CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

শেষ হাসি হাসল গম্ভীরের টিম ইন্ডিয়া, তৃতীয় টি-২০'তে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত!

ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১৪ রানে পরাস্ত করে ২-১ ব্যবধান রেখে টপকে গেল ভারত। ইন্দোরে তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ২২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট খুইয়ে ২০৯ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
India wins the 3rd T20i against West Indies 2026
India wins the 3rd T20i against West Indies 2026

ওয়েস্ট ইন্ডিজ-কে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১৪ রানে পরাস্ত করে ২-১ ব্যবধান রেখে টপকে গেল ভারত। ইন্দোরে তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ২২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট খুইয়ে ২০৯ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। অভিষেক শর্মা আর ইশান কিষানের ব্যাট হাতে দাপট আর বল হাতে আর্শদীপ সিংয়ের পারফরম্যান্সই গড়ে দিয়েছে ভারতের জয়ের ভিত।

দুরন্ত ইনিংসে ২ হাজার রানের নজির অভিষেকের!

প্রথমেই সঞ্জু স্যামসন ছয় বলে তিন রান করেই আউট হয়ে যান। তারপরেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে থাকেন অভিষেক শর্মা। তিনি মাত্র ৩০ বলে ৬৯ রান করেন। এই ইনিংসের সৌজন্যে টি-২০ অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। তিনি মাত্র ১,০২৪ বলে এমন কৃতিত্ব অর্জন করে তিনি নজির গড়েন দ্রুততম ব্যাটার হিসেবে।

ইশান-তিলকের ব্যাটে দুরন্ত গতি, ব্যর্থ শ্রেয়স!

মাত্র ১৮ বলে ইশান কিষাণ ৩৭ রান করেন। ১৬ বলে তিলক বর্মা করেন ২৮ রান। কিন্তু মাত্র ২ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে আসেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। শেষের দিকে ১৪ বলে ২০ রান করেন অক্ষর প্যাটেল। তবে লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতার জন্য ভারতের পক্ষে বড় রানের সম্ভাবনা কাজে লাগানো যায়নি।

আরো পড়ুন: আইপিএলের সঙ্গে 'টক্কর' দিতে চাইছে পিএসএল, কিন্তু আর্থিক ক্ষতি আদৌ সামলে উঠতে পারবে তো পাকিস্তান?

পুরান-হেটমায়ারের লড়াই যেটাতে পারল না ওয়েস্ট ইন্ডিজকে:

প্রথমেই ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অধিনায়ক শাই হোপ বোল্ড হন আর্শদীপ সিংয়ের বলে। এরপর ২৭ বলে ৪২ রান করেন কামিল পুরান। তারপরে ২৬ বলে ৪৩ রান করে শিমরন হেটমায়ার দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু তাঁরা আউট হলে কমে যায় ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি। মাত্র ৭ বলে ৫ রান করে অধিনায়ক রভম্যান পাওয়েল। অবশেষে ২০৯ রানেই ক্যারিবিয়ানদের ইনিংস থেমে যায়।

তিন উইকেট শিকার করে সফল আর্শদীপ, সিরিজ জয় ভারতের:

আর্শদীপ সিং ভারতের হয়ে ৪ ওভারে ৪৪ রান দিয়ে তিন তিনটি উইকেট শিকার করেন। গুরুত্বপূর্ণ সময়ে তিনি উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করার গতি রুদ্ধ করে দেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয় লাভের কারণে সিরিজে ভারত এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। পরের ম্যাচে জয়লাভ করতে পারলে সিরিজ জেতার সম্ভাবনা রয়েছে ভারতের। কিন্তু লোয়ার মেডেল অর্ডারে ব্যর্থতা ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

আরো পড়ুন: বিরাট কোহলি আউট হলে আর খাবার খেতেন না নানা পাটেকর!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে