CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

জন্মদিনে রিঙ্কুর ব্যাটে এল শতরান, রঞ্জি ট্রফিতে শামি-জাদেজার দাপট দেখার মতো!

জন্মদিনের মধ্যেই ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেন রিঙ্কু সিং। রঞ্জি ট্রফির ২০২৬-২৭ সিজনের প্রথম রাউন্ডের ম্যাচে রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে সেঞ্চুরি করে নজর কেড়ে নিলেন। এদিকে, বল হাতে বাংলার মহম্মদ শামিও চার উইকেট শিকার করে নিজের জাত চেনালেন। ব্যাট হাতে ৮০ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন সৌরাষ্ট্রের রবীন্দ্র জাদেজা।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Collected Image: Rinku Singh
Collected Image: Rinku Singh

জন্মদিনের মধ্যেই ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেন রিঙ্কু সিং। রঞ্জি ট্রফির ২০২৬-২৭ সিজনের প্রথম রাউন্ডের ম্যাচে রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে সেঞ্চুরি করে নজর কেড়ে নিলেন। এদিকে, বল হাতে বাংলার মহম্মদ শামিও চার উইকেট শিকার করে নিজের জাত চেনালেন। ব্যাট হাতে ৮০ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন সৌরাষ্ট্রের রবীন্দ্র জাদেজা। বলাই ভালো, রঞ্জির প্রথম রাউন্ডেই টিম ইন্ডিয়ার একাধিক তারকা ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।

জন্মদিনের আগের দিন দুর্দান্ত পারফরম্যান্স করলেন রিঙ্কু সিং!

রঞ্জি ট্রফির নতুন সিজন শুরু হয়েছে ১১ অক্টোবর থেকে। ভারতীয় দলের একাধিক পরিচিত ক্রিকেটাররা অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে থেকে সবচেয়ে বেশি নজর কাড়লেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের হয়ে বিহারের বিরুদ্ধে মাঠে নেমে তিনি ১২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন এদিন। আটটি চার সহ তিনটি ছক্কা মেরেছেন তিনি। এটাই হলো প্রথম শ্রেণির ক্রিকেটে রিঙ্কুর দশম সেঞ্চুরি। জন্মদিনের বিশেষ সময়ে তাঁর এমন দুরন্ত পারফরম্যান্স নিঃসন্দেহে অনুরাগীদের মধ্যে উন্মাদনা করেছে।

ফুল ফর্মে ছিলেন মহম্মদ শামি:

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বল হাতে নিজের যাচ্ছেনালেন বাংলার ক্রিকেটার মহম্মদ শামি। দিল্লির বিপক্ষে মাঠে নেমে দাপুটে বোলিং করে তুলে নেন চারটি উইকেট। শামির কার্যকর বোলিংয়ের সম্মুখে মাত্র ২৪০ রানে শেষ হল দিল্লির প্রথম ইনিংস। ফের শামির জাতীয় দলে কামব্যাক সম্ভাবনাকে উসকে দিল তাঁর এই পারফরম্যান্স

 আরও পড়ুন- একটানা ৩৬ দিন জেলের কুঠুরিতে কাটিয়েছিলেন, তবে এবার মাঠে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন অভিষেক পোড়েল!

সৌরাষ্ট্রের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জাদেজা:

ব্যাট হাতে সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ৮০ রান করে রবীন্দ্র জাদেজা দলের ব্যাটিংয়ের ভিত শক্ত করলেন। এদিকে নয় ওভার বল করে ২৫ রান দিয়ে একটাও উইকেট পেলেন না হায়দরাবাদের অধিনায়ক মহম্মদ সিরাজ। যদিও অনিকেত রেড্ডির পাঁচ উইকেটের জন্য মাত্র ১৩৪ রানে শেষ হলো ত্রিপুরার ইনিংস। 

শুরুটা ভালোই করেছিল জম্মু-কাশ্মীর!

শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল গত সিজনের রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরও। ১৯৬ রানে মধ্যপ্রদেশকে আটকে দেয় তারা। তবে প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন গত সিজনের সর্বোচ্চ উইকেটশিকারি আকিব নবি। 

আরও পড়ুন- ৩৭ বছর বয়সেও এতটা আক্রমণাত্মক জাডেজা! রঞ্জিতে ১০০ রান করে সবাইকে তাক লাগিয়ে দিলেন জাড্ডু!

কর্নাটকের ক্রিকেটারদের পারফরম্যান্স আশানুরূপ হলো না:

কিন্তু কর্নাটকের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপের সূচনা মোটেও ভালো হয়নি।। কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল আর করুণ নায়ার—দুই অঙ্কের রান করতে ব্যর্থ হয়েছেন তিনজনই। পাশাপাশি, ব্যাট হাতে সরফরাজ খানও বড় রান পাননি। যদিও মুম্বইয়ের হয়ে তাঁর ভাই মুশির খান হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছেন। প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ যশস্বী জয়সওয়ালও। রঞ্জিত ট্রফির প্রথম গ্রাউন্ডে দেখা গেল তারকাদের ব্যাটে দুর্দান্ত রান আবার বলের দাপট দেখালেন কেউ কেউ। সবচেয়ে বেশি নজর কাড়ল জন্মদিনে রিঙ্কু সিংহের সেঞ্চুরি।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে