকেটের প্রতি। কর্মব্যস্ততার মধ্যেও টিম ইন্ডিয়ার খেলা দেখতে ঠিকই সময় করে নিতেন তিনি। একাধিক আলোচনায়, তাঁর বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রতি বিশেষ দুর্বলতা প্রকাশ পেয়েছে।

বিরাট আউট হলেই খাওয়ার ইচ্ছেও থাকতো না নানার!

বিরাট কোহলি-কে নিয়ে নানা পাটেকরের একটি মন্তব্যেই প্রকাশ পেয়েছিল, ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার কথা। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি বিরাট কোহলিকে ভীষণ পছন্দ করেন তিনি। যদি বিরাট দ্রুত আউট হয়, তবে নাকি খাওয়ার ইচ্ছেও চলে যেত তাঁর। এই মন্তব্য থেকে বোঝা যায়, ক্রিকেট আর ভারতীয় দলের প্রতি তিনি কতটা আবেগপ্রবন ছিলেন।

নানার প্রয়াণে বিরাট-রাহানের শোকপ্রকাশ!

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। পশুর মিডিয়ায় তিনি শ্রদ্ধা জ্ঞাপন করে লেখেন, আজ ভারতীয় সিনেমা এক কিংবদন্তিকে হারাল। নানা পাটেকরের অভিনয় অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে। ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে শোক প্রকাশ করে লেখেন, নানা পাটেকর এক অসাধারণ অভিনেতা ছিলেন। বহু প্রজন্মের মানুষকে তাঁর কাজ বিনোদন দিয়েছে, জুগিয়েছে অনুপ্রেরণাও। তিনিও অভিনেতার প্রয়াণে শোকাহত।

শ্রদ্ধা জানিয়েছেন, শচীন-যুবরাজ-শিখর:

নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ শচীন তেন্ডুলকরও। এই কিংবদন্তি অভিনেতাকে তিনি খুব সাধারণ মাটির কাছাকাছি থাকা এক মানুষ হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে হিন্দি আর মারাঠি দুটি ভাষার সিনেমাতেই চরিত্রগুলিকে নিজের অভিনয় দিয়ে নানা পাটেকর যে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন, এ কথা বলেন শচীন।

আরো পড়ুন: রেকর্ড রান করেও কেন ভারতকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হল? শুভমনদের হারের নেপথ্যে কোন কারণগুলি দায়ী?

কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোক বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। তাঁর কথায়, পাটেকর তাঁর চোখে অন্যতম সেরা অভিনেতা ছিলেন। মূলত তাঁর কণ্ঠস্বর আর পর্দায় তাঁর দারুন উপস্থিতি দর্শকদের মনে দীর্ঘদিন রয়ে যাবে।

অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। নানার অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলে উল্লেখ করেছেন তিনি। 

 নানা পাটেকরের প্রয়াণে শুধুমাত্র ভারতীয় সিনেমা জগত নয়, গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে ক্রিকেটমহলেও। অভিনয়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটের প্রতি প্রয়াত অভিনেতার ভালোবাসা তাঁকে অনুরাগীদের কাছে যেন আরও নিজের করে তুলেছিল।

আরো পড়ুন: রেকর্ড রান করেও কেন ভারতকে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হল? শুভমনদের হারের নেপথ্যে কোন কারণগুলি দায়ী?

ট্যাগ:IndiaVirat Kohli
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে